All posts by jitu

দেবিদ্বারে বিয়ের চাপ দেওয়ায় শাহনাজকে

দেবিদ্বারে বিয়ের চাপ দেওয়ায় শাহনাজকে হত্যা করে প্রেমিক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূ শাহনাজ বেগমকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারই প্রেমিক মহিউদ্দিন। সোমবার বিকালে মহিউদ্দিন কুমিল্লার আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে শাহনাজ বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের স্ত্রী। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, শাহনাজের স্বামী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই সুযোগে মহিউদ্দিন (৩৫) নামের এক বাসচালকের সাথে শাহনাজের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে শাহনাজ মহিউদ্দিনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মহিউদ্দিন ক্ষুব্ধ হয়ে শাহনাজকে মাথায় রড দিয়ে আঘাত করে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহনাজ মহিউদ্দিনকে দ্রুত বিয়ে না করলে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। গত ৫ মার্চ রাতে মহিউদ্দিন শাহনাজকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ডেকে নিয়ে যান এবং নিজের বাসে তুলে নেন। বাসের ভেতরেই বিয়ে নিয়ে তাদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। পরে মহিউদ্দিন শাহনাজকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোপালনগর গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে শাহনাজ অচেতন হয়ে পড়েন। এরপর মহিউদ্দিন শাহনাজের শাড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে মহিউদ্দিন শাহনাজের হাত-পা বেঁধে ইউছুফপুর সেতুর নিচে লাশ ফেলে চলে যান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার বিকালে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে মহিউদ্দিনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। তার কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন, অর্থাৎ ৬ মার্চ, মহিউদ্দিন রক্তমাখা বাসটি ধুয়ে পরিষ্কার করে হত্যার আলামত নষ্ট করেন। এই কাজে তাকে সহযোগিতা করেন তার হেলপার আবদুস সাত্তার। রোববার সন্ধ্যায় র‍্যাব-১১ আবদুস সাত্তারকে আটক করে এবং পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ইউছুফপুর এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়। এই ঘটনায় ৭ মার্চ নিহত নারীর বড় ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলাটি ছিল ক্লুলেস। পরবর্তীতে তদন্তের মাধ্যমে মূল আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।”

ওসি আরও জানান, “দুই আসামির মধ্যে মহিউদ্দিন কুমিল্লার জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরি, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, শারমিন রেজোয়ানা, নিয়ামুল হুদা, মশিউর রহমান ও মুতাসিম বিল্লাহ।

বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন-এর সভাপতি মাসুম বিল্লাহ সহ আরও দুইজন বিচারক।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “রমজানের এই পবিত্র সময়ে আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা, ভালো কাজ করা এবং অন্যের দোষ খোঁজা বা পরনিন্দা থেকে দূরে থাকা। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়, যা আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।”

আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম তাওহীদ বলেন, “আজকের এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতি সত্যিই আনন্দের ও সৌহার্দ্যের প্রতীক। রমজানের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুক।”

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এই দুই সংগঠনের উদ্যোগে আঞ্জুমান মুফিদুল ইসলামের অধ্যায়নরত এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী, উপদেষ্টা দেলোয়ার হোসাইন আকাইদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান অতিথি ও সদস্যদের স্বাগত জানান।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান।

এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার কুমিল্লা প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মীর শাহ আলম, সাপ্তাহিক গোমতির সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসাইন আকাঈদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সনাক এর সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ আলমগীর খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন, চর্ম বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ট্রেইনার ও ইউএনডিপি টাউন ফেডারেশনের সভাপতি ফরিদা আক্তার ডলি, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হলেন হেলেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য তাজওয়ার ওহী,

 

এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সহ সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির , কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, দৈনিক শিরোনামের সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি আব্দুল জলিল ভূঁইয়া, ব্যবসায়ী নাদের ইসলাম, দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী প্রমূখ ।

এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় মসজিদের খতিব মাওলানা মোঃ ইব্রাহিম।

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি দেন তাঁরা।

সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্থানীয় মসজিদের সামনে মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হানিফ মিয়া, আবুল খায়ের, বাচ্চু মিয়া, আবদুল কাদের, মোস্তফা মিয়া, নুর আমিন, আবদুর রহমান, আবদুল গফুর, জিয়াউল হক, আনোয়ার হোসেন, আয়েশা বেগম, ফিরোজা বেগম, ছাদেক মিয়া, মোঃ ইউনুছ, জয়নাল আবেদীন, ছাদেক মিয়া, আরাফাত হোসেন, হোসেন মিস্ত্রী, আবু তাহের, শাহীন আহমেদসহ এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ ও নারী-শিশু।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ অভিযোগ করেন, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি, সমাজ বিরোধী ও শৃঙ্খলা বিনষ্টকারী। তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার অনুসারীরা স্থানীয় মসজিদের প্রস্রাবখানা ও আশ-পাশের কয়েকটি বাড়ির স্থাপনা ভাংচুর করে। উল্টোসহ সে কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সোমবার বিকেলে সুমন বলেন, ‘আমার শ্যালকের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করেছি। সামাজিক শৃঙ্খলা নষ্ট করিনি’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘কিং ছুপুয়া গ্রামবাসী থানায় সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

সার্কিট হাউসে যৌথ সেনা-পুলিশ চেকপোস্ট: আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর অভিযান

 

নিজস্ব প্রতিবেদক:

সার্কিট হাউস এলাকায় ১০ মার্চ ২০২৫ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যৌথ সেনা-পুলিশ চেকপোস্ট পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পরিচালিত এই চেকপোস্টে মোট ২৭টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়, যা স্থানীয়দের মধ্যে প্রতিরোধমূলক প্রভাব সৃষ্টি করে।

চেকপোস্ট পরিচালনার সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে এবং জনগণকে আইন সম্পর্কে সচেতন করা হয়। সেনাবাহিনী তাদের সক্রিয় উপস্থিতির মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ধরনের যৌথ অভিযান সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সহায়তা করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলন: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

 

স্টাফ রিপোর্টার:

আসিয়া ধর্ষণ মামলা এবং তনু হত্যা মামলার বিচারের দাবিতে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। সকাল ১১:৩৫ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত চলা এই আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের ৪০-৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনের নেতৃত্ব দেন সাইফুল ইসলাম মাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। শিক্ষার্থীরা ধর্ষণের দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং তনু হত্যার পুনঃতদন্তের দাবি জানান।

পরিস্থিতি মোকাবিলায় ২৩ বীর সেনা সদস্যদের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। সেনাবাহিনী তাদের যৌক্তিক দাবি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ফলে দুপুর ১২:৪৫ মিনিটে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনঃস্থাপিত হয়।

সেনাবাহিনীর দ্রুত ও কৌশলী হস্তক্ষেপে বড় ধরনের অচলাবস্থা এড়ানো সম্ভব হয়, যা সাধারণ জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কথা বললেই মামলার সংখ্যা বাড়ে

কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: জুনাইদ আহমেদ পলক

ডেস্ক রিপোর্ট:

দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। পেছনে হাতকড়া দিয়ে রাখে। কথা বলে কী লাভ?”

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বেলা ১টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত করে হাজতখানায় রাখা হয়।

এ সময় পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, জুনাইদ আহমেদ পলককে নিয়মিতই বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হচ্ছে। এতে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। এছাড়াও তার দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। এগুলো সাধারণত দাগী আসামিদের ক্ষেত্রে করা হয়।

পলকের বিরুদ্ধে হওয়া দুদকের মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।

মামলায় বলা হয়, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন।

মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

শেখ হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে

শেখ হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ডেস্ক রিপোর্ট:

পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

চার্জশিটে অভিযুক্তরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

এছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নারী নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা

নারী নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা পলিটেকনিকে মানববন্ধন

 

কুমিল্লা পলিটেকনিক সংবাদদাতা:

সারাদেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মূলফটকে মানববন্ধন করেন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) কেন্দ্র ঘোষিত কর্মসূচীটি পালন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।

এসময় সমাবেশে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আসিফ নজরুল তুই আইন দে, নইলে গদি ছাইড়া দে’, ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’।

এসময় বক্তব্য রাখেন পলিটেকনিকের ছাত্রদল নেতা ইমন হোসেন বলেন আছিয়া হত্যার সাথে জড়িতদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। ৪৮ ঘন্টার বিচারের আওতায় না আনতে পারলে পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, গত বৃহঃপতিবার (৬ মার্চ) মাগুরা জেলার ৮ বছরের শিশু আছিয়াকে তার বোনের শশুর হিটু ধর্ষণ করে।

কুমিল্লায় ধর্ষনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

কুমিল্লায় ধর্ষনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

 

হাবিবুর রহমান মুন্না:

সারাদেশে ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে “বাংলা ব্লকেড” কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ই মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ করেন শিক্ষার্থীরা।

কুমিল্লা মর্ডান হাই স্কুল,কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, “আমি কে তুমি কে আছিয়া,আছিয়া” ‘একটা একটা ধর্ষক ধর,ধইরা ধইরা জবাই কর’,‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।