Tag Archives: দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গর্ববোধ করি – -মেজর(অবঃ) মোহাম্মদ আলী

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন

 

জাকির হোসেন হাজারীঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া ফিতা কেটে স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।

গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র, বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন বই ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত উন্নয়নমূলক প্রতিবেদন স্থান পেয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমন এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ওসি নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, চেয়ারম্যান মাসুদ আলম ও চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগ সভাপতি ও প্যানেল মেয় রকিব উদ্দিন রকিব, আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গর্ববোধ করি – -মেজর(অবঃ) মোহাম্মদ আলী

জাকির হোসেন হাজারীঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, দাউদকান্দিতে যদি কোন একটি বিষয় নিয়ে গর্ব করা যায়, আমার কাছে মনে হয় সেটি হলো উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স। কারণ প্রায় সময়ই দিনে বা রাতে কাউকে না জানিয়ে হঠাৎ করেই হাসপাতালটি ঘুরে দেখি। প্রত্যেকটি রুম এবং কর্ণার ঘুরে আমি চেষ্টা করেছিলাম দোষক্রুটি বের করার জন্য, কিন্তু কোন ক্রুটি খোঁজে পাইনি।

মঙ্গলবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর ৫দিনব্যাপি অনুষ্টানমালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্মকর্তা কর্মচারীদের প্রশংসা করে আরো বলেন, কোন উপজেলা পর্যায়ে এতো সুন্দর পরিবেশের সরকারী চিকিৎসালয় আমি দেখিনি। ইতিমধ্যে এ কমপ্লেক্সটি চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে শ্রেষ্টত অর্জন করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর ইসলাম সুমন, পৌর আ’লীগ সভাপতি শাজাহান খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ। এর আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগিদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।