All posts by jitu

কর্মী সমর্থকদের বুকে

‘কর্মী সমর্থকদের বুকে আগলে রাখা নেতাদের দল মূল্যায়ন করা উচিত’

‘কর্মী সমর্থকদের বুকে আগলে রাখা নেতাদের দল মুল্যায়ন করা উচিত’

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, বিএনপি’র সাবেক নেতা বলতে কোন শব্দ নেই। সবাই বিএনপি’র নেতা। তাই সাবেক হওয়ার সুযোগ নেই। যারা দলের ত্যাগী এবং পরিশ্রমি নেতা, যারা বিগত সময়ে দলের কর্মী-সমর্থকদের বুকে আগলে রেখেছেন তাদের দল মুল্যায়ন করা উচিত।

শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কনকাপৈত ইউনিয়নের হিংগুলা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে হিংগুলা হাইস্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রামের কৃতিসন্তান, চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেলের উদ্যোগে এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার ফিরোজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ কবির শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া জিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্ট, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু।

জেলা বিএনপি নেতা মফিজুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন জহির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৬জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে অন্তত ৫’শ রোগীকে ফ্রি মেডিকেল সেবা এবং বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।0

২৪ ঘণ্টার মধ্যে চীনা কূটনীতিককে

২৪ ঘণ্টার মধ্যে চীনা কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

২৪ ঘণ্টার মধ্যে চীনা কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

ডেস্ক রিপোর্ট:

প্যারাগুয়ে এক চীনা নিম্নপদস্থ কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনা করতে আইনপ্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, চীনা কূটনীতিক শু ওয়েই প্যারাগুয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এদিকে, তাইওয়ানের দূতাবাসের দাবি, শু ওয়েই প্যারাগুয়ে প্রবেশ করে চীন-তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন।

শু ওয়েইর হস্তক্ষেপের বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে দাবি করা হয়েছে, তিনি ইউনেস্কোর একটি বৈঠকে অংশ নিতে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়ান বাইয়ার্ডি বলেন, “চীনের এই কূটনীতিক একটি ভিন্ন এজেন্ডা নিয়ে এসেছিলেন। তিনি এমন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা প্যারাগুয়ের জন্য উপযুক্ত ছিল না।”

রয়টার্স জানিয়েছে, প্যারাগুয়ের কংগ্রেসে শু ওয়েইর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ওই রেকর্ডে তিনি প্যারাগুয়েকে তাইওয়ানের পরিবর্তে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

শু ওয়েই বলেছেন, “চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আয় বাড়বে, ব্যয় কমবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আমার সফরের উদ্দেশ্য হলো প্যারাগুয়ের মানচিত্রে পিপল’স রিপাবলিক অব চায়নার স্থান পূরণ করা। চীন ও তাইওয়ানের মধ্যে বাছাই করার সুযোগ নেই।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্যারাগুয়ে দীর্ঘদিন ধরে তাইওয়ানের কূটনৈতিক মিত্র। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে তারা চীনে শস্য রপ্তানিতে বাধার সম্মুখীন হয়। প্যারাগুয়ে হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ, যেটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে।

চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে। তবে তাইওয়ান সরকারের দাবি, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বর্তমানে মিত্র দেশ পালাউ সফরে আছেন। তিনি প্যারাগুয়ের গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলেছেন, চীনের হুমকি ও প্রলোভন নতুন কোনো বিষয় নয়।

 

সীমান্তে বিএসএফের গুলিতে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এবং ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতরার পথে ভারতের সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

গুলির শব্দ শুনে চোরাকারবারি প্রতিহত করতে পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।”

এছাড়াও, ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

অধ্যক্ষের অপকর্ম ঢাকতে

অধ্যক্ষের অপকর্ম ঢাকতে যুবদল নেতার নামে প্রোপাগান্ডার অভিযোগ

অধ্যক্ষের অপকর্ম ঢাকতে যুবদল নেতার নামে প্রোপাগান্ডার অভিযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন তার অনিয়ম দুর্নীতি ঢাকতে যুবদল নেতার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন বরকোটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্টানে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

তিনি বলেন, বরকোটা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্টানটির উন্নয়নে কাজ করে আসছে আমাদের পরিবার। কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন দুর্নীতির মাধ্যমে প্রতিষ্টান থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন যার প্রমাণ পেয়েছেন অডিট কমিটি । এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দুদকে একটি অভিযোগ করেছেন। এখন পালিয়ে থেকে বহিরাগত ছাত্রদের দিয়ে আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে। মূলত আমি বরকোটা স্কুল এন্ড কলেজের গর্ভানিং বডির সভাপতি প্রার্থী হওয়ার কারণে অধ্যক্ষ জসীম উদ্দীন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া বরকোটা স্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি আবু বকর সিদ্দিক ধনু মিয়া।

অধ্যক্ষ জসিম উদ্দিন মুঠোফোনে বলেন, আমি পালিয়ে যাইনি। ছুটিতে আছি। আর আমার নামে দুদকে করা অভিযোগ প্রমানিত হলে চলমান আইনে সাজা মাথা পেতে নেব। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমার কোন রকমের সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার(ডিসেম্বর) বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর ব্যানারে কলেজকে সন্ত্রাসমুক্ত করার দাবীতে বিক্ষোভ ও ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে যুবদল নেতা রুহুল আমিনের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা।

চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয়

চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে থানা প্রশাসনের মতবিনিময়

চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে থানা প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

‘সম্প্রীতির চৌদ্দগ্রাম’ বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে এমন মন্তব্য করে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেছেন, আমরা চৌদ্দগ্রাম উপজেলা বা বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে সংখ্যাগুরু মুসলিমরা আমাদেরকে কোন প্রকার নির্যাতন করছে না। তারা আমাদেরকে সংখ্যালঘু নয়, প্রতিবেশি হিসেবে দেখে। মুসলিমরা ৫ আগষ্টের পরে আগের যে কোন সময়ে চেয়ে বেশি সম্প্রীতি দেখাচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ডাঃ তাহের ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে উভয় দলের নেতাকর্মীরা আমাদের নিয়মিত খোঁজখবর রাখছে।

এছাড়া উপজেলা ও থানা প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি রাজ্যের টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে-বাংলাদেশে সনাতনী ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। এমন তথ্য সঠিক নয়। ভারতের ওই রাজ্যে মুসলিম সংখ্যা বেশি হওয়ায় বিজিপি ভোট কম পায়, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশ নিয়ে ওই টেলিভিশনটি গুজব ছড়াচ্ছে।

বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামানের সভাপতিত্বে ও পরিদর্শক(তদন্ত) মোঃ আবদুল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, ওলামা বিভাগের মাওলানা মফিজুর রহমান, খতিব পরিষদ শানে সাবা’র নেতা নেজাম উদ্দিন, ছাত্রনেতা মোঃ মামুন, লতিফ শিকদার নগর শরীফের সৈয়দ আহমুদুল হাসান, বৌদ্ধ বিহারের নেতা শৈবাল কুমার সিংহ, জীবন বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, পূজা উদযাপন পরিষদের নেতা নান্টু দেবনাথ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান, আবু বকর সুজন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্লাহ, কার্যকারি সদস্য মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ।

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায়

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:

জামায়াত আমীর শফিকুর রহমান বলেন পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে ক্ষমতায় গেলে।

কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় গেলে আমরা পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। কিছু গোষ্ঠী ‘মাইনরিটি’ শব্দ ব্যবহার করে দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। দ্রুত যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।”

কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।”
ধর্মীয় সহাবস্থান নিয়ে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং নিরপেক্ষ সমাজ গড়ার অঙ্গীকার করছি।”

সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন২০০৫ সালের পর এই প্রথমবার কুমিল্লায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াত। তখন প্রধান অতিথি ছিলেন সাবেক আমীর ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে কুমিল্লায় প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি জামায়াত।

তবে এ বছরের ৫ জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে কর্মসূচি শুরু করে জামায়াত। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা টাউন হল ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার আগেই টাউন হল প্রাঙ্গণ এবং তার আশপাশের সড়কগুলো জামায়াত কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

চাঁদপুরে টোস্ট বিস্কুট

চাঁদপুরে টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি: প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি: প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের তালতলা এলাকায় পুরোনো বাসি খাবার পাওয়ায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি, বোরহানি ও ফিন্নিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার দায়ে কালাম বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিমের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে নূর হোসেন রুবেল বলেন, ভোক্তাদের সাথে সুন্দর ব্যবহার করা ও ভাল সার্ভিস দেয়ার ব্যাপারেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এছাড়াও এদিন চাঁদপুর জনশক্তি অফিস এর সামনে কম্পিউটারের দোকানগুলোর মালিক পক্ষ ভোক্তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে, সেবার দাম বেশি রাখছে ও ভোক্তাদেরকে টানা হেঁচড়া করে আসছে জেনে ভোক্তার স্বার্থ সুরক্ষায় সেখানেও অভিযান পরিচালনা করে দোকানদারকে আইনগত সতর্ক করা হয়েছে।

আমাদের ভিন্ন মত

আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম এবং ভিন্ন রীতিনীতি থাকতে পারে, তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আমরা একে অপরের শত্রু নই। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা একত্রিত হতে পারি। আমরা সবাই বাংলাদেশি, একই পরিবারের সদস্য।”

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “শপথ গ্রহণের পর থেকে শুনতে শুরু করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এতে মন খারাপ হয়ে গেল। এরপর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলাম, আমরা সবাই একই পরিবারের সদস্য। সংবিধান আমাদের সবার সমান অধিকার দিয়েছে—ধর্ম, বাকস্বাধীনতা এবং কাজ করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে এখনো সংখ্যালঘুদের ওপর হামলার খবর শুনছি। তাই এই বিষয়ে সমাধানের পথ খুঁজতে সবাইকে নিয়ে বসেছি।”

দূর্গাপূজায় সরকারের নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই সময়ের উৎসব পুরো জাতির মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছিল। তখন মনে হয়েছিল, কিছুটা হলেও কাজ করতে পেরেছি। কিন্তু এখন আবার নতুন করে হামলার খবর শোনা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমেও এই খবর প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি—এগুলো কতটা সত্য। তথ্যের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে, যা বন্ধ হওয়া দরকার। প্রকৃত সত্য জানতে হলে গভীরে গিয়ে তদন্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারি তথ্য সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে। তাই সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা জরুরি। প্রকৃত ঘটনা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। যে-ই দোষী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।”

ড. ইউনূস বলেন, “সমস্যা যাতে না ঘটে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আর সমস্যা ঘটলে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা নিতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সঠিক তথ্যপ্রবাহ থাকবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি ধর্মীয় নেতাদের কাছে অবাধ ও নির্ভুল তথ্য সংগ্রহের উপায় সম্পর্কে পরামর্শ চান। তিনি বলেন, “তথ্য সংগ্রহ করতে গিয়ে যেন কেউ বিব্রত না হয়, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানেই এই উদ্যোগ নিতে হবে, ভবিষ্যতের জন্য অপেক্ষা করার সুযোগ নেই।”

নোয়াখালীতে জোয়ারের

নোয়াখালীতে জোয়ারের পানিতে নদীর চরে আটকা পড়ল বিশাল আকৃতির তিমি

নোয়াখালীতে জোয়ারের পানিতে নদীর চরে আটকা পড়ল বিশাল আকৃতির তিমি

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে স্থানীয় জেলেরা দড়ি দিয়ে সেটি বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরে জোয়ারের পানির স্রোতে তিমি মাছটি হাতিয়ার মূল ভূ-খণ্ডের কয়েক কিলোমিটার দূরে জেগে উঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। পরে দুপুরের দিকে কয়েকজন জেলে সেটি দেখতে পান। মাছটির ওজন আনুমানিক ৫০-৬০ মণ। জেলেরা তিমি মাছটির লেজ এবং মাথার দিকে দড়ি বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে তিমি মাছটি গভীর সমুদ্র থেকে নদীতে চলে এসেছিল। এরপর জোয়ারের পানির স্রোতে এটি নদীতে জেগে উঠা নতুন চরের পলিতে আটকা পড়ে এবং ভাটার কারণে নদীতে নামতে পারেনি।

তিনি আরও জানান, স্থানীয় জেলেরা তিমি মাছটিকে নিরাপদে নদীতে ছেড়ে দিয়েছেন।

ইতিহাসে সর্বকালের

ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিটকয়েনের দাম

ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিটকয়েনের দাম

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিটকয়েনের মূল্য দ্রুত বাড়ছে। প্রতিদিনই নতুন দামের রেকর্ড সৃষ্টি করছে এই ডিজিটাল মুদ্রা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথমবারের মতো বিটকয়েনের মূল্য ১ লাখ ডলার অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতি গ্রহণ করবেন, আর এই প্রত্যাশা থেকেই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। খবর রয়টার্সের।

এ বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং ট্রাম্পের বিজয়ের পর চার সপ্তাহে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। নির্বাচনে ক্রিপ্টো-বান্ধব একাধিক আইনপ্রণেতার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হওয়াও এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বর্তমানে বিটকয়েন ১ লাখ ২৭ ডলারে লেনদেন হচ্ছে, যা আগের সেশনের তুলনায় ২.২ শতাংশ বেশি। তবে বৃহস্পতিবার এটি সর্বোচ্চ ১ লাখ ২৭৭ ডলারে পৌঁছেছিল।

মার্কিন ক্রিপ্টো প্রতিষ্ঠান গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ বলেন, “আমরা একটি যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি। চার বছরের রাজনৈতিক অচলাবস্থার পর বিটকয়েন ও পুরো ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম আর্থিক মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। এই পরিবর্তন আসছে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, টোকেনাইজেশন এবং পেমেন্ট প্রযুক্তির উন্নতির মাধ্যমে।”

হংকং-ভিত্তিক স্বাধীন ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি’অ্যানেথান বলেছেন, “বিটকয়েনের মূল্য ১ লাখ ডলার ছাড়ানো শুধু একটি মাইলফলক নয়; এটি অর্থনীতি, প্রযুক্তি এবং ভূরাজনীতির পরিবর্তনের প্রতীক। একসময় যা কল্পনা বলে মনে করা হতো, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে।”

তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প বিটকয়েনকে ভালো চোখে দেখেননি। তিনি একে ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন, এটি ডলারের প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এবারের নির্বাচনী প্রচারণার সময় তিনি নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলে ক্রিপ্টো সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপন করেন। এমনকি গত সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে নিজস্ব ক্রিপ্টো প্রতিষ্ঠান “ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল” চালুর ঘোষণা দেন।

যদিও বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বিশ্বজুড়ে জনপ্রিয়, সাধারণত এগুলো ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। এর মূল্য অনেক সময় অস্বাভাবিক ওঠানামা করে। ২০২১ সালের শেষ দিকে বিটকয়েন সর্বোচ্চ ৬৯ হাজার ডলারে উঠেছিল, তবে পরের বছর এটি ১৬ হাজার ডলারে নেমে যায়। ২০২২ সালের নভেম্বর থেকে প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি আবার আগের উচ্চতায় ফিরে আসে।