All posts by jitu

দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর

দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে।

আটককৃত হলেন, দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার ( ২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি ও নাম্বার বিহীন মোটর একটি সাইকেল উদ্ধার করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ

চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প

চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমতা গ্রহণের পরের দিন, ২১ জানুয়ারি, সাংবাদিকদের কাছে এ কথা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। খবর বিবিসি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ১ ফেব্রুয়ারি থেকে তিনি চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।

চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং যুক্তরাষ্ট্রের বাজার চীনা পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে, চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্প উল্লেখ করেন যে, চীন থেকে ব্যথানাশক ফেন্টানিলের রাসায়নিক উপাদান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবাহিত হচ্ছে। অতিমাত্রায় ফেন্টানিল সেবনের কারণে প্রতি বছরে প্রায় ৭০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে মারা যায়।

প্রথম মেয়াদেও ট্রাম্প চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। এবার নির্বাচনী প্রচারণায় তিনি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

এছাড়া, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপরও তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও ধারণা ছিল, প্রথম দিনেই তিনি কানাডা ও মেক্সিকোর পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করবেন, তবে তা হয়নি।

তবে প্রথম দিন সোমবার, ওভাল অফিসে বসেই ট্রাম্প নির্দেশ দিয়েছেন কোন কোন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে অন্যায্যতা আছে, তা খতিয়ে দেখার জন্য।

ট্রাম্প মনে করেন, আমদানি পণ্যে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ হবে। তবে সমালোচকদের মতে, এসব শুল্কের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়বে। এ ছাড়া, দেশের বাইরে থেকে রাজস্ব আহরণের জন্য ট্রাম্প একটি নতুন বিভাগ, এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস স্থাপন করবেন।

এদিকে, বাণিজ্য উত্তেজনার সমাধান খুঁজছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই, চীনের ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার মধ্যে ‘সমাধান খুঁজছে’ এবং আমদানি সম্প্রসারণে পদক্ষেপ নিচ্ছে।

ফ্লাইটে বোমা আতঙ্ক

ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা থাকার সম্ভাবনার তথ্যের ভিত্তিতে এই সতর্কতা নেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা উদ্দেশ্যে পরিচালিত হয়। ফ্লাইটটি আজ সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। তবে অবতরণের আগে জানা যায়, ফ্লাইটের কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। এ তথ্য পাওয়ার পরই ফ্লাইটটি অবতরণ করলে বিমানটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ফ্লাইট থেকে যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বোমার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে আপডেট জানানো হবে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারজিস

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারজিস

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) নিজেই ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে সারজিস লিখেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চীফ এক্সিকিউটিভ অফিসার(সিইও) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে।

‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি) রয়েছেন।

‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ এখন নেই।

এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথোরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি।

৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফাইড ৮২৬ জন শহিদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফাইড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয়।

যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে- এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা এড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।

জেলা তথ্য অফিসের ব্রাহ্মনপাড়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ব্রাহ্মনপাড়া উপজেলার শিদলাই সরকারি বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মনপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক (বাংলা) মো: নজরুল ইসলাম, সভাপতি পিটিআই, মো: আলমগীর আলম ও এসএমসি কমিটির সদস্য, মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিদলাই সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: শফিকুল ইসলাম।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

ডাঃ নোবেলের উদ্যোগে চৌদ্দগ্রামে

ডাঃ নোবেলের উদ্যোগে চৌদ্দগ্রামে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

ডাঃ নোবেলের উদ্যোগে চৌদ্দগ্রামে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে।

রবিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, খালেদ সাইফুল্লাহ সবুজ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়েরুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মির্জা হিরণ, ইমাম হোসেন মজুমদার রুবেল, পৌর যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

দেশের স্বার্থে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা

দেশের স্বার্থে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে পারবে- কুমিল্লায় বিএনসিসি মহাপরিচালক

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন,  দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এ কাজে বিএনসিসি কখনো পিছপা হবে না। রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে প্রশিক্ষণের যে মূল লক্ষ্য তা অর্জিত হবে।

তিনি আজ (২১ জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুমিল্লা লালমাই সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাহ, ময়নামতি রেজিমেন্ট এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্সসহ অন্যরা।

১০ দিনব্যাপি ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে  ১০টি জেলার ৬০০ জন বিএনসিসি সদস্য ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে: আইন উপদেষ্টা

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ অন্যান্য সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে অগ্রগতি কতদূর জানতে চাইলে তিনি বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না নেয়, তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। এই ব্যাপারে আমরা কী পদক্ষেপ নেবো, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারিত হবে।”

তিনি আরও বলেন, “ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা যা কিছু করণীয়, তা করেছি এবং আরও কিছু পদক্ষেপ নিতে হলে আমরা তা প্রয়োজনে গ্রহণ করবো।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। এদিকে, তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্বর্তী সরকার উদ্যোগী হয়ে রয়েছে।

গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওইদিনই কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাচদেব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সরকার কর্তৃক প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন।

তিনি আরো বলেন, “যেমন ইউরোপীয় কয়েকটি দেশ ভারতের প্রত্যর্পণ অনুরোধ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছে, শেখ হাসিনাও একইভাবে বলতে পারেন যে, তিনি তার দেশের সরকারের ওপর আস্থা রাখেন না এবং তার বিরুদ্ধে অবিচারের আশঙ্কা রয়েছে।”

সদর দক্ষিনে জিয়াউর রহমানের

সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী সদর দক্ষিণ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে। এ উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই হাই স্কুলের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুহা. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফারুক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বিএনপি নেতা তুহিন মজুমদার, সেলিম মিয়া, মিজান মৌল্লা, সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ভূঁইয়া, কৃষক দল নেতা আবুল হাসেম, যুবদল নেতা সবুজ, বিএনপি নেতা ইয়াসিন মিয়া, রুহুল আমিন, মজিবুর রহমান, মিজান এবং উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার জন্ম। বাংলাদেশের মানুষের কাছে জিয়া নামটি প্রথম পরিচিতি লাভ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে, যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেই সংকটময় সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার হিসেবে তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতার ডাক। তার আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লালমাই বাজার সংলগ্ন মসজিদের ইমাম।

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিল: সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের কম ভোট পড়লে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ প্রস্তাব কোনো অসৎ উদ্দেশ্যে করা হয়নি; বরং নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই এই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারদের বিচারের জন্য কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

বদিউল আলম মজুমদার বলেন, “আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নই। তবে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তারা নির্বাচনে অংশ নেবে কি না বা ভবিষ্যতে ক্ষমতায় যাবে কি না, তা দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে।”