,

বরুড়ায় বেকী প্রবাসী ফোরামের আর্থিক অনুদান প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2021
news-image

স্টাফ রির্পোটার:

বরুড়ায় চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামে টর্নেডো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বেকী প্রবাসী ফোরামের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল (৯ জুলাই) শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন বেকী প্রবাসী ফোরামের পক্ষ হতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মানের জন্য বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আহ্বানে সমন্বিত তহবিলে উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুল ইসলামের নিকট এ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাসেদুজ্জামান রাসেদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন (সে: অব:) মো: শাহজালাল, মো: শাহজাহান, মো: রেজাউল হাসান মাসুদ, মো: দুলাল হোসেন ও বেকী প্রবাসী ফোরামের অর্থবিষয়ক সম্পাদকের সার্বিক সহযোগিতায় তাপস সরকার প্রমুখ।