চৌদ্দগ্রামে আন্তর্জাতিক যুব দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ
প্রযুক্তি নিভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি – এ প্রতিপ্রাদ্বকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২আগষ্ট )সকালে আয়োজিত রেলী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কমকর্তা জাকিয়া সরওয়ার লিমা। আলোচনা শেষে প্রশিক্ষন সনদ ও যুব ঋণের চেক বিতরণ করেন তিনি।
উপজেলা যুব উন্নয়ন কমকর্তা সফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন ,কৃষি কমকর্তা যোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মামুনুর রশিদ মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান , পৌর জামায়াতে যুব বিভাগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি এছাক বেপারি , যুব সংগঠন নবনিতা ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা বেগম প্রমুখ।