,

সৌদির রিয়াদে সড়ক দুঘর্টনায় কুমিল্লা কালির বাজারের দুলাল নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
অাজ রবিবার ভোর ৪টায় সৌদির রিয়াদে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে কালির বাজার ধনুয়াখলা গ্রামের রমিজ মিয়ার ছেলে দলিলুর রহমান দুলাল(২৪) নিহত হয়েছেন।

সৌদী আরব সময় রাত ১ টায় দোকান বন্ধ করে রুমে ফেরার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহতে লাশ রিয়াদের একটি হাসপাতালে রয়েছে। প্রবাসী যুবক দুলালের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ী ধনুয়াখোলা মাদ্রাসা বাড়িতে নেমে আসো শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেন ধনুয়াখোলা এলাকার সৌদী আরব প্রবাসী রেজাউল করিম।