All posts by jitu

অন্তবর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: ড. খন্দকার মোশাররফ হোসেন

 

জাকির হোসেন হাজারী:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য নয়, তাদের প্রতিশ্রম্নতি অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাধ্যমে নির্বাচীত সরকারের নিকট দায়িত্ব দেয়া। নির্বাচনের ব্যবস্থা করা। দেশ অনির্দিষ্ট কালের জন্য কারো শাষনে থাকতে পারেনা।

আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারী দাউদকান্দিতে বিএনপির জনসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১ফেব্রুয়ারি) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের জেল জুলুমসহ অনেক অত্যাচার অনেক করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। শুধু তাই নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে, দলের কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যতন ও হয়রানি করা হয়েছে। সবকিছুর পরও আমরা গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সকলকে ঐক্যবদ্ধ করেছি। যার ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, গত ১৫ বছরে আমাদের নেতাকর্মীরা অনেক নির্যাতন জেল জুলুম সয্য করেছে, কেউ দল ছেড়ে যায়নি। প্রত্যেকটি দলেই তিন ধরনের লোক থাকে। একধরনের লোক হলো দলের আদর্শ নীতিকে লালন করে, আরেকটি হলো ক্ষমতার জন্য আর আরেক অপরটি হলো সুবিধাভোগী। আওয়ামী লীগেও ছিলো। শেখ হাসিনাকে এই সুবিধাভোগীরা ঘেরাও করে ব্যাংক লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, দেশে দুর্নীতিসহ যতরকমের চাঁদাবাজি আছে করেছে। তাদের কারনেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। তাই আওয়ামী লীগ যেসকল অপকর্ম করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে এই ধরনের কর্মকান্ড যেন বিএনপি কোন নেতাকর্মী না করে সেদিকে সজাগ থাকতে হবে। আর যদি করে তাহলে জনগণ বলবে, আওয়ামী লীগ যা করেছে তার জন্য তাদেরকে বিদায় করেছি, আর আপনারা(বিএনপি) ক্ষমতায় যাওয়ার আগে এধরনের কাজ করছেন তো ক্ষমতায় গেলে আপনারা কি জানি করবেন। তাই নেতাকর্মীদের ধৈর্যধারন করার অনুরোধ করেন তিনি বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি। আমরা জনগণের ভোটের মাধ্যমে, জনগণের মতামতের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই। সেপর্যন্ত আমাদের ধৈয্যধারন করতে হবে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, সারাদেশেই আমাদের কেউ কেউ আমরা ক্ষমতায় চলে এসেছি মনে করে অপকর্ম করার চেষ্টা করছে বলে আমাদের কানে আসছে। তাদের উদ্দেশ্যে বলছি, এতো ত্যাগ স্বীকার করে গত ১৫ বছর ধৈর্য ধরেছেন, অত্যাচার সয্য করেছেন এখন যদি আজকে জনগণের মতকে ধরে রাখতে না পারেন তাহলেতো জনগণ দায়ী হবে না আমরা দায়ী হবো।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে স্বৈরাচারী আচরণ করেছে, সেভাবেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে এদেশের মানুষের উপর নির্যাতন করার জন্য। নেতা—কর্মীদের না বলে এই শেখ হাসিনা তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। এই আ’লীগের বিরুদ্ধে ১৫ বছর কিশের জন্য আন্দোলন করেছি, তা জনগণকে বুঝাতে হবে। পতিত সরকারের কর্মীরা বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। এদেশের জনগণ এতো নির্যাতন সহ্য করেছে তা এতো সহজে ছেড়ে দিবেনা।

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিনেপির আহবায়ক আবদুল লতিফ ভূইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ।

কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের নতুন কমিটি

কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের নতুন কমিটি: কাজী নজির সভাপতি ও সহিদ মিয়াজী সেক্রেটারি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরাম’র নতুন কমিটি গঠিত হয়েছে। কাজী নজির আহম্মদ সভাপতি ও সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজীকে সেক্রেটারি করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ।

৩১ জানুয়ারী শুক্রবার রাতে কুমিল্লা নগরীর একটি হল রুমে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সামনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন সহ-সভাপতি অধ্যাপক নাছির আহম্মেদ মোল্লা ও ডা: সিরাজুল ইসলাম। সহকারী সেক্রেটারি মাওলানা ইছরাইল মজুমদার, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ ইবনে সালেহ, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান ও মাইনুল হক মজুমদার বাবলু। সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদ উল্লাহ মজুমদার, অফিস ও অর্থ সম্পাদক প্রভাষক মাওলানা ইব্রাহীম মুসাফির, প্রচার সম্পাদক শ্রমিক নেতা নজরুল ইসলাম সেলিম, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, আপ্যায়ন সম্পাদক নুরুল আমিন আজাদ ও ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মামুন।

গণঅভ্যুত্থান এবারের বইমেলায়

গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণঅভ্যুত্থান এবারের বইমেলায় আমাদের সামনে নতুন তাৎপর্য নিয়ে এসেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ বছর বইমেলার প্রতিপাদ্য হলো জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা।

ড. ইউনূস বলেন, একুশ মানে আত্মপরিচয়ের মুখোমুখি হওয়া। একুশে মানে নিরন্তর সংগ্রাম। নিজের সীমানাকে আরও প্রসারিত করা। এবারের একুশের প্রেক্ষাপট আমাদের নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মিশে আছে, তা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে নিশ্চিত করার মহাশক্তি হিসেবে কাজ করেছে। এই মহাবিস্ফোরণ দেশকে পাল্টে দিয়েছে। এ বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সৃষ্টি করেছে। ১৭ কোটি মানুষের প্রতিটি সত্তায় এই প্রত্যয় গভীরভাবে প্রোথিত হয়েছে। অমর একুশের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি।

তিনি বলেন, একুশ আমাদের মূল সত্তার পরিচয়। একুশ আমাদের ঐক্যের মজবুত বন্ধন। এই বন্ধন ছোট-বড়, যৌক্তিক-অযৌক্তিক, দীর্ঘস্থায়ী-ক্ষণস্থায়ী সব বিভেদের ঊর্ধ্বে। এজন্যই সব জাতীয় উৎসব, সংকট বা দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই। সেখানে আমরা স্বস্তি পাই, শান্তি খুঁজে পাই, সমাধান খুঁজে পাই। সাময়িকভাবে আমাদের উদ্দেশ্য ও ঐক্য খুঁজে পাই। একুশ আমাদের মানুষকে এভাবে গড়ে তুলেছে। একুশ আমাদের পথ দেখায়।

অধ্যাপক ইউনূস বলেন, মাত্র ছয় মাস আগে জুলাইয়ের গণঅভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে। এর ফলে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিকভাবে বিপর্যস্ত একটি দেশকে দ্রুততম সময়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার সাহস পেয়েছি।

তিনি বলেন, একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান আরও গভীর হয়েছে। আমাদেরকে সাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র-জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে ঝাঁপিয়ে পড়েছে। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ-তরুণী, কিশোর-কিশোরীরা রাস্তার দেয়ালে তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় তুলে ধরেছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে। এগুলোর স্থান এখন আমাদের হৃদয়ে এবং ভবিষ্যতে জাদুঘরে সংরক্ষণ ছাড়া আর কোনো বিকল্প নেই।

বইমেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তারা এই দেয়ালচিত্রগুলো মেলায় আসা-যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু

যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার কথার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে আইএসপিআর (আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর) নিশ্চিত করেছেন।

গত ৩১ জানুয়ারি ভোররাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মো: তৌহিদুর রহমান (৪০), একই দিন দুপুর ১২:৩০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর

বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পরেছে: উপদেষ্টা

বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পরেছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পরেছে। এ কারণে পুরো একাডেমি স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলা একাডেমির পুরস্কার ও মনোনয়ন কমিটি সহ বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ফারুকী আরও বলেন, বই প্রকাশের আগে সরকার সেগুলো পড়ে দেখবে এমন কোনো বক্তব্য কেউ দেয়নি। এ বিষয়ে অপপ্রচার ছড়ানো হয়েছে। পাঠ্যপুস্তক সেন্সর করার কোনো ইচ্ছা সরকারের নেই। এই সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের আগে কবি, সাহিত্যিক ও কবিতা প্রেমীরা শোভাযাত্রা করেন।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার প্রদান করা হবে।

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন, সংরক্ষণে নতুন পরিকল্পনা

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন, সংরক্ষণে নতুন পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে ব্যবহার অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এখন এসব মেশিন সংরক্ষণের স্থায়ী জায়গা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পরও ইভিএমের জন্য স্থায়ী সংরক্ষণাগারের ব্যবস্থা করা হয়নি। তবে ইসি এখন স্থায়ীভাবে মেশিন সংরক্ষণের নতুন পরিকল্পনা করছে।

সম্প্রতি ইসির জানুয়ারি মাসের সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণের নতুন পরিকল্পনার বিষয়টি আলোচিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় ইভিএম সংরক্ষণের জন্য মাঠ কার্যালয়ে ওয়্যারহাউজ নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ইসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপ্রধান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতামত অনুযায়ী উপজেলা নির্বাচন কার্যালয়ের ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব নয়। এছাড়া যেসব উপজেলা ও জেলায় নির্বাচন কমিশনের নিজস্ব ভবন নেই, সেসব স্থানে নিজস্ব ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অধিকাংশ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব বলে মত দেন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বিদ্যমান অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর মতামত গ্রহণের লক্ষ্যে একটি সভা আয়োজন করার নির্দেশনা দেন। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার অতিরিক্ত সচিব ডিপিপিতে ওয়্যারহাউজ নির্মাণ এবং আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এক-এগারো সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ইভিএমের ব্যবহার শুরু করে। সে সময় তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১২ হাজার টাকা ব্যয়ে একেকটি মেশিন তৈরি করে নেয়। পরবর্তীতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনও ইভিএম ব্যবহার করে। তবে ২০১৫ সালে রাজশাহী সিটি নির্বাচনে একটি মেশিন অচল হয়ে পড়ায় তা আর ব্যবহার করা সম্ভব হয়নি। রকিব কমিশন বুয়েটের তৈরি স্বল্পমূল্যের মেশিনগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং উন্নত মানের ইভিএম তৈরির পরিকল্পনা করে।

২০১৭ সালে কেএম নূরুল হুদার কমিশন বুয়েটের তৈরি ইভিএমের চেয়ে প্রায় ২০ গুণ বেশি দামে মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে উন্নতমানের ইভিএম তৈরি করে নেয় তারা। এতে প্রতি মেশিনের ব্যয় হয় দুই লাখ ৩৫ হাজার টাকার মতো। এ জন্য তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়।

সেই প্রকল্প থেকে দেড় লাখ ইভিএম কেনে রকিব কমিশন। তবে প্রকল্পে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা না থাকায় উন্নতমানের ইভিএমের মেয়াদ ১০ বছর হলেও পাঁচ বছর যেতে না যেতেই অকেজো হওয়া শুরু করে।

ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণায়

ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণায় কোন দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে

ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণায় কোন দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তিনি শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেছিলেন। সেই দিনই তিনি বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমেরিকা ফার্স্ট’ (যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে) নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি নিশ্চিত করেছে যে, এই স্থগিতাদেশ আপাতত তিন মাসের জন্য দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সহায়তার আওতায় থাকা প্রকল্পগুলো বর্তমান মার্কিন প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনা করা হবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যেই মার্কিন অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের হোম অফিসে কাজ করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

বৈদেশিক সহায়তার পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য ৬৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে মোট ১ হাজার ৬৬২ কোটি ডলার পেয়েছে। এর মধ্যে অর্থনৈতিক সহায়তা ১ হাজার ৬৪৮ কোটি ডলার এবং সামরিক সহায়তা ১৪ কোটি ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা পেয়েছে ইসরায়েল। দেশটি মোট ৩৩১ কোটি ডলার সহায়তা পেয়েছে, যার মধ্যে মাত্র ১ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা বাদে বাকি সবই সামরিক সহায়তা।

তৃতীয় স্থানে থাকা ইথিওপিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৭৭ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা পেয়েছে। জর্ডানকে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র মোট ১৭২ কোটি ডলার দিয়েছে, যার মধ্যে ১২৯ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা এবং ৪৩ কোটি ডলার সামরিক সহায়তা।

পঞ্চম স্থানে থাকা মিশর মোট ১৪৫ কোটি ডলার সহায়তা পেয়েছে। এর মধ্যে অর্থনৈতিক সহায়তা ২২ কোটি ডলার এবং সামরিক সহায়তা ১২২ কোটি ডলার।

একই বছর যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ১২৭ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দিয়েছে। সোমালিয়াকে অর্থনৈতিক সহায়তা হিসেবে ১০৮ কোটি ডলার এবং সামরিক সহায়তা হিসেবে ১৩ কোটি ডলার দেওয়া হয়েছে। ইয়েমেন অর্থনৈতিক সহায়তা পেয়েছে ৮৩ কোটি ডলার।

রমজানের সেহরি ও ইফতারের

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

রমজান আসতে এখন খুব বেশি দেরি নেই। ১৪৪৬ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১ বা ২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন গত ২৭ জানুয়ারি ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে।

সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট নির্ধারণ করা হয়েছে।

তবে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে দীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া তিন মুসল্লি হলেন— খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০)।

জানা যায়, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে গেলে হৃদরোগে আক্রান্ত হন। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমিরুল ইসলাম ও সাবেদ আলী অসুস্থ হয়ে পড়লে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা দুজন মারা যান।

বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে স্থাপিত সিভিল সার্জনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।

অবশেষে নিজের ঘরে ফিরলেন নেইমার

অবশেষে নিজের ঘরে ফিরলেন নেইমার

অবশেষে নিজের ঘরে ফিরলেন নেইমার

ডেস্ক রিপোর্ট:

নেইমার অবশেষে নিজের ঘরে ফিরলেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল, সেখানেই আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন এই তারকা খেলোয়াড়।

সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বোনাভিডেস এই চুক্তি নিয়ে নিশ্চিত করে বলেন, “চুক্তিটি আপাতত ছয় মাসের জন্য, তবে আমরা চাইব তিনি আরও অনেক দিন আমাদের সঙ্গে থাকুন।” নেইমারকে দীর্ঘ সময় ধরে দলে রাখার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আমাদের আশা, নেইমার অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।”

৩২ বছর বয়সী এই তারকা খেলোয়াড় বার্সেলোনা এবং পিএসজি-তে নিজের প্রতিভার ছাপ রাখার পর ২০২৩ সালে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন। বিশাল অঙ্কের চুক্তি সত্ত্বেও মাত্র সাতটি ম্যাচ খেলার পরই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় নেইমারের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এই চোট তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রাখে। এরপর আরও কিছু হ্যামস্ট্রিং এবং হাঁটুর চোট তার ফিরে আসার পথকে আরও কঠিন করে তোলে।

দীর্ঘ বিরতির পর অবশেষে তিনি ফিরেছেন, তাও নিজের শৈশবের ক্লাবে। সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের মধ্য দিয়ে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে দর্শকরা আনন্দে ফেটে পড়েন।