,

বিশ্ব বসতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব বসতি দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও গণর্পূত বিভাগের আয়োজনে সোমবার কুমিল্লা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোঃ ফারাবী ও কুমিল্লা গণর্পূত বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোঃ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছাত্তার, উপ-বিভাগীয় প্রকৌশলী নাছিম আহম্মেদ টিটু, মফিজুল ইসলাম, ডিপ্লোমা সমিতির সাধারণ সম্পদক হারুন-অর-রশিদ, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা গণর্পূত বিভাগের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।