,

বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খালেক চৌধুরী আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2019
news-image

 

সাকিব আল হেলাল।।

বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক চোধুরী(৭০) সোমবার (২২ এপ্রিল) সকাল ৭ টায় ঢাকার ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন(ইন্না লিল্লাহী……….. রাজিউন)।

মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ আছর বরুড়া হাজী নোয়াব অালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাযা বাদ মাগরিব তার নিজ বাড়ি পুরাতন কদবায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যে গুনগ্রাহী রেখে গেছেন।