All posts by jitu

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট:

বিপিএল-এর রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের পর দুই দলের ওপেনার তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষে তামিম বারবার হেলসের দিকে তেড়ে যান। পরে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেন ইংলিশ ব্যাটার হেলস।

মাঠে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তামিম ইকবালকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ম্যাচ রেফারি গণমাধ্যমকে বলেন, “আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।” তবে বিসিবি থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ম্যাচ শেষে অ্যালেক্স হেলস একটি টিভি চ্যানেলে বলেন, “আমার মনে হয়, ম্যাচ হেরে তামিম হতাশ ছিল। সে এসে আমাকে বলল, ‘আমি যদি কিছু বলি, সেটা যেন সামনে এসে বলি।’ অথচ আমি তাকে কিছু বলিনি। তামিম ২০২১ সালে আমার বিয়ার পান করার কারণে পাওয়া নিষেধাজ্ঞার বিষয়টি তুলে আনে। এটি একেবারেই ব্যক্তিগত আক্রমণ ছিল, যা খুবই বিব্রতকর।”

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯জানুয়ারি) রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ তাকে আটক করেছে।

আটককৃত আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় আটককৃৃতের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্র সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, আটককৃত যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধের সাথে জড়িত।

কুমিল্লা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক

কুমিল্লা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক আর নেই

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক আর নেই।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকার উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

উনার ১ম জানাজা বাদ জুম্মা কুমিল্লা নগরীর ঝাউতলার বড় মসজিদের সামনে, এর ৪০ মিনিট পর ২য় জানাযা কুমিল্লা জিলা স্কুল মাঠে আর ৩য় জানাযা বাদ আসর পৈত্রিক নিবাস দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

ডেস্ক রিপোর্ট:

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইভাবে, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মিসেস মোহসিনা আকতারের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মুজিবুল হকের মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান এবং জিন্নার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান এ নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

মুজিবুল হকের মামলার আবেদনে বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে।

এছাড়া, অভিযোগ রয়েছে যে, তিনি তার পদের অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তাই বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যমতে, মুজিবুল হক দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা আবশ্যক।

অন্যদিকে, জিন্নার আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মিসেস মোহসিনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোহসিনা আকতার ও শরিফুল জিন্নাহ সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের লক্ষ্য একটাই,

আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি

আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সিইসি আরও বলেন, “কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য আমরা মাঠে নামিনি। আমাদের উদ্দেশ্য সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজন করা।”

এ সময় সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অন্যান্যরা।

দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আগামী নির্বাচনে আপনাদের পক্ষপাতিত্ব করে কাজ করা চলবে না। ভয়ের কিছু নেই।”

তিনি আরও বলেন, “পূর্বে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হত, কিন্তু এবার তা উল্টো হবে। যদি কেউ পক্ষ নিয়ে কাজ করেন, তাহলে তার জন্য অসুবিধা হবে। আমরা শক্ত অবস্থানে রয়েছি। কাজেই আপনাদের সঠিকভাবে আইন মেনে কাজ করতে হবে। সঠিকভাবে কাজ করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

তারেক রহমান অল্প দিনের মধ্যেই

তারেক রহমান অল্প দিনের মধ্যেই দেশে ফিরবেন: ফখরুল

তারেক রহমান অল্প দিনের মধ্যেই দেশে ফিরবেন: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলার প্রেক্ষাপটে লিখিত বই ‘রাজবন্দীর জবানবন্দী’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়া আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। একইভাবে ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা কোথাও কোনো বাধা সৃষ্টি করেনি। বেগম জিয়া যেখানে যা চেয়েছেন, তা পেয়েছেন।”

নির্বাচন নিয়ে অশুভ প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “নতুন করে ক্ষমতায় টিকে থাকতে সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে চলে যান, তারপরও কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের কথা তারা বলে, অথচ বিএনপিই প্রথম সংস্কার শুরু করেছিল।”

দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে। কোনো প্রতিহিংসাপরায়ণ আচরণ করা যাবে না। নেতাকর্মীদের এই মনোভাব ধারণ করতে হবে।”

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, “দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ঐক্য ধরে রাখতে হবে। বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। কারণ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে দেশ ও জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই এই বিভক্তি দূর করা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয়

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছেন ।

কুমিল্লা থেকে ৩৫ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে, যার মধ্যে প্রতিযোগী ছিল ২১ জন ।

তিনটি গোল্ড পদক, চারটি সিলভার পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছে ।

সেন্সি মোঃ নূরে আলম বিচারকের দায়িত্ব পালন করেন ।

টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বকশিয়া দরবার শরীফের সাবেক গদিসিন ইউনুস গাফফারী ।

ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে ট্র্যাসি এন জ্যাকবসন

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে ট্র্যাসি এন জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট:

পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণের মাঝে অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ট্র্যাসি জ্যাকবসন ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকেই মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পিটার হাসের উত্তরসূরি যোগ দেওয়ার আগ পর্যন্ত ট্র্যাসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে তিনি বুধবার (৮ জানুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

জর্জ হপকিন্স ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার কূটনীতিক ট্র্যাসি জ্যাকবসন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া এবং লাতভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপ নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায়

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।

উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।