All posts by jitu

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

ডেস্ক রিপোর্ট:

কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সাবিনা খাতুনসহ কয়েকজন নারী ফুটবলার জানিয়েছেন, পিটার বাটলারের অধীনে কোনো কার্যক্রমে তারা অংশ নেবেন না। এর আগে দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার নারী ফুটবলাররা গণ অবসরের হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে একত্রিত হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে তারা সম্মান নিয়ে ফুটবল থেকে বিদায় নিতে চান। নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়েই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যদিও সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট তখন সামনে আসেনি।

বাফুফে পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে ঢাকায় এসেছেন। এরপর থেকেই নতুন করে সংকট তৈরি হয়েছে। আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই লক্ষ্যে নারী ফুটবলারদের প্রস্তুত রাখতে কাজ শুরু করেছে। কিন্তু শুরুতেই নারী ফুটবলারদের বিদ্রোহের মুখে পড়েছে বাফুফে।

সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দূরত্বের বিষয়টি বাফুফের জানা থাকলেও এতদিন এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সংকট দূর করতে নারী ফুটবলারদের পাশাপাশি কোচকে নিয়ে আলাদা বৈঠক করেছে বাফুফে। সেই বৈঠকে বাফুফের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। তবে কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।

শুক্রবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা

 

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত  স্টেডিয়ামে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) কুমিল্লা জেলা পর্যায়ের  দ্বিতীয়  দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ  সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেটার উল্লাহ, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

বালক গ্রুপে সেমিফাইনালে উঠেছেন আদর্শ সদর ও নাঙ্গলকোট উপজেলা। এদিকে বালিকা গ্রুপে সেমিফাইনালে উঠেছেন দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলা।

আগামীকাল সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।

মানুষ আপনাদের শাস্তির জন্য

মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে: রুহুল কবির রিজভী

মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “হরতালের ডাক দিলেই মানুষ লাফিয়ে পড়বে, এমনটা হবে না। বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবে নিহত ও আহতরা ন্যায়বিচার চায়। আহনাফের মতো নিরীহ ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের মতো। শেখ হাসিনার কাছে নারী-শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য—সিংহাসন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা কতজনকে সন্তানহারা করেছেন, তার কোনো হিসাব নেই। গুলি তার কাছে যেন একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী দলের মরদেহ দেখলে খুশি হতেন তিনি। এটা একজন মানসিকভাবে অসুস্থ নারীর আচরণ।”

ঢাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তাহলে কারা তাদের রক্ষা করছে? এই অপরাধীদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত।”

রিজভী আরও বলেন, “কোনো প্রতারক যখন রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন সে নিজের সন্তানদেরও প্রতারক বানায়। শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে তিনি পূর্বাচলে নিজের সন্তান ও আত্মীয়দের প্লট বরাদ্দ দিয়েছেন।”

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

ডেস্ক রিপোর্ট:

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।

ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।

এটি তৃতীয়বারের মতো রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত অন্যান্য সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। গত আগস্ট মাসের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছিল।

এনবিআর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন জমা দেওয়া ও কর পরিশোধ সহজ করার লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করে। এখন থেকে এই সিস্টেমের মাধ্যমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

দুপক্ষের কোন্দল ছাড়া অন্য কোনো

দুপক্ষের কোন্দল ছাড়া অন্য কোনো ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

দুপক্ষের অন্তর্কোন্দল ছাড়া অন্য কোনো ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, দুপক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। ময়দানের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।

র‌্যাব মহাপরিচালক জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষণ দল এবং ময়দানসহ আশপাশের এলাকায় সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া নদীপথেও র্যাবের নৌ-টহল চলছে।

তিনি আরও বলেন, ইজতেমাকে কেন্দ্র করে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে। এই বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

তিনি উল্লেখ করেন, ইজতেমা উপলক্ষে টঙ্গীতে দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এসময় মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টি, মাদকাসক্তি, উচ্ছৃঙ্খলতা ও পকেটমারদের দমাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নির্বাচন কমিশনকে ভোটারদের

নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

ডেস্ক রিপোর্ট:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউর গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডরন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ পরামর্শ দেন।

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, ইইউ প্রতিনিধি ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে, সচেতনতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে তারা জোর দিয়েছেন।

আখতার আহমেদ আরও বলেন, ইইউ প্রতিনিধিরা গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা তাদের আলোচনার প্রতিক্রিয়া জানাতে এসেছেন। সব পর্যায়েই একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি সকলের প্রতিশ্রুতি রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সম্ভাব্য পরামর্শ বা মডেল থাকলে তা শেয়ার করার অনুরোধও করা হয়েছে।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা একটি জটিল প্রক্রিয়া হলেও, ইইউ প্রতিনিধিরা এ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, ইইউ প্রতিনিধি মাইকেল লিডরন বলেন, “আমরা এখানে দুই সপ্তাহ ধরে আছি এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।”

আগামী সপ্তাহে ইইউ প্রতিনিধিদল তাদের সার্বিক মতামত নিয়ে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

‘প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে

‘প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার’

‘প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার’

স্টাফ রিপোর্টার : 

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সভাপতি ড. আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার।

স্বাস্থ্যসেবায় আমাদের হাসপাতালগুলোতে আরও অনেক সুন্দর ও ভালো করে কাজ করতে হবে। আমার নিজ এলাকায় হওয়ার কথা না। সব জায়গায় সংস্কার করা দরকার।

তিনি বৃহস্পতিবার সকালে (৩০ জানুয়ারী) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেসব এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে, আমরা চাই সেসব এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হোক এমনটি চাই।

চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রশিদ আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ রেজা মোহাম্মদ সরোয়ার আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন, ডাঃ মেছবাহ উল আলম, ডাঃ আল রায়হান পাটোয়ারী,আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন,এমও ডাঃ তৈফিকুল আলম তারেক এমও,ডাঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ফরহাদ মজুমদার কনসালটেন্ট, এমওডিসি এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইজতেমা উপলক্ষে ১৪টি বিশেষ ট্রেন

ইজতেমা উপলক্ষে ১৪টি বিশেষ ট্রেন, যেখান থেকে যখন ছাড়বে

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে। ইজতেমা চলাকালীন সময়ে এই ট্রেনগুলো চলাচল করবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) “জুমা স্পেশাল” নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ দুপুর ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ২টি ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।

এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার (২ ফেব্রুয়ারি) ১০টি ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে, টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে। এছাড়া টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং সর্বশেষ টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিমান দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর ঘুরতে দেখা গেছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

কেনেডি সেন্টারের কাছের পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান দুর্ঘটনার ইঙ্গিত দেয়।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

এক্স পোস্টে জেডি ভ্যান্স লিখেছেন, “দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ-আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি।”

অন্যদিকে, নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক্স পোস্টে হেগসেথ লিখেছেন, “যদি প্রয়োজন হয়, সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা।”

এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল।

শাসনগাছা এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা রেলগেইট এলাকায় মাদক বিক্রির সময় ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো: রাসেলকে (২৫) হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের অধীনস্থ আর্দশ সদর সেনা ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

মাদক ব্যাবসায়ী মোঃ রাসেলের নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের জন্য ব্যবহৃত) সহ তাঁকে  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।