Tag Archives: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সংস্কার কাজের শ্লথগতি এবং সাম্প্রতিক বর্ষণে তৈরি হওয়া খানাখন্দের কারণে গতকাল ভোর থেকে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে। ছুটির দিনে অতিরিক্ত গাড়ির চাপের সঙ্গে যুক্ত হয়েছে সড়কের বেহাল দশা, যার ফলে মহাসড়কের কুমিল্লা অংশে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে শুরু করে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের চাকা থমকে গেছে। ঘণ্টার পর ঘণ্টা পথেই আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রী ও অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ রোগী এবং পরিবহন শ্রমিকদের।

সরেজমিনে ঘুরে জানা গেছে, যানজটের মূল কেন্দ্রবিন্দু কুমিল্লা সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকা। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, গত কয়েক সপ্তাহের বর্ষণে এই অংশের পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই ভাঙা অংশ মেরামতের জন্য ঢাকামুখী লেনটি আংশিক বন্ধ রেখে এক লেনে উভয়মুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করেছে। একটি মাত্র সরু লেন দিয়ে দুই দিকের গাড়ি পাস করাতে গিয়েই মূলত পেছনের দিকে যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি তৈরি হয়।

পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন কিছু চালক দীর্ঘক্ষণ আটকে থেকে অধৈর্য হয়ে উল্টো পথ দিয়ে গাড়ি এগিয়ে নেওয়ার প্রতিযোগিতা শুরু করেন। এর ফলে যানজট মুহূর্তের মধ্যে চট্টগ্রামমুখী লেনেও ছড়িয়ে পড়ে এবং পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

সাধারণ সময়ে ঢাকা থেকে কুমিল্লা রুটে যাতায়াতে যেখানে বড়জোর দুই ঘণ্টা সময় লাগে। গতকাল সেখানে চার থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ব্যয় করতে হচ্ছে। দীর্ঘ এই অবরুদ্ধ অবস্থার কারণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নারী, শিশু এবং জরুরি চিকিৎসার জন্য যাতায়াত করা অসুস্থ রোগীরা। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে জ্যামের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা গেছে।

এছাড়াও হাজার হাজার গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক সড়কে আটকা পড়ে দাঁড়িয়ে থাকতেই দেখা যায়। প্রধান সড়ক এড়াতে অনেক চালক আঞ্চলিক ও বিকল্প সড়ক ব্যবহার করায় সেই সংযোগ সড়কগুলোতেও অতিরিক্ত গাড়ির চাপ ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আমতলী অংশের এই বেহাল দশা এবং গত কয়েকদিনে গর্তে মালবাহী গাড়ি আটকে যাওয়ার কারণে সমস্যাটি প্রকট হয়েছে। যানজট পরিস্থিতি সামাল দিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স ও একাধিক মোবাইল টিম মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা উল্টো পথের গাড়ি ঠেকানো এবং ধীরগতির গাড়িগুলোকে সচল রাখার চেষ্টা চালিয়েছেন।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানায়, আমতলী এলাকার সড়কের জ্যামিতিক গঠনের কারণে (রাস্তার দুই পাশ বা শোল্ডার মূল লেনের চেয়ে উঁচু হওয়ায়) বৃষ্টির পানি সহজে নামতে পারে না। ফলে সংস্কার কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং গাড়ির চাপ কিছুটা কমলে দ্রুত এই অস্থায়ী মেরামত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন : চরম ভোগান্তিতে

​ইমতিয়াজ আহমেদ জিতু:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৬ কিলোমিটার অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। কোথাও থেমে থেমে দীর্ঘ যানজটের কারণে ঢাকা- চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী এবং পরিবহন শ্রমিক চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ শুক্রবার (৭ আগষ্ট ) ভোররাত থেকে ময়নামতি সড়কের উভয় লেনে যানজট ছড়িয়ে পড়ে।

মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজের ধীরগতি এবং টানা বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দকের কারণে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে কুমিল্লা থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে কুমিল্লা ফিরতে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগছে। যেখানে যানজট না থাকলে দুই ঘন্টায় কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগে।

​স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার মহাসড়কের ময়নামতির আমতলী এলাকায় সড়কে সংস্কার কাজের জন্য যানজট মহাসড়কের মিয়া বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় উভয় লেনেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া মহাসড়কের নিমসার, কাবিলা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ, গরিপুর ও দাউদকান্দি এলাকায় যানবাহন খুব ধীরগতিতে চলছে। এসব এলাকায় দীর্ঘ সময় যানবাহন থেমে থাকতেও দেখা যায়। ধীরগতিতে চলাচল করা যানবাহনের এ চাপ বেলা গড়ালেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। থেমে থেমে ছিল যানজট।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সংস্কার কাজের জন্য সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

কুমিল্লা থেকে মাইক্রোবাসে ঢাকায় যাওয়া ব্যবসায়ী সাইফুল সুমন জানান, সকাল ৭ টার দিকে মহাসড়কের আলেখার চর বিশ্বরোডে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে ছিলাম। এরপর বিভিন্ন এলাকায় যানজটে পড়েছি। প্রায় ৭ ঘন্টা পর দুপুর দুইটার দিকে ঢাকা পৌঁছেছি। পুরোটা রাস্তায় গাড়ি থেমে থেমে ধীরগতিতে চলেছে।

​এদিকে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা থেকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার বরাবরে শুক্রবার সকালে প্রেরিত এক জরুরি প্রতিবেদনে বলে হয়েছে ” মহাসড়কের আমতলী এলাকায় বৃষ্টির পানি জমে রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী লেনে যানবাহন থামিয়ে থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে। ঢাকামুখী লেনে যানজট তীব্র হওয়ায় অনেক যানবাহন বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামমুখী লেনেও। এতে মহাসড়কের উভয় পথেই যানজট ছড়িয়ে পড়ছে। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের ২টি মোবাইল টিমসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”

​প্রতিবেদনে আরও বলা হয়েছে , আমতলী অংশের এই বেহাল দশা ও খানাখন্দক দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বারবার অবহিত করা হলেও তারা স্থায়ী বা অস্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিদিনই এ স্থানে সাধারণ সড়ক ব্যবহারকারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির কারণে জরুরি সংস্কার কাজে ব্যাঘাত হয়েছে। অচিরেই সংস্কার কাজ শেষ হবে। তখন যানজট অনেকটাই কমে যাবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গত ৩/৪ সপ্তাহের টানা বৃষ্টিতে মহাসড়কের এই অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমশার এলাকায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমশার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার সকাল ৭টায় এ মিছিল করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

জানা যায়, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তারপর সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী জানান, আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন ভাই এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব। আর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের কাছে জানতে চাইব।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা ব্যবস্থা নিচ্ছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং টোল প্লাজার ধীরগতির কারণে বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা সামনে রেখে তিন দিন ধরেই মহাসড়কের এই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার হওয়ার কারণে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়তে শুরু করে। ফলে দাউদকান্দির ইলিওটগঞ্জের পুটিয়া এলাকা থেকে শুরু করে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

মহাসড়কে আটকে থাকা সাধারণ যাত্রীদের অভিযোগ, কয়েক দিন ধরেই রাতে তীব্র যানজটের খবর পাচ্ছিলেন তারা। তাই জটলা এড়াতে ভোরবেলা রওনা দিয়েছিলেন অনেকেই। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে গাড়ি আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, আজ সকালে মহাসড়কে একটি দুর্ঘটনাকবলিত ট্রাক ছিল, যা দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে টোল প্লাজায় গাড়ি ছাড়তে কিছুটা ধীরগতি এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণেই মূলত এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে।

এ দিকে ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানায়, সকালে অতিরিক্ত যানবাহনের আকস্মিক চাপ থাকায় মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর থেকে ধীরে ধীরে যান চলাচল সচল হতে শুরু করেছে। তবে যানবাহনের তীব্র চাপের কারণে এখনো ধীরগতিতে গাড়ি চলছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দাউদকান্দি পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম প্রধান।

মো. সোহাগ (৩৪) দাউদকান্দি পৌরসদরের তুজারভাঙ্গা কেডিসি এলাকার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগের ইন্ধনে সক্রিয় হয়ে ওঠে ডাকাতচক্রের সদস্যরা। তার নেতৃত্বে মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্প্রতি সময়ে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তাকে খুঁজতে শুরু করে পুলিশ। তবে সোহাগ আত্মগোপনে ছিল। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা, চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলায় অন্তত ১০টি মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক মো. সামছুল আলম প্রধান জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগের নেতৃত্বে নিয়মিত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অনেক অপকর্ম হতো। আমরা অনেকদিন ধরে তাকে ধরার চেষ্টা করছিলাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর স্টেশনে সড়কের ঢাকা ও চট্টগ্রামগামী উভয় লেনের পাশে অবৈধভাবে, ছাতা ও সামিয়ানা টানিয়ে বিভিন্ন মৌসুমি ফলের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধি, সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রেদোয়ান ইসলাম বলেন, এখানে উচ্ছেদ অভিযান অতীতেও হয়েছিলো। আজকে উঠিয়ে দিয়ে গেলাম। নতুন করে যেন বসতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ সোনালুর সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে যাত্রী,পথচারীরা

মামশাদ কবির:

দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের কুমিল্লা অংশে সড়ক দ্বীপের সোনালু ফুলে আকৃষ্ট যানবাহনের যাত্রী,চালকসহ পথচারীরা। তাদের কেউ গাড়ি থামিয়ে নয়ন ভরে ফুলের সৌন্দর্য অবলোকন করছে,ছবি তুলছে বাদ নেই পথচারীরাও। সেই সাথে আশপাশের এলাকা থেকেও ফুলের সৌন্দর্য দেখতে মহাসড়কের পাশে ভীড় করছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা।

জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ পর্যন্ত প্রায় ৯৮ কিলোমিটার অংশ রয়েছে। ২০১৬ সালে মহাসড়কটি দু’লেন থেকে চার লেনে উন্নীত হওয়ার পর সৌন্দর্যবর্ধনসহ সড়কের অবকাঠামোগত গুরুত্ব বিবেচনা করে সড়ক ও জনপদ বিভাগ ফোলেনের সড়ক দ্বীপে হৈমন্তি, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া, জারুল প্রভৃতি জাতের হাজার হাজার গাছের চারা রোপন করে। নিবিড় পরিচর্যা ও যত্নে একসময় ধীরে ধীরে গাছগুলো বড় হতে থাকে। সর্বশেষ এসব গাছের উপচেপড়া ফুলগুলো তাদের অস্তিত্ব জানান দিচ্ছে প্রতিদিন । আর সেই ফুলের সৌন্দর্য অবলোকনে বিমোহিত হচ্ছে এই মহাসড়কে চলাচলরত হাজার হাজার বিভিন্ন শ্রেনীর যানবাহনের লাখ লাখ যাত্রীসহ বিভিন্ন -বিদেশী পর্যটক ও পথচারীরা ।

এসময় ব্যক্তিগত গাড়িতে চড়া অনেকেই গাড়ি থামিয়ে সেলফিসহ ছবি তুলছে,ভিডিও করছে। একইভাবে চলন্ত বাস বা অন্য গাড়ি থেকেও যাত্রীরা সৌন্দর্য ধরে রাখতে সেলফিসহ ছবি তুলছে। পরবর্তীতে এসব ভিডিও বা স্থীর চিত্র,ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোষ্ট দিচ্ছে। সাথে ফুলের সৌন্দর্যেও সাথে তাদেও অনুভূতিও প্রকাশ করছে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে সারাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থীসহ অভিভাবকরা কুমিল্লা আসেন।

এসময় তাদের সকলেই মহাসড়ক হয়ে কোটবাড়ি এলাকার বিভিন্ন কেন্দে গিয়ে পরীক্ষা দিয়েছে। তাদেও প্রায় সকলেই মহাসড়কের নন্দনপুর,ঝাগুড়ঝুলি, বেলতলী এলাকা হয়েই আসা-যাওয়া করেছে। এসময় সড়ক দ্বীপের সোনালুর সৌন্দর্যে সকলেরই দৃষ্টি কেড়ে নেয়। পরীক্ষা শেষে ফেরার পথে কোটবাড়ি নন্দনপুর এলাকায় এসে গোধূলী লগ্নে অনেকেই ছবি তোলে। মহাসড়কের কুমিল্লা অংশটি অনেকটা মধ্যবর্তীস্থানে হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রী,ভ্রমন পিপাসু দেশী-বিদেশী পর্যটকদেও যাত্রাবিরতি এই কুমিল্লাতেই বেশী।

ময়নামতি সেনানিবাস থেকে পদুয়ারবাজার বিশ্বরোড পর্যন্ত এই ১০ কিলোমিটার অংশের সড়কের দু’পাশের বেশ কিছু আধুনিক হোটেল ওরেষ্টুরেণ্টগুলোতে বিলাস বহুল বাস,ব্যক্তিগত প্রাইভেটকার,মাইক্রোবাস বা পর্যটকদেরবহন করা গাড়িগুলোর যাত্রাবিরতি সর্বাধিক। আর মহাসড়কের এই অংশেই সড়ক দ্বীপে সোনালুর উপস্থিতি সর্বাধিক। তবে সোনালুর ব্যাপক উপস্থিতি থাকলেও মহাসড়কের দু’পাশ আবর্জনায় ছেয়ে আছে। পাশাপাশি সড়ক দ্বীপের নজরকাড়া ফুলগাছগুলোর পাশেই তালসহ অন্যান্য প্রজাতীর গাছ মহাসড়কের সৌন্দর্যেও জন্য হুমকীর কারণ হয়ে উঠছে।

এছাড়াও কুমিল্লা অংশের আলেখারচর,কোরপাই,কাবিলা,চান্দিনা, ঝাগুড়ঝুলিসহ বিভিন্নস্থানে অন্যান্য চারারসাথে বিভিন্ন শাকসব্জির আবাদও ,সড়কের দু’পাশের ঝোপঝাড় সৌন্দর্য বিঘিœত করছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, যে সমস্ত স্থানে গাছ মরে গেছে সেখানে পুনরায় গাছ লাগানো হবে। এছাড়াও এসময় সড়ক দ্বীপে শীতকালীন চাষাবাদ এবং শত শত তাল গাছের বিষয়টি জানতে চাইলে তিনি আরো বলেন, তালগাছগুলো কোন সমস্যা হবে না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কি. মি. এখনো যানজট

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজটে আটকা পড়া নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা গরমে আরও বেশি ভোগান্তিতে পড়েন।বিশেষ করে অ্যাম্বুলেন্স ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে রোগীরা কষ্ট ভোগ করেন।

শুক্রবারের মতো শনিবার দাউদকান্দির শহীদনগর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রিজের ওপারেও যানজট ছড়িয়ে পড়ে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে কাজ করা হচ্ছে। তাই শুধু একলেন দিয়ে যান চলাচল করছে। এক লেন দিয়ে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে পড়ে। এছাড়া বাস, ট্রাক চালকরা কার আগে কে যাবে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় যানজট আরও তীব্র হয়।

ঢাকামুখী প্রাইভেটকারের যাত্রী ইমাম হাছান জানান, তিনি শুক্রবার সন্ধ্যায় ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাত্রা করেন। মেঘনা ব্রিজে গিয়ে আটকা পড়েন। রাত দেড়টায় গিয়ে ঢাকা পৌঁছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের চালক কামাল হোসেন বলেন, দেড় থেকে দুই ঘণ্টায় যাতায়াত করতাম। এখন যানজটের কারণে ঢাকা থেকে কুমিল্লা আসতে ছয়-সাত ঘণ্টা সময় লাগছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেঘনা সেতুর এক পাশ বন্ধ করে সংস্কার কাজ করার কারণে যানবাহন ধীর গতিতে চলছিল। এতে মেঘনা সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হয়। কুমিল্লার অংশে তেমন যানজট ছিল না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিলোমিটার যানজট

সেলিম সজীবঃ
অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার এই যানজট চলছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ যানজটের সৃষ্টি। ধীরে ধীরে যানজটটি তীব্র আকার ধারণ করেছে।
দাউদকান্দি উপজেলার ড. মোশাররফ হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার, আরিয়ানা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী হ্যাপী আক্তার বলেন, তীব্র যানজটে আটকা পড়তে হয়েছে তাদের। ১০ কিলোমিটার পথ হেঁটে কলেজ এলাকায় যেতে হয়েছে।
সকাল ১০টায় মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক ইলিয়াছ মিয়া, সফিকুল ইসলাম, স্টারলাইন পরিবহনের বাসের চালক ফারুক হোসেন ও ইউনিক পরিবহনের বাসের চালক আবুল হোসেনের সঙ্গে কথা হয়। তারা তীব্র যানজটে আটকে থাকার কথা বলেন।
ইলিয়াছ মিয়া বলেন, মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদে সকাল আটটায় এসে তীব্র যানজটে আটকা পড়ে এক কিলোমিটার অতিক্রম করতে এক ঘণ্টা লাগছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে ও থানা-পুলিশের চেষ্টা চলছে।