,

কুমিল্লার শিবের বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শিবের বাজার থেকে ৭৫ হাজার টাকার মূল্যের গাঁজাসহ মোঃ খলিলুর রহমান ওরফে খলিল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটায় বসন্তপুর এলাকার জনৈক শাহজাহানের বাড়ির সামনে ২টি বাজারের ব্যাগ হাতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মতিনগর এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে। সে এলাকার জনৈক শফিকের বাড়ির ভাড়াটিয়া।

জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।