Tag Archives: কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

কুমিল্লার সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় পণ্য আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ১০ বিজিবি অভিযান পরিচালনা করে ৫০ লক্ষ ৪০ হাজার ৪৯৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মেহেদী, সিগারেট এবং বাজি আটক করেছে।

সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল বালুতুপা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫,৮৫৬ পিস মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং ১,২৩,৬৭৯ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

 

শাহ ইমরানঃ

প্রতি দিনই মাদক পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে সীমান্তের মাদক কারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে এবার সীমান্ত এলাকা থেকে মাছবাহী পিকাপে করে সুকৌশলে মাছের বাক্সের ভেতরে করে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়লো কুমিল্লার চৌকস এসআই ছত্রখিল ফাঁড়ি পুলিশের হাতে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লার কোতয়ালী থানাধিন আমড়াতলি সড়কে এসআই শাহীন কাদিরের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ছত্রখিল ফাঁড়ি পুলিশ।

এ সময় নীল রঙ্গের একটি পিকাপ আটক করে তল্লাশি চালালে মাছের বাক্সের ভেতরে লুকানো ৪৫কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

গ্রেফতারকৃত আসামিরা হলো নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কাঞ্চন গ্রামের রহিম মিয়ার ছেলে মোঃ শাহিন সরদার (৩২), একই উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে অলীউললা (১৯)।

এবিষয়ে ছত্রখিল ফাঁড়ি ইনচার্জ এসআই শাহিন কাদির জানান, আটকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকা।

এছাড়াও মাদক বহনে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান (যার রেজিষ্ট্রেশন নাম্বার বগুড়া -ন -১১-১৪৮০) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আাসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।