All posts by jitu

মুরাদনগরে একদিনের ব্যবধানে পাল্টা কমিটি ঘোষণা

মুরাদনগরে একদিনের ব্যবধানে পাল্টা কমিটি ঘোষণা

মুরাদনগরে একদিনের ব্যবধানে পাল্টা কমিটি ঘোষণা

প্রথম পক্ষের দাবি বিএনপিকে সুবিধা পাইয়ে দিতে ছাত্রদলের ছত্রছায়ায় বিদ্রোহী কমিটি ঘোষণা।

বিদ্রোহী পক্ষ বলছে, রাজনৈতিক মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার অবস্থান মজবুত করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগরে ১দিনের ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এখন রাজনীতির মাঠে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রথম পক্ষের দাবি প্রকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের কাজের গতি রোধ করতে ও রাজনৈতিক মাঠে প্রশাসনিকভাবে বিএনপিকে সুবিধা পাইয়ে দিতে ছাত্রদলের ছত্রছায়ায় বিদ্রোহী এই কমিটি ঘোষণা করা হয়েছে।

অপরদিকে দ্বিতীয় পক্ষ বলছে, মুরাদনগর উপজেলার রাজনৈতিক মাঠে নিজের অবস্থান মজবুত করতে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া জেলার নেতাদেরকে দিয়ে ওই কমিটি ঘোষণা করেছেন। আর এই কমিটি দেয়ার ক্ষেত্রে প্রকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে করা হয়েছে বৈষম্য। প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের কে বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে রাখা হয়েছে সেই কমিটিতে। তাই নিজেদের অধিকার রক্ষায় বিদ্রোহী এই কমিটি ঘোষণা করেছে তারা।


পাল্টা কমিটি ঘোষণার পাশাপাশি জেলা থেকে অনুমোদিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্রোহী নেতারা।

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচির ফলে রাজনৈতিক মাঠে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। অন্য শিক্ষার্থীরা বলছে, এভাবে চলতে থাকলে যে কোন মুহূর্তে দুপক্ষের মধ্যে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

জানা যায়, গত শুক্রবার (৩ জানুয়ারী) মোঃ উবাইদুল হক ছিদ্দিকী কে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক করে কুমিল্লা জেলা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষরিত ৬০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর দিন শনিবার বিকেলে পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা আবদুর রহমান উজ্জ্বল নিজে আহ্বায়ক হয়ে ২৯৫ সদস্য বিশিষ্ট একটি পাল্টা কমিটি ঘোষণা করেন।
পাল্টা কমিটি ঘোষণার পর একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে বিদ্রোহী কমিটির নেতারা। জেলা থেকে অনুমোদিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে রবিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্রোহী কমিটির সদস্যরা।

মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ উবাইদুল হক ছিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দরা প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে ৬০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। তবে কোন একটি রাজনৈতিক মহলের ইন্ধনে আমাদের কমিটিতে থাকা কিছু সংখ্যক সদস্য জেলা কমিটির অনুমোদন ছাড়াই পাল্টা একটি কমিটি ঘোষণা দিয়েছে। যা সম্পূর্ণরূপে অবৈধ। তারা যদি তাদের পক্ষ থেকে ওই অবৈধ কমিটির কোন কার্যক্রম পরিচালনা করতে চায়। তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মোঃ আরাফাত বলেন, আমাদের কমিটি জেলা কমিটির অনুমোদনপ্রাপ্ত। একটি স্বার্থন্বেষী মহল ছাত্রদলের ছাত্রছায়ায় বিএনপিকে প্রশাসনিকভাবে সুবিধা পাইয়ে দিতে এই বিদ্রোহী কমিটি ঘোষণা করেছে। সেখানে অধিকাংশ সদস্যরাই ছাত্রদলের কার্যক্রমের সাথে জড়িত।

বিদ্রোহী কমিটির মুরাদনগর উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুর রহমান উজ্জ্বল বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেয়েছি স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। এতে আমরা আনন্দিতই ছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হঠাৎ করে জনাব আসিফ মাহমুদ ভুঁইয়ার কার্যক্রমে আমাদের যা মনে হচ্ছে তিনি মনে হয় আমাদেরকে বিশ্বাস করতে পারছেন না। তাইতো তার রাজনৈতিক মাঠ মজবুত করতে জেলার নেতৃবৃন্দদেরকে দিয়ে একটি একপেশী কমিটির ঘোষণা দিয়েছেন। ঘোষণাকৃত কমিটির অধিকাংশ সদস্যরা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলো। সেখানে জায়গা পায়নি প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীরা।এছাড়াও ৫ই আগস্টের পর আমরা যারা প্রকৃত আন্দোলনকারী ছিলাম তাদের সাথে পরামর্শ করে মুরাদনগর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো। শুধুমাত্র আমাদের সাথে সুসম্পর্ক থাকার ফলে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে দেয়া হয় এবং আসিফ মাহমুদ ভূইয়ার পক্ষ থেকে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয় আমাদের সাথে কোন প্রকার সমন্বয় না করতে। আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে আছি থাকবো ইনশাল্লাহ।

এ বিষয়ে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রুবেল বলেন, আমাদের প্ল্যাটফর্মে সকলেরই কাজ করার সুযোগ রয়েছে। কারো প্ররোচনা বা কারো নির্দেশে কোন কমিটি দেয়া হয়নি। যদি কেউ মনে করে কমিটি থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই যাচাই বাছাই করে সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করব।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মুরাদনগর উপজেলায় আমার কোন বন্ধু নেই কোন দুশমন নেই। আমার কাছে সবাই সমান। আমি আমার কাজের পাশাপাশি যতটুকু সম্ভব সবাইকে সময় দেয়ার চেষ্টা করি। কেউ যদি বলে আমি কাউকে সুবিধা দিচ্ছি কাউকে দিচ্ছি না তাহলে এটা ভিত্তিহীন।

বাধ্যতামূলক ছুটিতে

বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি

বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আজ রবিবার পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

পাঁচ ব্যাংক হলো সোশ্যাল ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।

জানা গেছে, ওই পাঁচটি ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। তাই এমডিদের ছুটিতে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গতকাল শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হয়।

ইসরায়েলকে আরও ৮শত কোটি ডলারের

ইসরায়েলকে আরও ৮শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে আরও ৮শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পরিকল্পনার কথা দেশটির কংগ্রেসকে জানিয়েছে। এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ত্রের এই চালান পাঠানোর জন্য হাউজ এবং সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। প্রস্তাবিত চালানে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে এই অস্ত্র বিক্রির পরিকল্পনার ঘোষণা আসে। গাজায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানানো হলেও সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

এর আগে, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় ২ হাজার কোটি ডলারের ফাইটার জেট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন চালানে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি গোলা এবং বিভিন্ন ধরনের বোমা রয়েছে।

অস্ত্র বিক্রির সাথে সংশ্লিষ্ট একজন সূত্র বিবিসিকে জানিয়েছেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষার অধিকার রয়েছে। একইসঙ্গে ইরান ও তার প্রক্সিদের আগ্রাসন প্রতিরোধে ইসরায়েলকে প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা হবে।”

জো বাইডেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে বারবার ‘অবিচ্ছেদ্য’ বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটি ইসরায়েলকে উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতেও সহায়তা করছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসরায়েল যে অস্ত্র আমদানি করেছে, তার ৬৯ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তবে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের স্থল অভিযানের কারণে ২ হাজার পাউন্ড ও ৫০০ পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল।

তারেক রহমানের দেশে ফিরতে

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি। । যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে শিগগিরই সেই পরিবেশ তৈরি হবে এবং তিনি দেশে ফিরবেন।

রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন।

এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানকে কবর দেওয়া সম্ভব নয়। তবে সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বিলম্বের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। পাশাপাশি নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কোনো “কিংস পার্টি” না হয়। তাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে।’

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

ডেস্ক রিপোর্ট:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ে নিয়ে খবর প্রকাশ পায় শনিবার (৪ জানুয়ারি)। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়টি আলোচনায় এসেছে।

তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা, ঠিক তখনই সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বললেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল।গতকাল শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহোড প্রেম ছিল। চাইল্ডহোডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না।

প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

তিনি বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি (HSC) পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া আর এগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি একমাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।

দেশের সার্বভৌমত্ব রক্ষায়

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এর জন্য আভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে সেনাসদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত হতে হবে। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১:৩০টায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ‘সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫’-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে, যাতে সেনাসদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে পারেন।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে আরও এগিয়ে যাবে।

অনুশীলনস্থলে প্রধান উপদেষ্টার আগমনকালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।

এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে আনসার-ভিডিপিকে

নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে: মহাপরিচালক

নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে: মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে তাদেরকে ভিন্নরূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতলব সাজ্জাদ মাহমুদ।

৫ জানুয়ারি (রোববার) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এর আগে, গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়, যা একাডেমীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মহাপরিচালক সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

এ সময় আনসার-ভিডিপির মহাপরিচালক আরও বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য আত্মনিয়োগ করতে হবে।

এরপর তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহৎ উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

এছাড়াও নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দিলেন সিইসি।

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।’

ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ সেখান থেকে কমিশন এবার বেরিয়ে আসতে পারবে দাবি করে তিনি বলেন, ‘মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

অনুষ্ঠানে ইসি তাহমিনা আহমদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দুরভিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না।’

ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ইসি আব্দুর রহমান মাছউদ বলেন, ‘নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত বলেও মনে করে কমিশন। ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করতে হবে।’

তারেক রহমানের বিরুদ্ধে

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।

প্রতিপক্ষের জালে এক হালি গোল

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

ডেস্ক রিপোর্ট:

চলতি মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকলেও ২০২৪ সালের শেষ দিকে ছন্দপতন হয়েছিল বার্সেলোনার। লা লিগায় টানা তিন ম্যাচে জয়হীন থাকা কাতালানরা হেরেছিল দুটিতেই। তবে ২০২৫ সালে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে তারা। বছরের প্রথম ম্যাচেই দারুণ জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা।

শনিবার (৪ জানুয়ারি) কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বার্বাস্ত্রোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটিতে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বার্সা ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।

নতুন বছরের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় তারা। ডি ইয়ংয়ের ক্রসে আরাউজোর হেড থেকে বল চলে যায় ডিফেন্ডার এরিক গার্সিয়ার কাছে। তিনি দারুণ এক হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন।

ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের নেওয়া ফ্রি-কিক থেকে ডিফেন্ডারদের মধ্যে বল পেয়ে পোলিশ এই স্ট্রাইকার জাল কাঁপান। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পরেও একই ছন্দে খেলে কাতালানরা। ম্যাচের ৪৭তম মিনিটে আবারও তোরে ও লেভানডোভস্কির যুগলবন্দি দেখা যায়। তোরের পাস থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি।

বার্সেলোনার হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন তোরে নিজেই। ম্যাচের ৫৬তম মিনিটে তার নেওয়া শট প্রতিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৪-০ করেন।

জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বার্সেলোনা এখন প্রস্তুত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের জন্য। সেখানে তারা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওর।