রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে এক ব্রিকস ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলায় একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। যৌথ এই অভিযানে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করে এই ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মৈশাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

জানা যায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫ (১) ও ৫ (২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মৈশাদীর এ এম এস ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। ইটভাটা টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সহযোগিতা করেন।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।