Tag Archives: অবৈধ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়ন ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার সিগারেট আটক করে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১২ টার দিকে কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬০ বোতল মদ এবং ১১ হাজার ৩ শত ৪০ প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট আটক করা হয়।

যার বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পঞ্চদশ সংশোধনী অবৈধ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পঞ্চদশ সংশোধনী অবৈধ

ডেস্ক রিপোর্ট:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট উল্লেখ করেছেন যে, পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের বিপরীত।

এর আগে, পৃথক রিটের পরিপ্রেক্ষিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের রায় ঘোষণা করার জন্য ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্টের একই বেঞ্চ।

বুধবার (৪ ডিসেম্বর) একই বেঞ্চে এ সংক্রান্ত শুনানি শেষ হয়। আদালতে ওইদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও শাহরিয়ার কবির।

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে তারা। ৬-৯ নভেম্বরের মধ্যে বিজিবি তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসোলিন জেনারেটর মেশিন ১টি, বাংলাদেশি রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশি অটোরিক্সা ২টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশি মশার কয়েল ৩৬৫০ পিস এবং বাংলাদেশি প্রাইভেট গাড়ি ১টি জব্দ করেছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের শহিদনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকটি এস্কেভেটর দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে শহিদনগর ট্রমা সেন্টারের সামনে, শহিদনগর বাসস্ট্যান্ড ও শহীদ নজরুল ইসলাম সড়কের দু’পাশে চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকান, ওয়াকসব ও ওষুধের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণসহ পাকা স্থাপনা নির্মাণ করে।

কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় মহাসড়কটির অনেক বড় আকাড়ে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে ।
উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখলদাররা আছেন। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল(বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই । আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম

। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা চিহ্নিত করতেছি। জনগন যাতে সস্তিতে চলাচল করতে পারে এবঙ সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আর এই উচ্ছেদ অভিযান আমাদের রুটিন ওয়ার্ক এটি চলমান থাকবে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই বৃহস্পতিবার মহাসড়কের শহিদনগর এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে বুধবার মাইকিং করে দখলদারদেরকে সরে যাওযার জন্য বলা হয়েছিল। তারা কর্ণপাত না করায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঁ এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনুর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন উপস্থিত ছিলেন।

দুর্নীতিবাজ সরকারকে সময় দিলে দেশকে পঙ্গু করে দিবে অথবা বিক্রি করে দিবে: মিন্টু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই অনির্বাচিত দখলদার অবৈধ দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেওয়া উচিত নয়। কারণ যদি আমরা আর সময় দি, তাহলে তারা পুরো বাংলাদেশকে গিলে ফেলবে এবং পঙ্গু করে দিবে অথবা বিদেশের কাছে বিক্রি করে দিবে।

রোববার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সারা দেশে নজির বিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, এখন সময় এসেছে আমাদের গণতান্ত্রিক অধিকার,আমাদের স্বাধীনতা,সাংবাদিকদের বাক স্বাধীনতা,আমাদের মিছলি মিটিং করার স্বাধীনতা, সংবিধানে প্রদত্ত দাবি আদায়ের জন্য আমরা মাঠে ঘাটে রাস্তায় যেখানেই পারি প্রতিবাদ করব। এ সরকারকে পতন ঘটনাতে বাধ্য করব।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএিসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো.শাহজাহান, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন রুমি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমূখ।