Tag Archives: কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় আকবর হোসেন রকি নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় চকবাজার এলাকার পূবালী ব্যাংকের তৃতীয় তলায় আহলে সুন্নাত সম্মেলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গোপনে সমবেত হয়। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত এবং সাবেক এমপি হাজী বাহারের ঘনিষ্ঠ কর্মী আকবর হোসেন রকিকে আটক করে।

গ্রেফতার হওয়া মোঃ আকবর হোসেন রকি (৩৩) কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়া এলাকার মোঃ আকতার হোসেের ছেলে । তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে কুমিল্লা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর সুইপার পট্টি এলাকায় সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার চোলাই মদসহ মো: রাজন (২২) নামের এক যুবককে আটক করে।

আটক হওয়া মোঃ রাজন কুমিল্লা নগরীর সুজানগর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। মাদকবিরোধী এই কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।