Tag Archives: কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে পাদুকা নিক্ষেপ

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার শহীদনগর এলপিজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিল্পী বেগম (২৬)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।

আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস শহীদনগর এলপিজি পাম্পের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। এ সময় শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদ চৌধুরী জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহত শিল্পী বেগমের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বহিষ্কৃত নেতার আওয়ামীলীগে যোগদান

 

স্টাফ রিপোর্টারঃ

চার বছর আগে বিএনপি থেকে বহিস্কার হওয়া কেন্দ্রীয় যুবদল এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কেএমআই খলিল আওয়ামীলীগে যোগদান করেছেন।

বুধবার (৭অক্টোবর) রাতে দাউদকান্দি উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী সুমনের হাতে ফুলের তোরা নিয়ে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, শ্রমীক লীগ সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ।

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ২০১৬ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যামে তাকে বহিস্কার করা হয়।

 

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে পাদুকা নিক্ষেপ

জাকির হোসেন হাজারি:

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে পাদুকা নিক্ষেপ করে সম্পদ বাজেয়াপ্তের করার আহবান করা হয়েছে।

সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষজন একত্র হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন। বক্তব্য মেজর সুমন বলেন, খন্দকার মোস্তাক জাতীর সাথে বেঈমানী করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে। কুমিল্লাকে কলংকিত করেছে। সরকার তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে কলংকমুক্ত করবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আহসান হাবীব লিল মিয়া, উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দীন বাহারসহ নেতৃবৃন্দ।
বিক্ষোভ প্রদর্শনের পরেই খুনি মোস্তাকের প্রতিকৃতিতে জুতা, কংকর নিক্ষেপ করা হয়। পরে প্রতি বছর এমন ঘৃণা প্রদর্শন অব্যহত রাখার অঙ্গিকার করেন নেতাকর্মীরা।