All posts by jitu

দাউদকান্দিতে গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত

দাউদকান্দিতে গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত

দাউদকান্দিতে গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আলী ফরাজী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত সুনো মিয়া ফরাজির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নিজ বাড়িতে কড়ই গাছের ডালা কাটছিলেন আব্দুল আলী ফরাজি। ওই সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

ইমতিয়াজ আহমেদ জিতু:

কমিটি বিলুপ্তির ১ মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর।

এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

এর আগে ২০২২ সালের ৩০ হাজী আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে চলতি মাসে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৪৭৮ টাকা, যা আগে ছিল ১,৪৫৯ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রোববার (২ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে। এই নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া, প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বৃদ্ধি করে ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম ৩ পয়সা কমানো হয়েছিল, যা নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৯ পয়সা। তবে গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা পুনর্নির্ধারণ করা হয়। এরপর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমানো হয় এবং নতুন দাম নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা যান চালক মালিক সমিতির সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঘণ্টাখানেকের মতো সময় সড়ক অবরোধ করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে বেলা ১১ টায় সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগগুলো প্রতিকারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন এবং অবরোধে ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন। লাকসাম রেন্ট এ কার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন , আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাই, মহাসড়কে অনেক ডাকাতি হচ্ছে, আমাদের চালকদেরও ডাকাতরা ছাড়ছে না। আমাদের কোন নিরাপত্তা নেই। গত ৪/৫মাস যাবৎ খুব বেশি হচ্ছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

ঢাকার রেন্ট এ কারের চালক কুমিল্লার বরুড়া উপজেলার নেয়ামত উল্লাহ বলেন, ঢাকা থেকে অনেক চালক আজ মানববন্ধন করতে ইলিয়টগঞ্জ আসছি।
মহাসড়কে দীর্ঘদিন যাবত দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমার বাড়ী কুমিল্লায় হলেও ডাকাত ছিনতাইকারীর ভয়ে ভাড়া নিয়ে আসতে পারি না।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি। ডাকাতি ছিনতাইয়ের পয়েন্ট চিহ্নিত করে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে আমরা তৎপর রয়েছি। মহাসড়কে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটার তথ্য আমাদের কাছে আছে।

অভিষেকেই ম্যাচসেরা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

ডেস্ক রিপোর্ট:

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পর হামজা চৌধুরীর অভিষেক হলো ইংলিশ চ্যাম্পিয়নশিপের মাঠে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

শনিবার রাতে ডার্বি কাউন্টির প্রাইড পার্ক স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেড স্বাগতিক দলকে ১–০ ব্যবধানে পরাজিত করে। ৪৯ মিনিটে চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ জয়সূচক গোলটি করেন। এই জয়ের মাধ্যমে শেফিল্ড পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়। তাই, এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে শেফিল্ড ইউনাইটেড আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।

হামজা চৌধুরী এই ম্যাচে পুরো ৯০ মিনিট দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সতীর্থদের বলের জোগান দিয়ে কোচের আস্থার প্রতিদান দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার তার অভিষেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। ম্যাচে তিনি ৬১ বার বল স্পর্শ করেছেন, ড্রিবলে ১০০% সফলতা অর্জন করেছেন, ৮০% নিখুঁত পাস দিয়েছেন, চারবার লম্বা পাস সফলভাবে সম্পন্ন করেছেন, পাঁচবার গ্রাউন্ড ডুয়েলে জয়ী হয়েছেন, তিনবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন এবং দুবার ইন্টারসেপশন করেছেন। উল্লেখ্য, ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড়ই হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি।

ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্য ভোট চাওয়া হয়। সেখানে ৭০.৫০% ভোট পড়ে হামজা চৌধুরীর পক্ষে। শেফিল্ড ইউনাইটেডের অফিশিয়াল এক্স পেজে হামজার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ পারফরম্যান্স।’

কোচ ক্রিস ওয়াইল্ডারও হামজার প্রশংসা করে বলেন, ‘হামজা আজ হামজার মতোই খেলেছে। বেশ কিছুদিন ধরে সে কোনো ম্যাচ খেলেনি, কিন্তু আজ মাঠে তার পারফরম্যান্স ছিল চমৎকার। আমি ভেবেছিলাম ৭০ মিনিট পর তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটা করা সম্ভব হয়নি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৬১, যা দলকে দ্বিতীয় স্থানে রাখে। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। শেফিল্ডের পরের ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

আগামী মার্চে সব ঠিক থাকলে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে।

কুমিল্লায় ডেইলি প্রেজেন্ট টাইমসের

কুমিল্লায় ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় আলোচনা সভা কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কুমিল্লা প্রেসক্লাবের মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় সকলে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রেজেন্ট টাইমসের ১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান। সকলে ডেইলি প্রেজেন্ট টাইমসের জন্য শুভ কামনা জানান।

ডেইলি প্রেজেন্ট টাইমসের নিজস্ব প্রতিবেদক অধ্যাপক মাসুদ মজুমদার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও শুরা সদস্য এবং কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল ও প্রকাশক শাহ্ জামান হৃদয়।

ডেইলি প্রেজেন্ট টাইমসের কুমিল্লা জেলা প্রতিনিধি মো.তৌহিদ হোসেন সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাদেক মামুন,
দৈনিক কালবেলার ব্যুরো প্রধান অধ্যাপক দিলীপ মজুমদার,মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি শ্রমিক নেতা এডভোকেট জিল্লুর রহমান, আমার বাংলাদেশ (এবিপার্টি) কুমিল্লা মহানগরীর আহবায়ক গোলাম মোহাম্মদ সামদানি প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,দৈনিক আজকের জীবনের জেলা প্রতিনিধি নেকবর হোসেন,ডেইলি প্রেজেন্ট টাইমের সহ- সম্পাদক ইতি আক্তার,দৈনিক পূর্বাশা ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম, ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না,দৈনিক একুশে সংবাদের মোঃ জুয়েল,পরিবহন শ্রমিক নেতা ড্রাইভার মহিউদ্দিন রিপন, বাংলাদেশ কন্ঠ কুমিল্লা সদর প্রতিনিধি মো. ইয়াছিন মিয়া, সাংবাদিক মাহাবুব আলম, সাংবাদিক এম এ হোসেন সাজু, কুমিল্লা মানবিক টিমের সভাপতি আব্দুল হান্নান,কুমিল্লা থিওসোফিকেল সোসাইটি সদস্য সচিব চন্দন দাস ওনারায়ন কুন্ড,কুভিকসাসের নির্বাহি সদস্য মোঃ তামিম হোসেন, ঢাকা নিউজের মোঃ মীর মারুফ তাসিন, শ্রমিক নেতা মোশাররফ হোসাইন, আকাশ টিভির মাকসুদুর রহমান, সমতট টিভির বেলাল হোসেন রাজু, সাপ্তাহিক গোমতীর মোঃ রাকিব হোসেন, মাসুম বিল্লাহ, দৈনিক লাখোকন্ঠের জবিউল্লাহ মাঈন, আমার বাংলাদেশ (এবিপার্টি) কুমিল্লা মহানগরীর সাংগঠনিক সম্পাদক আবুসালেহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মাসুদ আঃকাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ন সদস্য সচিব আঃ সালাম মোহাম্মদ শাহিন, আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল, নিরাপদ চালক চাই বাংলাদেশ এর আহবায়ক মোঃ আজাদ সরকার লিটন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা এতে অংশ নেন।

ইজতেমার প্রথম পর্বে ছয় মুসল্লির মৃত্যু

ইজতেমার প্রথম পর্বে ছয় মুসল্লির মৃত্যু

ইজতেমার প্রথম পর্বে ছয় মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এ পর্যন্ত ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর (৭৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আখেরি মোনাজাত শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, ইজতেমার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে শেষ হয়। মাওলানা জুবায়ের আহমেদের নেতৃত্বে এ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ময়দান ত্যাগ করছেন। মুসল্লিদের ময়দান ত্যাগের পর এসব সড়ক পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

কানাডা এবং যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম সীমান্ত ভাগাভাগি করে এবং দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। তবে এখন এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্কহার প্রযোজ্য হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর নতুন শুল্কহার মঙ্গলবার থেকেই কার্যকর হবে। আরো ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে ২১ দিন সময় দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পাল্টা শুল্কের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি মঙ্গলবার থেকেই কার্যকর হবে। ট্রাম্প পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে দুটি নির্বাহী আদেশে সই করেছেন। এছাড়া, চীন যতক্ষণ না ‘ফেন্টানিল’ মাদকের পাচার বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি।

তেল শোধনাগার এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর উদ্বেগের প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। অন্যদিকে, মেক্সিকোর জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৩ সালে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানির প্রায় এক চতুর্থাংশই ছিল অপরিশোধিত তেলের আমদানি, যা আর্থিক মূল্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নিজ দেশের জনগণকে সতর্ক করে বলেন, আগামী দিনগুলো কঠিন হতে পারে এবং ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকানদেরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, মুদি দোকানের খাবার, পাম্পে গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে। এতে অত্যাবশ্যক পণ্যের সাশ্রয়ী মূল্যের সরবরাহে বাধা সৃষ্টি হবে।

ট্রুডো আরও জানান, আমেরিকান বিয়ার, ওয়াইন, বরবন উইস্কি, ফল, কমলার রসসহ ফলের জুস, সবজি, পারফিউম, পোশাক, গৃহস্থালী সামগ্রী, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্রও নতুন শুল্কের আওতায় পড়বে।

কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের

কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাসেল সোহেল:

তারুণ্য উৎসব ২০২৫ উপযাপন উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উদ্বোধন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক, কুমিল্লা শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ মাহবুব মোর্শেদ । এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস, অনিরুদ্ধ আইচ বগলু, ইমন, আল-আমিন।

উদ্বোধনী খেলায় কুমিল্লা মডার্ন হাই স্কুল ৭ উইকেটে কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে হারিয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাটিং করে ১৮.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যান। জবাবে কুমিল্লা মডার্ন হাই স্কুল ৩ উইকেট হারিয়ে জয়ের প্রান্তে পৌছে যান । খেলায় রুহিত ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ।

এ টুর্নামেন্ট কুমিল্লা জেলার ৮ টি স্কুল অংশগ্রহণ করছে।

আসামে ৩১ টি পদক অর্জন করেছে ইয়াং কিং কারাতে এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার:

ভারতের আসামের রাজধানী গোহাটিতে আন্তর্জাতিক কুকুশিন কারাতে প্রতিযোগিতায় ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ৩১ টি পদক অর্জন করে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ইয়াং কিং কারাতে এসোসিয়েশন।

ছয়টি গোল্ড পদক, দশটি সিলভার পদক এবং ১৫ টি ব্রোন্জ পদক পেয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার সুনামধন্য প্রতিষ্ঠানের ১৬ জনের একটি টিম ।

যে প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক পেয়েছে, প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক নিজেই প্রশিক্ষণ দিয়ে থাকেন । এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আজ দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত।  সেনাবাহিনী, পুলিশ,  নৌবাহিনী, বিমান বাহিনী এবং আনসার বাহিনীতে কর্মরত আছেন।