All posts by jitu

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নূরে আলম ।

এছাড়া প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সেন্সি মোঃ নুরে আলম ।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্সি মোঃ নুরে আলম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তার, মোঃ রাশেদ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান, প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার নিপা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক টগর আহমেদ, মোহাম্মদ রোমান আহমেদ, গাজী আক্তার আলম সুজন, মুন্সি ফারুক আহমেদ কলেজের প্রভাষক এমাদ উদ্দিন আহমেদ পলাশ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রশিক্ষক শারমিন শান্তা, কুমিল্লা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হক, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক নাদিয়া জাহান, স্কুলের অভিভাবক কমিটির মোঃ দেলোয়ার হোসেন টগর, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক লাভলী আক্তার, চাইল্ড কেয়ার মডেল একাডেমির অভিভাবক মোঃ হাসান ইমাম আহমেদ এবং সহকারী শিক্ষিকা ববি আক্তার।

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। রোববার (১২ জানুয়ারি) বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

বিপিসি সূত্র জানায়, আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন ও মেরিন ফুয়েল ৩০ হাজার টন।

এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। এর ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়, বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে সরবরাহ করা হয়।

 

 

এ বছরের মাঝামাঝি সময়ে

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

ডেস্ক রিপোর্ট:

বিএনপি দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভোট যতই বিলম্বিত হবে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে।

এ সময় বিএনপির এই নেতা উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নের বিষয় নয়।

তিনি বলেন, তাড়াহুড়ো করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করেন মির্জা ফখরুল এবং সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া; তবুও নেই ক্রেতা, বিপাকে কৃষক

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া; তবুও নেই ক্রেতা, বিপাকে কৃষক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত বছরের চাইতে দ্বিগুন জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হলেও বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলায় কুমড়ার কম-বেশি আবাদ হলেও হাজীগঞ্জের ডাকাতিয়া নদী এলাকায় পলিমাটি ঘেরা বলাখলা ও শ্রীনারায়ণপুর, অলিপুর গ্রামে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া। জেলার হাজীগঞ্জে এ বছর প্রায় ৬১৮ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। গেলো বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে মিষ্টি কুমড়া ক্রয় করতো। ফলে ভালো দাম পেতো কৃষকেরা। এবছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কিন্তু ক্রেতা সংকটে কেজি প্রতি ৬ টাকায় বিক্রয় করেও জমিতেই পড়ে আছে মিষ্টি কুমড়া।

কৃষক আব্দুল মোতালেব, নাজির আহমেদ ও শুকুর গাজী জানায়, চলতি মৌসুমে বলাখাল, শ্রীনারায়নপুর গ্রাম জুড়ে চাষাবাদ করা হয়েছে হাইব্রীড জাতের কুমড়া। এ কুমড়া এখন বিক্রয় হওয়ার সময়। প্রতি বছর এ সময়ে জমির প্রায় ৬০ ভাগ কুমড়া বিক্রি হয়ে যায়। কিন্তু এ বছর বিক্রয় হয়নি। প্রতি বছর এ সময়ে ঢাকার কারওয়ান বাজার, চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালি ও লক্ষীপুর থেকে পাইকার এসে উৎপাদিত কুমড়াগুলো কিনে নিতেন। এ বছর পাইকারদের দেখা নেই। স্থানীয় বাজারে ৬ টাকা থেকে শুরু করে ১২ টাকা কেজি প্রতি বিক্রয় করছি। তবুও ক্রেতা পাচ্ছিনা।

এদিকে কৃষি মাঠের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাদের পাশে পায়না বলেও অভিযোগ করেন কৃষকেরা। তাদের দাবী গেলো ২ দশক ধরে কৃষি অফিস থেকে তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। তবে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলছেন, এবছর মিষ্টি কুমড়া আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫০ হেক্টর, আবাদ হয়েছে ৬১৮ হেক্টর জমিতে। সরকারি সহায়তা ও কৃষি প্রনোদনার মাধ্যমেও কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল মিষ্টিকুমড়া বীজ বিতরণ করা হয়েছে। বিভিন্ন সময়ে আধুনিক চাষাবাদের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অন্যান্য বছর ঢাকা বিশেষ করে চট্টগ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এই কুমড়া কিনে নিয়ে যেতো। এবছর সরকারি সহায়তা ও কৃষি প্রনোদনার কারণে চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুরের অধিক মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। তাই বাইরের জেলার ব্যবসায়ীরা এখনো আসে নি। কৃষকরা যাতে নিজেরাই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেই পরামর্শ দিচ্ছি।

ভেঙে গেল পেপ গার্দিওলা

ভেঙে গেল পেপ গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার ৩০ বছরের সংসার

ভেঙে গেল পেপ গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার ৩০ বছরের সংসার

ডেস্ক রিপোর্ট:

স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। দীর্ঘ সম্পর্কের ইতি টানা এই বিচ্ছেদ সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গত পাঁচ বছর ধরে গার্দিওলা ও সেরা ভিন্ন দেশে বসবাস করছিলেন। গার্দিওলা ম্যানচেস্টারে তার কোচিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যদিকে সেরা ছিলেন বার্সেলোনায়। এই বিচ্ছেদ নিয়ে ম্যানচেস্টার সিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গার্দিওলা ও সেরার প্রথম দেখা ১৯৯৪ সালে। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর তারা ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে— মারিয়া (২৪), মারিয়াস (২২) এবং ভ্যালেন্তিনা (১৭)।

স্পোর্ত জানায়, ডিসেম্বর মাসে এই দম্পতি সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন। তবে এই খবর খুব ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং পরিবারের সদস্য ও বন্ধুদের বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল। বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্রিস্টিনা সেরা গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সবসময় পাশে ছিলেন। ২০২৩ সালের জুনে যখন গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিপক্ষে জয় এনে দিয়ে ঐতিহাসিক ট্রেবল জিতিয়েছিলেন, তখন সেরাও ইস্তানবুলের সেই ম্যাচে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে এই দম্পতিকে উইম্বলডনে একসঙ্গে দেখা যায়।

গার্দিওলা তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ২০২২ সালে বলেছিলেন, ‘আমার স্ত্রী সবকিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে, আর কী নয়। আমি যথেষ্ট বুদ্ধিমান যে বুঝতে পারি, যারা আমার চেয়ে ভালো জানেন, তাদের পরামর্শ মেনে চলা উচিত।’

২০১৯ সালে ক্রিস্টিনা সেরা তার পারিবারিক ফ্যাশন কোম্পানি সেরা ক্লারেট পরিচালনার জন্য বার্সেলোনায় ফিরে যান। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

বিচ্ছেদের খবরের মধ্যে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সেও প্রভাব পড়েছে। চলতি মৌসুমে গার্দিওলার দল এখন পর্যন্ত শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে ম্যানসিটি এর আগে কখনো এমন বাজে পারফরম্যান্স করেনি।

সমাপ্তি হলেও, গার্দিওলা ও সেরার সম্পর্ক রয়ে গেছে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। তবে এই বিচ্ছেদ তাদের জীবনে একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে।

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব, বলছেন ডোনাল্ড ট্রাম্প

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব, বলছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই বৈঠকে বসার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ট্রাম্প এখনো এ বৈঠকের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। যদি এই বৈঠকটি হয়, তবে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার কৌশল কী? উত্তরে তিনি বলেন, ‘এই যুদ্ধে একটি মাত্র সমাধান রয়েছে, আর সেটি পুরোপুরি পুতিনের ওপর নির্ভর করছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলা চালায় রাশিয়া। এই হামলার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে রুশ বাহিনী।

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায়

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল-এন্ট্রি ভিসা করার আহ্বান

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল-এন্ট্রি ভিসা করার আহ্বান

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরতে আরও সহজ করে তুলতে মাল্টিপল (একাধিক) প্রবেশাধিকার ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য তিনি মালয়েশিয়াকে অনুরোধ জানান।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এক সভা করেছে এবং মঙ্গলবার এ বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, তিনি আশা করেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে পরবর্তী ব্যাচের বাংলাদেশি শ্রমিকরা কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিতে পারে।

তিনি মালয়েশিয়াকে আসিয়ানের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণ এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন কামনা করেন।

ড. ইউনূস আরও জানান, বাংলাদেশ আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট সম্মেলনে আসিয়ানের সমর্থন চাইবে, যা ২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলিউশন ৭৯/১৮২-এর আলোকে আহ্বান করা হবে।

মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের যুবশক্তির সুবিধা গ্রহণ করতে আরও বিনিয়োগ বাড়ানোর এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করার বিষয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শমূলক বৈঠকে (বিসিএম) অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ২০২৫ সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘৫ম যৌথ কমিশন’ বৈঠক আয়োজনের জন্যও প্রস্তুত।

এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন।

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে: উপদেষ্টা

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। তিনি বলেন, “সরকারের রাজস্ব প্রয়োজন, অনেক ভর্তুকিও দিতে হয়। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে জনগণের তেমন কোনো অসুবিধা হবে না।”

সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার আরও জানান, অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে। তবে সরকার খাদ্য ঘাটতি পূরণে কাজ করছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে যদি ভালো ফসল হয়, বিশেষ করে ইরি ধানের বাম্পার ফলন হলে, তখন আর চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না। তবে বর্তমানে দেশের খাদ্য সংকট মেটাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে খাদ্য আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে সঠিকভাবে খাদ্য পৌঁছানো। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।

তিনি জানান, “ওএমএস সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাসের জন্য ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকায় প্রতি কেজি চাল পাবেন এবং তারা ৩০ কেজি করে চাল পেতে পারবেন।”

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রণালয়ে কিছু অনিয়ম রয়েছে, বিষয়টি দুদক অনুসন্ধান করছে। এই অনুসন্ধান ভবিষ্যতেও চলতে থাকবে।”

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের পরিপন্থী মুরাল নির্মাণ

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের পরিপন্থী মুরাল নির্মাণ

সেলিম চৌধুরী হীরাঃ

লাকসাম উপজেলা পরিষদের সামনে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু মুরাল এখন উপজেলা পরিষদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ ৩২ লাখ, ৯৮ হাজার, ১ শ ৮৫ টাকা প্রাক্কলিত ব্যয়ে উক্ত মুড়াল নির্মাণ করেছিল।

কিন্তু এই মুরাল এখন উপজেলা পরিষদের গলার কাঁটা। উল্লেখ্য গত ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার হাতে বিধ্বস্ত হওয়া এই মুরালটি! সে অর্থে বিশাল ব্যয়ের টাকা সম্পূর্ণ জলে গেছে৷

সুত্র বলছে কোটি কোটি টাকা ব্যয় করে উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। সামনে বিশাল মাঠ। এই মাঠ ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নির্মিত বঙ্গবন্ধু মুরালটি পুরো কমপ্লেক্সের সৌন্দর্য নষ্ট করেছে বলে মনে করেন বিশিষ্টজনরা।

নিশাত এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজ নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত কাজের টেন্ডারে অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ কার্যাদেশ প্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু মুরাল নির্মাণ কাজ সমাপ্তির পাশাপাশি বিল ও জামানতের টাকাও উত্তোলন করে নিয়েছে। বিশাল অংকের উক্ত মুরাল নির্মাণের ব্যয় নিয়েও রয়েছে ব্যাপক সন্দেহ।

৫ আগস্ট পরবর্তীতে মা এন্টারপ্রাইজের মালিক ওমর ফারুক চেয়ারম্যান আত্মগোপনে থাকাকালীন সময়ে (অক্টোবর মাসে) জামানতের টাকা উত্তোলন হয়েছে। একজন চেয়ারম্যান সরকারের সাথে ঠিকাদারি ব্যবসায় জড়িত থাকতে পারবেনা মর্মে সরকারের নির্দেশনা অমান্য করে শতকোটি টাকার কাজ করেছে লাকসামের বিভিন্ন জনপ্রতিনিধি।

আত্মগোপনে থাকা ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা কিভাবে উত্তোলন হইলো এ নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।

কুবির টাঙ্গাইলের বন্ধনের

কুবির টাঙ্গাইলের বন্ধনের দায়িত্বে রকিবুল-মাসায়িদ

কুবির টাঙ্গাইলের বন্ধনের দায়িত্বে রকিবুল-মাসায়িদ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টাঙ্গাইলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই আবর্তনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মাসায়িদ আহমেদ।

সোমবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, রবিন হোসেন, শরীফ হোসেন ,আল নাফিউ খান ও সুমাইয়া আক্তার শিমু। যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সিয়াম, আসাদুল ইসলাম রুমন, আব্দুল হান্নান, আল আমিন হোসেন রিফাত, জয় ঘোষ।

সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল, মেহেদী হাসান, আশিকুল ইসলাম লগ্ন,  হারেজ আহমেদ,  সাদিক হোসেন। অর্থ সম্পাদক জান্নাতুল মিমি,দপ্তর সম্পাদক জয় ঘোষ, প্রচার সম্পাদক শুভ সিকদার। ক্রীড়া সম্পাদক আফতাব উল হক খান, সাহিত্য বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম সিফাত, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক প্রত্যাশা হাসান মুন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয় ঘোষ।