All posts by jitu

এবার যুক্তরাজ্যে এমপি পদ থেকে

এবার যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি

এবার যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি

ডেস্ক রিপোর্ট:

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ফের আলোচনার কেন্দ্রে। মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, টিউলিপের পদত্যাগের দাবিতে কনজারভেটিভ পার্টি একটি পিটিশন দাখিল করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনসংযোগ চালানো হচ্ছে। বিরোধী দলটির নেতাকর্মীরা টিউলিপের দুর্নীতির বিবরণ উল্লেখ করে লিফলেট বিতরণ করছেন।

ক্যামডেনের জ্যেষ্ঠ কনজারভেটিভ নেতা ডেভিড ডগলাস বলেছেন, “টিউলিপকে সহজ-সরল মনে হতে পারে, কিন্তু বাস্তবে তার বিপরীত। তার বিরুদ্ধে সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে।”

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ২৬ দিন আগে ডেইলি মেইল তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশ করে। সাবেক এই মন্ত্রী লেবার পার্টির প্রধান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।

এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক

এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক

এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক

ডেস্ক রিপোর্ট:

নিষেধাজ্ঞার কারণে ম্যাচে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তবে কিলিয়ান এমবাপ্পে তাঁর অভাব বুঝতেই দিলেন না। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিক করে দলকে এনে দিলেন দারুণ জয়। শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল।

এর আগের লিগ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। তারও আগে কোপা দেল রেতে সেলতা ভিগো এবং চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষে গোল করে নিজের ফর্মের ধারাবাহিকতা দেখিয়েছেন। তবে এবার যেন এক বা দুই গোল তাঁর জন্য যথেষ্ট ছিল না। নিজেকে ছাড়িয়ে গিয়ে করলেন হ্যাটট্রিক।

ম্যাচের শুরুতে অবশ্য রিয়াল ভায়াদোলিদের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। প্রথম আধ ঘণ্টায় ভায়াদোলিদ দুটি বড় সুযোগ তৈরি করলেও কোর্তোয়ার দুর্দান্ত দক্ষতায় গোলমুখ রক্ষা পায়। এরপর ম্যাচের ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়। ৫৭ মিনিটে প্রতি আক্রমণে রদ্রিগোর পাস থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৬৭ মিনিটে বেলিংহামের আরেকটি পাস থেকে গোলের সুযোগ পেলেও এবার লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বেলিংহামকে ফাউল করার কারণে ভায়াদোলিদের মারিও মার্তিন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, আর সেখান থেকে গোল করে নিজের ১৫তম লিগ গোলটি করেন এমবাপ্পে। এটি ছিল লা লিগায় রিয়ালের হয়ে তাঁর প্রথম হ্যাটট্রিক।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪৯, যা দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি।

‘অর্থনৈতিক নিশ্চয়তা পেলে

‘অর্থনৈতিক নিশ্চয়তা পেলে সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে’

‘অর্থনৈতিক নিশ্চয়তা পেলে সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে’

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

ওয়েজ বোর্ড বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক নিশ্চয়তা পেলে সাংবাদিকরা সমাজের প্রতিটি ক্ষেত্রে থাকা দুর্নীতির বিরুদ্ধে আরও সোচ্চার থাকবে বলে মন্তব্য করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ব। গত জুলাই-আগস্ট গণঅভ্যুথানে গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

অন্তবর্তী সরকার গঠনের পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকদের লেখনিতে উঠে এসেছে-গত ১৭ বছরে সরকারের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি। এতে করে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই সচেতন হবে। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত জাতীয়, আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং শিক্ষানবিশ সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকরা এসব কথা বলেছেন। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসকের সভা কক্ষে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ ও সিসিএন বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক এডভোকেট নাজমুল হাসান মজুমদার। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান, আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, অর্থ সম্পাদক আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, এএফএম রাসেল পাটোয়ারী, শফিউল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ ভুঁঞা, জহিরুল ইসলাম সুমন, খোরশেদ আলম, কাজী সেলিম, আবদুর রউফ, রাকিব হোসেন, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, কাজী আহসান উল্লাহ, সানোয়ার হোসেন, আবদুর রব খোন্দকার সবুজ, শিক্ষানবিশ কবি আমজাদ হুছাইন, নাঈম ইকবাল, ইউসুফ হোসাইন, এনায়েত উল্লাহ মাছুম, বেলাল হোসেন শাকিল, আনোয়ার হোসেন, আরমান সাদিক, মাশরাফি আহাম্মেদ মাহিন, জোবায়ের হোসেন, সাইয়্যেদুল ইসলাম আরাফাত, মোঃ হোসাইন প্রমুখ। কর্মশালায় সকল অংশগ্রহণকারীর মাঝে সার্টিফিকেট, নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করা হয়।

কুমিল্লায় তারুণ্যের উচ্ছ্বাসে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন

 

হাবিবুর রহমান মুন্না:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লার স্কুল পর্যায়ে বালকদের কাবাডি ও ভলিবল এবং বালক বালিকাদের ব্যাডমিন্টন ( দ্বৈত)ও দাবা (একক)  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক গ্রুপের কাবাডি খেলায় কুমিল্লা জিলা স্কুল ৪১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ও কুমিল্লা কালেক্টরেট  স্কুল এন্ড কলেজ ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। এদিকে ভলিবল খেলায় কুমিল্লা ইউসুফ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিমপুর উচ্চ বিদ্যালয়।

অপরদিকে,ব্যাডমিন্টন বালকদের (দ্বৈত) খেলায় হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সিয়াম শিকদার ও শান্ত ইসলাম জুটিকে হারিয়ে কুমিল্লা জিলা স্কুলের কাইফ ও সাজ্জাত জুটি চ্যাম্পিয়ন হয় ও ব্যাডমিন্টন বালিকাদের (দ্বৈত) খেলায় শৈলরানি স্কুলের নিশাত ও আমেনা জুটিকে হারিয়ে নবাব ফয়জুনেচ্ছা স্কুলের মারজানা ও আদিবা জুটি চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও, দাবা (একক) খেলায় বালকদের কুমিল্লা কালেক্টরেট  স্কুল এন্ড কলেজের কাজী ফাতিন নূরকে হারিয়ে ময়নামতি স্কুল এন্ড কলেজের ফাহাদ বিন আবু আহসান চ্যাম্পিয়ন হয়। অপরদিকে  বালিকাদের খেলায় নবাব ফয়জুন্নেছা স্কুলের জুনাইনাহ ইকবালকে হারিয়ে নবাব ফয়জুন্নেছা স্কুলের ফাতিন নাওয়ার অথৈ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসন মো.আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর, জেলা ফুটবল কোচ তুহিন প্রমূখ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপের প্রাণের উৎসব

ডেস্ক রিপোর্ট:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবন পরিবর্তনের মিশনে কাজ করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আয়োজন করল এক অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠান “এসো মিলি সবে প্রাণের উৎসবে”। এই আয়োজনের মাধ্যমে বিশেষ শিশুদের প্রতি বসুন্ধরা গ্রুপের প্রতিশ্রুতি ও সহমর্মিতার প্রকাশ ঘটেছে।

এই বিশেষ দিনটির আয়োজন করা হয় বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ -এর খেলার মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মাননীয় ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এবং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এছাড়া, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্য গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন ফাউন্ডেশনের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। এই পরিবেশনা সমাজের সেই ভুল ধারণাকে চ্যালেঞ্জ করে, যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা; বরং তারা সমাজের আলোকবর্তিকা। পরবর্তীতে একটি হৃদয়স্পর্শী অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন-এর মাধ্যমে তুলে ধরা হয় ফাউন্ডেশনের অসাধারণ যাত্রা এবং কীভাবে তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে পরিবর্তন আনতে নিরলস কাজ করছে। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা টিস্যু-সহ বিভিন্ন উদ্যোগের সহায়তায় প্রতিটি পণ্য থেকে বিক্রিত অর্থের একটি অংশ এ কাজে ব্যয় করে আসছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের অধ্যক্ষ শায়লা শারমিন এবং ইনচার্জ মেজর (অব:)মোহসিনুল করিম বক্তব্য রাখেন। এরপর ফাউন্ডেশনের চেয়ারপার্সন ইয়াশা সোবহান তার অনুভূতি ব্যক্ত করেন এবং বিশেষ শিশুদের জীবনমান উন্নয়নে তার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে কথা বলেন।

শিক্ষার্থীদের অভিভাবকরাও তাদের অভিজ্ঞতার কথা জানান, কীভাবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন তাদের সন্তানদের জীবনে আশার আলো জ্বালিয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। তারা নাচ, গান এবং নাটকের মাধ্যমে নিজেদের মেধা ও সৃজনশীলতার দ্যুতি ছড়ায়। এ ছাড়াও, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কল্যাণ কর্মীদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল আনন্দময় কেক কাটার পর্ব এবং রংপুর রাইডার্স দলের সঙ্গে একটি বিশেষ সেশন, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন সমাজে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে চলেছে। এই উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করছে এবং সমাজকে এক নতুন আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি: জামায়াতের সাবেক এমপি মজিবুর রহমান

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিলো। দুইবার নির্বাচন হয়েছিলো। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে। তারা মানুষের জান,মাল সম্পদ লুট পাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না।

শনিবার (২৫ জানুয়ারী ) বিকাল ৪টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে উপজেলা এবং পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

তিনি আরো বলেন, মানুষের আইন চালু করার জন্য আর কোন দল তৈরী করবেন না। মানুষ জেগেছে। তাদের ভাষা “উই ওয়ান্ট জাস্টিস “। মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এতো যা হয়েছে তা চলে গেছে, আগামী দিনে যে সরকার গঠিত হবে ওই সরকার হতে হবে আল্লাহর আইন চালু করার সরকার। এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে সকল মাদরাসা, সকল মসজিদের ঈমাম এবং সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচন চাই। কিছু মানুষ তাড়াহুড়া শুরু করছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চাই তারপর নির্বাচন। আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।

সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেনে, জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ , তিতাস উপজেলা আমীর ইঞ্জি: শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল। মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।

আওয়ামী লীগকে নির্বাচনে

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: চাঁদপুরে উপদেষ্টা মাহফুজ

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: চাঁদপুরে উপদেষ্টা মাহফুজ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারা যদি আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থি আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন।

তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া- যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

কুমিল্লায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭): বালকের গ্রুপে দাউদকান্দি ও বালিকা গ্রুপে কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

 

রাসেল সোহেল/ হাবিবুর রহমান মুন্না:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) প্রতিযোগিতায় বালকের গ্রুপে আদর্শ সদরকে ১-০ গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বালিকা গ্রুপের ফাইনালে চান্দিনা উপজেলাকে ৫-০ গোলে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।

 

বালিকা গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন দলের জোনাকি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিটি কর্পোরেশনের বিথী।

বালক গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলা দলের সাইম আহমেদ রুইদ ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দাউদকান্দি উপজেলা দলের হাসিব মোল্লা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জেলা ফুটবল কোচ তুহিন প্রমূখ।

এদিকে ফাইনাল খেলার উদ্বোধন পর্বে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন।

আওয়ামী লীগ সুবিচারকে নির্বাসনে

আওয়ামী লীগ সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে: জামায়াত আমির

আওয়ামী লীগ সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে। তিনি বলেন, “তারা বিচারের নামে অবিচার করেছেন। যদি প্রকৃত অপরাধী পাওয়া যায়, তবে তাকে সুবিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে।”

শনিবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহিদ বড় ময়দানে আয়োজিত এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ডা. শফিকুর রহমান গত ৫৪ বছরে দেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ ও লুটপাটের জন্য কালো তালিকা তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, “এই তালিকা কোনো রাজনৈতিক সরকার তৈরি করতে পারবে না। এটি জনগণকেই করতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বলেছিল এ দেশে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি দরকার। কিন্তু তারা উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিয়েছে। রডের পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে ভুয়া উন্নয়ন দেখিয়েছে। এছাড়া উন্নয়নের নাম করে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।”

জামায়াত আমিরের অভিযোগ, “সরকার নিজেদের অপকর্ম ঢাকতে জামায়াতকে দোষারোপ করার চেষ্টা করেছে। যখনই কোনো স্থানে কোনো অপকর্ম ঘটত, তখনই জামায়াতকে দায়ী করা হতো। এমনকি তারা ঘুমের মধ্যেও জামায়াতকে স্বপ্নে দেখে।”

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজউদ্দীন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এছাড়াও বক্তব্য দেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, এবং দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জামায়াত নেতারা।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর দিনাজপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। সর্বশেষ ২০০৫ সালের ৮ এপ্রিল এই গোর-এ শহিদ বড় ময়দানে জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় রংপুর অঞ্চলের ৮ জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে: খসরু

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে: খসরু

ডেস্ক রিপোর্ট:

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সমর্থন নিয়ে সংকট সৃষ্টি করতে পারে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে।” তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও বক্তব্যের আগে সরকারের সদস্যদের অবশ্যই সচেতন থাকতে হবে।”

এদিকে, বিএনপির এই নেতা বলেন, “বিএনপি কখনোই জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায়, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হতে চান, তখন সমস্যা তৈরি হয়।”

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, “নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই।”