বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসের নারান্দিয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৪, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আজ শনিবার দুপুরে তার নিজ বাড়ী আসমানিয়া এলাকার খলিলাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার কওে তিতাস থানা পুলিশ। আরিফুজ্জামান খোকা নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি শহিদ উল্যাহ।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা । তিনি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আজ শনিবার দুপুরে গোপনে খবর পেয়ে তার নিজ বাড়ী খলিলাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিতাস থানা ওসি শহিদ উল্যাহ বলেন, আরিফুজ্জামান খোকা চেয়ারম্যান বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ ও হামলা করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী। আজ শনিবার দুপুরে তাকে খলিলাবাদ গ্রাম গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।