মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আজও করোনা শনাক্ত ৭৯ জনের, মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৪৯ জনের।

রবিবার (২৫ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণপাড়ার ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে। মৃত ব্যক্তি পুরুষ।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৪১ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ৬ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ২ জন, লাকসামে ৬ জন, বরুড়ায় ৪ জন, মনোহরগঞ্জে ১ জন, আদর্শ সদরে ২ জন, চৌদ্দগ্রামে ২ জন, নাঙ্গলকোটে ১ জন, দাউদকান্দিতে ৫ জন ও হোমনায় ৪ জন।

আজ করোনা থেকে ২৫ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের বাসিন্দা। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩৮২ জন।