,

চাদঁপুরের শাহরাস্তিতে টিভি কাপ ফুটবলে হাড়ইরপাড়া সাদেক একাদশ চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাড়ইরপাড়া যুবসমাজ আয়োজিত টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হাড়ইরপাড়া মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিন রিপন পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক, গোল্ডমার্ক ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু নাছের ওয়াজেদ।

আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাহমুদুল হাসান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা থানা আওয়ামীলীগের সদস্য মোঃ শাহ্ আলম, ৬ নং ওয়ার্ড আওয়ায়মীলীগ সভাপতি সালেহ আহমেদ, ইউপি সদস্য কামরুল হাসান মোল্লা, সমাজ সেবক হাজী ইকবাল হোসেন প্রমুখ।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আবুল খায়ের একাদশকে টাইব্রেকারে হারিয়ে হাড়ইরপাড়া সাদেক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মোঃ শাহজালাল মানিক।