Tag Archives: কুমিল্লার দাউদকান্দিতে দিন-দুপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাট

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তার হোসেন (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদরের বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার প্রবেশপথ বিয়াম স্কুলসংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মুক্তার হোসেন পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

সাথে থাকা আরেক সাংবাদিক জাহিদ আলম ইমন জানান, উপজেলার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে মুক্তার ভাইসহ হেটে বিশ্বরোডের দিকে রওনা দেই। বিয়াম স্কুলের সামনে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠান।

আহত সাংবাদিক মুক্তার হোসেনকে দেখতে হাসপাতালে যান সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল। এসময় তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার দাউদকান্দিতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে জাকির হোসেন(৫৫) নামে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(১০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজ¦ী মোহাম্মদ আলীর বাড়িতে এঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

নিহতের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী পান্না আক্তার জানান, জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে এবং তার শরীর থেকে সিরিজ দিয়ে রক্ত রাখে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার কিছুক্ষন পর আমার শশুর মারা যায়। জাকির হোসেন পরিবারের সবাইকে নিয়ে গৌরীপুর বাজারে ভাড়া থেকে দিনমজুরী করে জীবিকা নির্বাহ করতেন।

চেয়ারম্যান আলী আশরাফ বলেন, তেল চুরির বিষয় কিনা জানিনা, জাকির নিরীহ মানুষ ট্রাক্টর চালাতো আবার দিনমজুরীও করতে। তবে শুনেছি সে কেরির টেবলেট খেয়ে মারা গেছে। এখন আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ তুলছে।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরুতহাল রিপোর্ট নিয়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে । নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নিবো।

কুমিল্লার দাউদকান্দিতে দিন-দুপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে দিন-দুপুরে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গলিয়ারচর গ্রামে হামলার ঘটনায় ২জন আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গলিয়ারচর গ্রামের মৃত সামসুল হক সরকার এর ছেলে ফজলুল হক সরকারের সাথে পাশের বাড়ির আনোয়ার হোসেনে মেম্বারের সাথে দীর্ঘদিন যাবৎ দন্দ্ব চলছে।

ফজলুল হক সরকার জানান, আমার দুই ভাই ইটালী থাকে। এলাকায় কোন জায়গা জমি ক্রয় করলে তাদেরকে কেনো জিজ্ঞাসা করি না এনিয়ে প্রায় সময় তারা আমার সাথে ঝগড়া করে। শুক্রবার তাদের সাথে আমার কথাকাটি হয়। আজ আমি বাড়িতে না থাকার সুযোগে ভাড়া করা লোক দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলায় আমার মা ও বোন আহত হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আহত জাহানারা বেগম জানান, আমরা বাড়ির ভিতরে, আচমকাই বাইওে কাচ ভাঙ্গার শব্দ পেয়ে গেইট খুললে আমাকে ধাক্কা দিয়ে ১০/১২জন ঘরে ডুকে দরজা আলমারী ভেঙ্গে নগদ পাচ লাখ টাকা ও ১৫ভরি স্বর্ণের জিনিসপত্র নিয়ে যায়। আমি ও আমার মেয়ে বাঁধা দিলে লাঠি দিয়ে আমার পিঠে বারি দেয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য আসম আব্দুন নুর জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।