Tag Archives: ডায়াগনস্টিক সেন্টার

শাহরাস্তিতে লাইসেন্স না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ জানুয়ারি) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার ও আয়নাতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা এবং সিলগালা করেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মোঃ সরোয়ার হোসেন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তফসীলভুক্ত আইন ২০০৯ এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৭ ধারা মোতাবেক ০৩/২০২৪ নং মামলায় এই রায় দেয়া হয়।

এ সময় উপজেলার কালিয়াপাড়া বাজারের গ্রীন ভীউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন পাওয়া যায়নি। পাশাপাশি বেশ কয়েকটি অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও উপজেলার আয়নতলী বাজারের নিউ ভি.আই.পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। নানা অভিযোগের ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এরকম অভিযান নিয়মিত চালানো হবে। স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালগুলোকে অবশ্যই চলতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর।

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নগরীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে নগরীর পুলিশ লাইন ও রেইসকোর্সে অভিযান অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান ও ডা.আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, নগরীর রেইসকোর্সে অবস্থিত কিউর ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার কোন প্রকার অনুমোদন না নিয়ে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পুলিশ লাইন এলাকায় বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার লাইসেন্স নবায়ন নেই। এছাড়া কোন মেডিকেল অফিসার বা চিকিৎসক পাওয়া যায়নি। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে দুই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান জানান, স্বাস্থ্য বিভাগে সকল আইন মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। রোগীদের সাথে প্রতারণা করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।