All posts by jitu

এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে মাহিনের রৌপ্যপদক অর্জন: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা

 

হাবিবুর রহমান মুন্না:

গত ৯ই-১২ই ফেব্রুয়ারি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫। প্রতিযোগিতায়ে এশিয়ার প্রায় ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২ জনের একটি টিম প্রতিযোগিতায়ে অংশগ্রহণ নেয়ে। উক্ত প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের সুনাম কুড়িয়েছন কুমিল্লার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সত্যায়িত সংগঠন ওয়াইকসের যুব ও প্রিয়া সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মার্শাল-আর্ট টিম কোচ, বর্তমানে কুমিল্লা সরকারি কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী মোফাজ্জাল মাহিন চৌধুরী।

এতে কুমিল্লা সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী মোফাজ্জল চৌধুরী মাহিন কে সংবর্ধনা জানান কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির ফারুক, সদস্য সচিব সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রিয়াদ হোসেন, রিমন হোসেন সহ অনন্য নেতৃবৃন্দগন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

স্টাফ রিপোর্টার:

৫ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বর্ধিত করে ৪১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কমিটি অনুমোদিত হয়েছে। কয়েক মাস আগে বিলুপ্ত হওয়া কমিটির অন্তত তিনজন বর্তমান কমিটিতে রয়েছেন যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে তৃণমূল নেতৃবৃন্দ নাম না প্রকাশের শর্তে বলেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, আমীরুজ্জামান আমীর, অ্যাডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, অধ্যাপক সারওয়ার জাহান দোলন, নজির আহমেদ ভূঁইয়া, রেজাউল কাইয়ুম, নজরুল হক ভূঁইয়া স্বপন, জামাল খন্দকার।

সদস্য পদে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাবেরা আলাউদ্দিন, জসিম উদ্দিন, অ্যাডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট অ হ ম তাইফুল আলম, সাকিনা বেগম, তাজুল ইসলাম, মিজানুর রহমান চেয়ারম্যান, হাজী সিদ্দিকুর রহমান, মাহবুব চৌধুরী (মুক্তিযোদ্ধা), রইছ আবদুর রব, কায়সার আলম সেলিম, তাহের পলাশী, মুজিব আহমেদ ডা. গোলাম কাদের চৌধুরী (নোবেল), শাহ সুলতান খোকন, জুনাব আলী, মুজাহিদ চৌধুরী, মমিনুল ইসলাম ভূঁইয়া, আবদুল রহমান বাদল, তরিক আহমেদ ভূঁইয়া, ডা. নজরুল ইসলাম শাহিন, সফিউল আলম রায়হান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাজেদুল মোল্লা হীরন, ইলিয়াস পাটোয়ারী, সিরাজুল ইসলাম মিলন।

কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক

কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক

কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীতে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।

র‌্যাব সূত্র জানায়, তারা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এ ছাড়াও দেশি অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাদের কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় মিডিয়া টিমকে হারিয়ে

কুমিল্লায় মিডিয়া টিমকে হারিয়ে আইনজীবি ক্রিকেট টিম চ্যাম্পিয়ন

কুমিল্লায় মিডিয়া টিমকে হারিয়ে আইনজীবি ক্রিকেট টিম চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

মিডিয়া-আইনজীবী ক্রিকেট ফেস্ট-২০২৫ এর ম্যাচে মিডিয়া ক্রিকেট টিমকে ১৮৮ রানে হারিয়ে আইনজীবি টিম চ্যাম্পিয়ন হয়েছেন ।

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মিজানুর রহমান খান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মফিজুল ইসলাম, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম বাবু, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির আমোদ প্রমোদ বিষয়ক সম্পাদক এডভোকেট আছিয়া মেহজাবিন নিশু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নাজমুল বারী চৌধুরী, কুমিল্লা আইনজীবী টিমের ম্যানেজার এডভোকেট মোঃ সাইফুল আলম , টুর্নামেন্টের অন্যতম সমন্বয় এডভোকেট মোশারফ টিটু, কুমিল্লা সমিতির সদস্য এডভোকেট কামরুন নাহার প্রমূখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় কুমিল্লা জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু , কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, জেলা ফুটবল কোচ শাহীন, আম্পায়ার শাকিল ও মারুফ, স্কোরার অমি এবং এডভোকেট মোশাররফ টিটুকে।

ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন এডভোকেট রিয়াজ। এছাড়া সেরা বোলার নির্বাচিত হয়েছেন এডভোকেট বাবলু, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রিয়াজ ও সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাহফুজ আনোয়ার সৌরভ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

খেলায় আইনজীবী দলের অধিনায়ক এডভোকেট মিনহাজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইনজীবী দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩০৯ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৪ রান করেন এডভোকেট রিয়াজ, এডভোকেট মাহমুদ ৭৫ রান করেন। মিডিয়া দলের পক্ষে হাসান ফরহাদ ২ টি, সোহান, সুমন কবির ও সৈয়দ রাজীব একটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে মিডিয়া ক্রিকেট দল ১২১ রানে অলআউট আউট হয়ে যান। দলের পক্ষে মাহফুজ নান্টু ৪৪ রান, সুমন কবির ৩৪ রান ও মাইনুল হক স্বপন ১৫ রান করেন। আইনজীবী দলের পক্ষে এডভোকেট বাবলু ৩ উইকেট, এডভোকেট আল হাদিস ২টি উইকেট পান।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম তীব্রতর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি বলবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে এটার আরও উন্নতির অবকাশ রয়েছে। আগে যেমন বনশ্রীর ঘটনা জানতে দুদিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়।”

তিনি আরও বলেন, “ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে, দু-একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো ঘটনাই ঘটুক।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দেওয়া হয়েছে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আজ রাত থেকেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অনেক বেড়ে গেছে।”

মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, তাদের কীভাবে আশ্বস্ত করবেন—এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “উপদেষ্টা হিসেবে মানুষকে আশ্বস্ত করতেই আজ আইনশৃঙ্খলা কমিটির সভা করেছি। তাদের একটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা সন্ধ্যার পর থেকেই কার্যক্রম শুরু করে। আপনারা সন্ধ্যার পর থেকেই এর প্রভাব টের পাবেন।”

সারাদেশে বাড়ানো হচ্ছে যৌথবাহিনীর টহল,

সারাদেশে বাড়ানো হচ্ছে যৌথবাহিনীর টহল, বাড়ছে চেক পোস্ট: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা শহর এবং দেশের যেসব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেখানে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে যৌথবাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করা হবে।

এছাড়া, সারাদেশে চেক পোস্টের সংখ্যা বাড়ানো হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেল টহল বাড়ানো হবে। পাশাপাশি, গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হবে।

‘তর্ক-বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায়’

‘তর্ক-বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায়’

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তর্ক-বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে স্বৈরাচার কিংবা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়। সংস্কার নিয়ে যদি আমরা অযাচিত আলোচনা করতে থাকি, তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে। সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য খাতে কী কী করবেন তা উল্লেখ করেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে এসব বিষয়ে নজর দেয়ারও পরামর্শ দেন তিনি। গণতন্ত্র যত প্র্যাকটিস হবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কারণেই বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত করছে।

সম্মেলনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান সম্মেলনের উদ্বোধক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও হাত উঠিয়ে ধানের শীষে ভোটের প্রতিশ্রুতি দেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়। খণ্ড খণ্ড মিছিল সহকারে রঙ বেরঙয়ের ক্যাপ-টি শার্ট পরে ও প্লাকার্ড হাতে আসেন নেতা-কর্মীরা। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলনে উজ্জীবিত নেতা-কর্মীরা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনিন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শামীমুল ইসলাম শামীম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল।

সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সাংগঠনিক প্রতিবেদন পড়ে শোনান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শোক প্রস্তাব পড়ে শোনান সৈয়দা রেহানা ঈসা।

সম্মেলনে নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। কণ্ঠশিল্পী বেবী নাজনিন অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান।

বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে লড়ছেন ১২ জন। ভোটার রয়েছেন ৫০৫ জন।

এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। আর ২০২১ সালের ৯ ডিসেম্বর গঠিত হয়েছিল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।

অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি)দের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শুনানিতে হাইকোর্ট বলেন, দেশের পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে। পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করতে হবে।

এর আগে, দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। ২০২২ সালে বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।

এ বিষয়ে বিভাগীয় কমিশনারগণ এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

‘রিলিফের আশায় অনেক বাংলাদেশি

‘রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে’

‘রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে’

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন বলেছেন, বিভিন্ন ধরনের ত্রাণ বা সহায়তার আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার সময় এমন তথ্য পাওয়া গেছে।

সোমবার নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকেই ত্রাণের লোভে নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছেন। অনেকে স্বেচ্ছায় রোহিঙ্গা হওয়ার পথ বেছে নিয়েছেন। রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়েও হচ্ছে। অনেক ক্ষেত্রে স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী রোহিঙ্গা, স্বামী বাংলাদেশি। এমন তথ্যও আমরা পেয়েছি।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকা অবশ্যই নির্ভুল হতে হবে। বর্তমানে প্রায় ১৭ লাখ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এরা যেন কবর থেকে ভোট দিতে পারে না, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে, প্রায় ৩৬ লাখ ব্যক্তি ভোটার তালিকায় নাম লেখানোর যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এই ত্রুটিগুলো দূর করা জরুরি।”

সাংবাদিকদের সংগঠনগুলোর নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করে সিইসি বলেন, “যদি সাংবাদিকদের মতো করে নির্বাচন করা যেত, তাহলে তা ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নেই, কারচুপি নেই, এমনকি কোনো অভিযোগও নেই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই, যাতে সবাই নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারে।”

ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে

ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে পুলিশের তিন বিশেষ ইউনিট: আইজিপি

ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে পুলিশের তিন বিশেষ ইউনিট: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

ছিনতাই প্রতিরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগির মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাতে ছিনতাই বেড়েছে, দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।”

তিনি আরও বলেন, “অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। আমরা এটি শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। এটি একটি জয়েন্ট অপারেশন। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে, আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।”

আইজিপি আরও বলেন, “একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।”