All posts by jitu

মাদক সেবন করতে গিয়ে খুন হলেন রুবেল, হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে রুবেল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪জনকে আসামী করে মামলা হয়েছে। শনিবার দুপুরে নিহতের বড় ভাই জিয়াউর রহমান বাদী হয়ে তিতাস থানায় এ মামলা করেছেন। মামলার এজাহার নামীয় ৪ জনকেই গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইয়াছিন (৩২), তোফাজ্জল (৪৫), মোহাম্মদ আলী(২৭) ও তার পিতা জয়নাল ওরফে ডোম জয়নাল (৫৫)। সবাই উপজেলার গাজীপুর বাস্তহারা এলাকার বাসিন্দা। এদেরকে আজ (৫ এপ্রিল) কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বরাতে পুলিশ জানায়, ইয়াছিন ও নিহত রুবেল কেইস পাটর্নার। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ইয়াছিন, রুবেল, তোফাজ্জল ও মোহাম্মদ আলী এক সাথে মোহাম্মদ আলীর ঘরে ইয়াবা সেবন করতে যায়। ইয়াছিন ৬৫০টাকা দেয় ইয়াবা আনতে, মোহাম্মদ আলী, আরিফ নামের একজন ইয়াবা বিক্রেতার কাছ থেকে তিনটি ইয়াবা আনে। সেবনের এক পর্যায়ে ইয়াছিন কোমর থেকে হাতুড়ি বের করে রুবেলের মাথায় আঘাত করে। রুবেল খাট থেকে নিচে পড়ে যায় এবং দাফাদাফি শুরু করে, থামাতে তোফাজ্জল রুবেলের পা চেপে ধরে। পরে মোহাম্মদ আলী তার ঘরে থাকা কুড়াল দিয়ে রুবেলের মাথায় একাধিকবার কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

লাশ গুম করার জন্য ইয়াছিন ও তোফাজ্জল ব্যাগ আনতে গিয়ে আর আসেনি। তারা না আসায় মোহাম্মদ আলী স্থানীয় রাশেদ ফরাজি নামের একজনকে ফোন করেন, রাশেদ ফরাজি ঘটনা স্থলে এসে রুবেলের রক্তাক্ত মৃত দেহ দেখে অজ্ঞান হয়ে পড়লে মোহাম্মদ আলী রাশেদকে ঘটনা স্থল থেকে দুরে নিয়ে যায়। পরে রাশেদের জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে মোহাম্মদ আলী খুন করেছে বরতে থাকেন। তখন আশপাশের লোকজন এসে মোহাম্মদ আলীকে আটক করে। খবর পেয়ে মোহাম্মদ আলীর পিতা ডোম জয়নাল ঘটনা স্থলে আসলে তাকেও স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন।

আটককৃত মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক তিনটার সময় অভিযান চালিয়ে ইয়াছিন ও তোফাজ্জলকে তাদের নিজ ঘর থেকে আটক করে পুলিশ।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, রুবেল হত্যার ঘটনায় তার বড় ভাই জিয়া বাদী হয়ে ৪ জনের উল্লেখ করে আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। আমরা ইতি মধ্যে এজাহার নামীয় ৪ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

উল্লেখ শুক্রবার সন্ধ্যায় রুবেলকে ডেকে নিয়ে তিতাস উপজেলার গাজীপুর বাস্তহারা মোহাম্মদ আলীর ঘরে ইয়াবা সেবন করতে বসে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পরে কুড়াল দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। নিহত রুবেল বাস্তহারার মৃত আলী মিয়ার ছেলে।

চীনের পালটা শুল্কারোপে

চীনের পালটা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে

ডেস্ক রিপোর্ট:

চীনের পালটা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন স্টকএক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ নিচে নেমে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় চীন পালটা শুল্ক প্রয়োগ করায় এই ধস সৃষ্টি হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ৫.৫ শতাংশ নেমেছে। এছাড়া রাসেল ২০০০ সূচকও ৪ শতাংশ কমেছে।

এর আগে বৃহস্পতিবার কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে ভয়াবহ দিন কাটিয়েছিল মার্কিন শেয়ারবাজার। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০ এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যের ওপর বাড়তি ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে, যা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা পূর্বের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলে মোট ৫৪ শতাংশ শুল্ক হবে। চীনের অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তারা ইতিমধ্যে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে, এবার তার ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প চীনের এই পদক্ষেপকে ‘ভুল খেলা’ আখ্যা দিয়েছেন। তার দাবি, চীন আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে এবং তাদের পক্ষে এই বাণিজ্যযুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

লাকসামের বাটিয়াভিটা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ খোকন মিয়া (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে লাকসামে মোতায়েন সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথ বাহিনী একটি গোপন তথ্যের ভিত্তিতে উত্তরদা ইউনিয়নের ভাটিয়াভিটা গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় খোকন মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি নাজনীন সুলতানা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে।”

লাকসামে ‘স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে

লাকসামে ‘স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে’ ছুটিতে বাড়িতে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট:

লাকসামে ছুটিতে গ্রামের বাড়িতে আসা পুলিশের এক সদস্যকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় নারীসহ অন্তত চারজন মারধরের শিকার হন। স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

আহত সাদ্দাম হোসেন ফেনীর দাগনভূঞা থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিনি ঈদের ছুটিতে পরিবার নিয়ে নিজ গ্রাম মনপালে এসেছিলেন। তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদ্দাম হোসেনের অভিযোগ, লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেনের নেতৃত্বে অন্তত ২৫ জন তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম হোসেনের ভাই বেলাল হোসেন আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি স্থানীয় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে তিনি পলাতক। বেশ কিছুদিন আগে ওই গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন বেলালের বাড়ির পাশে একটি দলীয় ব্যানার টাঙান। দুই দিন আগে শিশুরা খেলার ছলে ঢিল ছুড়লে ব্যানারটির কিছু অংশ ছিঁড়ে যায়। গতকাল সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ওই বাড়ির সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

স্থানীয় সূত্রের ভাষ্য, একই দিন রাতে এমরানসহ অন্তত ২৫ জন ওই বাড়ির সামনে জড়ো হয়ে হইহুল্লোড় শুরু করেন। এ সময় পুলিশ সদস্য সাদ্দাম মুঠোফোনের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে ঘরে ফিরছিলেন। হইহুল্লোড় দেখে তিনি ফ্ল্যাশলাইটের আলো তাঁদের দিকে ধরে কী হয়েছে জানতে চান। এ সময় এমরান উত্তেজিত হয়ে আলো বন্ধ করতে বলেন এবং তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। সাদ্দাম হইহুল্লোড় করতে বারণ করে ঘরে চলে যান। এর কিছুক্ষণ পরই এমরান দলবলসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলাকারীরা পুলিশ সদস্য সাদ্দামসহ ঘরে থাকা তাঁর মা, ভাইসহ অন্যদের বেধড়ক পিটিয়ে আহত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাদ্দাম হোসেন জানান, হামলাকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। সেখানে গিয়েও তাঁরা তাঁকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করেন। এ সময় বাড়ির অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তিনিসহ আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

লাকসাম থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ জানায়, রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিতাসে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

তিতাসে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, আটক ২

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে রুবেল(২৪) এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আজ(৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার গাজীপুর বাস্তুহারা এলাকার এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন। নিহত রুবেল গাজীপুর বাস্তহারার বাসিন্দা মৃত আমীর মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ(৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় উপজেলার গাজীপুর বাস্তহারায় তিতাস থানার ডোম জয়নাল আবেদিনের ঘরে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত রুবেল ও আটককৃত মোহাম্মদ আলী তারা দু’জন বন্ধু এবং দুজনেই মাদকাসক্ত। সবসময়ই এক সাথে চলাফেরা করে।

এলাকাবাসী ধারনা করছেন মাদক সংক্রান্ত বিষয়ে রুবেলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রুবেল মিয়ার শশুর মো.দুলাল মিয়া বলেন, এক বছর ধরে মেয়ে আমার বাসায় থাকে, জুবায়ের নামে ৪ বছরের একজন নাতী রয়েছে । আজ মাগরিব নামাজের পর শুনি আমার মেয়ের জামাই রুবেলকে কুপিয়ে মেরে ফেলেছে, এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং জামাই হত্যার বিচার চান।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনা যাই এবং হত্যাকারী মোহাম্মদ আলী ও তার পিতা জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের কারন সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না তবে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

১ম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মায়ানমার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসনের প্রথম তালিকা নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। তালিকা অনুসারে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে জানানো হয়।

তা ছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি ও নাম যাচাই-বাছাই করা বাকি রয়েছে। ২০১৮-২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মায়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন।

মায়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মধ্যে এক লাখ ৮০ হাজার মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি এবং নাম যাচাই-বাছাই করা বাকি রয়েছে। ২০১৮-২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল।

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে এটিই প্রথম নিশ্চিত তালিকা যা একটি বড় পদক্ষেপ মনে করা হচ্ছে।

মায়ানমার আরো নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।

মনোহরগঞ্জে চার বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

 

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জে চার বছরের শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে মনির ইসলাম (৪৭) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সাতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এসে দাদা মনিরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

মনোহরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সাতেশ্বর গ্রামের মোঃ ওমর ফারুকের চার বছর বয়সের শিশু কন্যাকে একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা মোঃ মনির ইসলাম(সম্পর্কে দাদা) যৌনহয়রানি করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে শিশু নাতনিকে কোলে নেওয়ার কথা বলে মনির তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে যায়। সেখানে দাদা মনির ওই শিশু নাতনিকে জোরপূর্বক যৌন হয়রানি করার চেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার করলে পাশের ঘরের লোকজন ঘটনাটি দেখতে পায়। মূহুর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে। এসময় দাদা মনির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পরে থানায় পুলিশের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (৪এপ্রিল) মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়ন সংক্রান্ত মামলা দায়ের করেন।

এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাটি শুনে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

‘হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট:

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকটি আধা ঘন্টারও বেশি সময় ধরে চলেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। উভয় দেশের পারস্পরিক স্বার্থসংক্রান্ত সকল ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে।”

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, “আমি জনগণকে আশ্বস্ত করছি—এবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে, আমরা একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো।” শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে তিনি এ বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সংবিধান প্রদত্ত সকল নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগ স্বীকার করে একটি সমতাভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও স্বাধীন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু গত দেড় দশকে নাগরিক অধিকার, বিশেষ করে তরুণদের অধিকার ক্রমাগত ক্ষুণ্ণ হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে।”

এই দমননীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে ওঠে, যাতে প্রায় দুই হাজার নিরীহ মানুষ, তাদের মধ্যে ১১৮ শিশুও ছিল, জীবন দেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

ড. ইউনূস আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং টেকসই উন্নয়নের জন্য গভীর সংস্কার অপরিহার্য। অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ ও অর্থনীতির সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ চিকিৎসার অভাবে

হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ চিকিৎসার অভাবে জমজ দুই শিশুর মৃত্যুর অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রামমালার রোডের কুমিল্লা হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ তদারকির অভাবে সাড়ে ৭ মাস বয়সী জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যথাযথ চিকিৎসা না দেওয়ার পাশাপাশি রোগীর পরিবার থেকে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হলি ফ্যামিলি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা চট্টগ্রামে টেইলার্স দোকানে চাকরি করা আহমেদের দুই যমজ সন্তান অসুস্থ হওয়ায় গত শুক্রবার সকাল ৯ টায় হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। একটি বাচ্চা ভর্তি হওয়ার পূর্বেই তেমন নড়াচড়া করছিল না। অপর বাচ্চাটি নড়াচড়া করতো। গতকাল বুধবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসকগণ বাচ্চাদের কি সমস্যা তা বের করতে পারেনি। সকালে একটি বাচ্চার মৃত্যু হয়। দুপুরের দিকে আর একটি বাচ্চার মৃত্যু হয়।

বাচ্চা দুটির খালা নুপুর জানান, হাসপাতালের ডাক্তাররা গত ৫ দিনেও বাচ্চা গুলোর কি সমস্যা বলতে পারেনি। শুধু ঔষুধ আনেন, টাকা দেন এসবই বলেছে। প্রথমে ভর্তির সময় ২০০০ টাকা, পরদিন ওষুধ বাবদ ৫ হাজার, পরীক্ষা বাবদ ৭ হাজার, প্রথম বাচ্চা মারা যাওয়ার পর ৩৭ হাজার টাকা চাইলো, আমরা ৩১ হাজার টাকা দিছি । পরে দুই বাচ্চার লাশ আনার সময় ৫২ হাজার টাকা বিল ধরেছে, আমরা কোনরকম মাফ চেয়ে অনুরোধ করে ৩৫ হাজার টাকা দিয়ে বাচ্চা দুটির লাশ নিয়ে এসেছি। আমরা অসহায় মানুষ বলে কোন প্রতিকার পাইনি। আল্লাহ তাদের বিচার করবে।

উল্লেখ্য যে, হলি ফ্যামিলি হাসপাতালের বিরুদ্ধে পূর্বেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে, দালাল চক্রের মাধ্যমে রোগী আনা, চিকিৎসায় অনিয়ম, রোগের স্বজনদের সাথে খারাপ আচরণ, অতিরিক্ত বিল করা। সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকের অভাবে কুমিল্লা জুড়ে বিভিন্ন হাসপাতালে ব্যাপক অনিয়ম চলছে।

এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি