All posts by jitu

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২৭ লক্ষ টাকার মালামাল চুরি

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২৭ লক্ষ টাকার মালামাল চুরি

শাহ ইমরান:

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ঝাউতলা ছাতি মসজিদ গেইটের কাছে অবস্থিত গার্ডেন সিটি নামীয় একটি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া বাসা থেকে প্রায় ২৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

উক্ত চুরির ঘটনায় শরিবার (২৩ নভেম্বর) রোমানা আক্তার আয়েশা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তিনি উল্লেখ করেন যে, তার সৌদি প্রবাসী স্বামী কিছুদিন আগে সৌদি রিয়াল ও ডলার সংগ্রহ করে বাড়িতে মজুদ রেখেছিলেন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (২২ নভেম্বর) সকালে ভাড়াটিয়া বাসাটি তালাবদ্ধ করে তারা গ্রামে বেড়াতে যান। কিন্তু রাত ৭টা ৪৫ মিনিটে বাসায় ফিরে দেখতে পান যে, বাসার দরজায় লাগানো তালা ভেঙে চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে ৯,০০০ সৌদি রিয়াল, ১,০০০ ডলার, ৯ ভরি সোনার অলংকার এবং ৯,৮০,০০০ টাকা নগদ রয়েছে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ফুটেজে এক মহিলা মুখে মাস্ক এবং ত্রিপিছ পরিহিত অবস্থায় বাসায় ঢুকতে এবং হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। সিসি ক্যামেরার ভিডিও দেখে সন্দেহ করা হচ্ছে যে, বিল্ডিংয়ের নিরাপত্তা প্রহরী এবং চোরেরা মিলে এই চুরি সংঘটিত করেছে।

এ ঘটনায় পুলিশের কাছে সহযোগিতা চেয়েছেন।

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১ জন ভোটার নিয়ম না মানায় একটি ব্যালট পেপারের সব ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবি মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার আগে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মোঃ মোশারফ হোসেন, নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার দেশের মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহাঃ জহিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের মোঃ বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ বিনা প্রতিপ্রতিদ্বন্দ্বিতায় সংবাদ প্রতিদিনের মোঃ আহসান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের মোঃ শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিজয় টিভির মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের ডাকের আনিছুর রহমান, দৈনিক বাংলার রাসেল পাটোয়ারী ও দৈনিক গণজাগরণের সফিউল আলম নির্বাচিত হয়েছে।

নির্বাচন যত দেরি হবে

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে। যে স্বৈরাচারকে দেশের মানুষ জীবন দিয়ে, সংগ্রাম করে বিতাড়িত করেছে, তারা বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকবেন। প্রধান উপদেষ্টাসহ অনেকেই সংস্কারের কথা বলছেন। তবে প্রকৃতপক্ষে এগুলো বাস্তবায়ন কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার থাকলেই সম্ভব।”

রাজনীতির অবস্থা নিয়ে তারেক রহমান বলেন, “একটি রুগ্ন রাজনীতির দেশে সব প্রতিষ্ঠানই রুগ্ন হয়ে পড়ে। স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো পুনর্গঠিত করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।”

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। ছাত্রসমাজের সঙ্গেও নেই। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করব, কিন্তু তাদেরও সঠিক পথে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুজ্জামান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ছয় প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দেন ৮০৮ জন কাউন্সিলর।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ আবু সাইদ

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ আবু সাইদ ও মুগ্ধ নামে স্মৃতিফলক করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী এবং কোয়ালিটি নিয়ে প্রশ্ন রয়েছে। সেই ডিগ্রীর মান কোয়ালিটি এডুকেশন নিয়ে আমরা কাজ শুরু করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তিত হচ্ছে, সেটি নিয়েও আমরা কাজ শুরু করেছি।

কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ অনুষ্টানে শনিবার(২৩নভেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য আরো বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি এবং এরই মধ্যে সারা দেশে অধিভুক্ত কলেজের গভর্নিং বডির কাজ প্রায় শেষের পথে নিয়ে এসেছি। এতোদিন যেভাবে চলছিল আর সেভাবে চলতে দেয়া যাবে না। এর অধীনে যেসকল কলেজ শিক্ষা প্রতিষ্টান রয়েছে, সেসকল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করা হয়েছে। প্রতিটি কলেজকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গুড গভর্নেন্সতো বড় কথা, গভর্নেন্সরই কোন অস্তিত্ব নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে যাচ্ছি, যতই হুমকি—ধমকি আসুক না কেন সংস্কার শেষ করবোই। কেনো সংস্কার করবো, জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার ৭০—৮০ভাগ সংস্কার হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গায় আমাদের সংস্কার দরকার। আমরা দুইটা জায়গায়তেই সংস্কার আনতে চাই।

তিনি বলেন, তিনি বলেন বিদেশ থেকে প্রতিবছর আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আসে, সেটাকে আমরা একশো বিলিয়নে নিয়ে যেতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর পাঁচ ছয় লক্ষ শিক্ষার্থী পাস করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করাতে পারি তাহলে সেটা আমরা ১০০ বিলিয়নে নিয়ে যেতে পারবো। তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে দেশে সর্বক্ষেত্রে বৈষম্য হয়েছে। সেই বৈষম্য শিক্ষা প্রতিষ্টানও বাদ যায়নি। সেই বৈষম্য দূর করতে দাউদকান্দিও ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করছি।

জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতার ৫২ বছর পরে আমাদের দেখতে হয়, আমাদের ছেলেদের আকাশ থেকে গুলি করে মারা হয়। আন্দেলনে আমাদের যেসমস্ত শিক্ষার্থী মারা গেছে তাদেও প্রতিটি পরিবারকে ৩লক্ষ টাকা করে অনুদান দেয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়েছি। এছাড়া দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ নামে স্মৃতিফলক এবং অডিটোরিয়াম করা হবে। যাতে আগামী প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখতে পারে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছিল

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডা: শরীফুল ইসলাম সাফিন। কলেজটিকে স্নাতক শাখায় অধিভূক্ত করার চিঠি কলেজের প্রতিষ্টিাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের হাতে তুলেদেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতকে অধিভূক্তির ঘোষণা

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতকে অধিভূক্তির ঘোষণা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার(২৩নভেম্বর) দুপুরে কলেজের নবীনবরণ অনুষ্টানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে যাচ্ছি, যতই হুমকি—ধমকি আসুক না কেন সংস্কার শেষ করবোই। কেনো সংস্কার করবো, জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার ৭০—৮০ভাগ সংস্কার হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গায় আমাদের সংস্কার দরকার। আমরা দুইটা জায়গায়তেই সংস্কার আনতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো বলেন, বিদেশ থেকে প্রতিবছর আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আসে, সেটাকে আমরা একশো বিলিয়নে নিয়ে যেতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর পাঁচ ছয় লক্ষ শিক্ষার্থী পাস করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করাতে পারি তাহলে সেটা আমরা ১০০ বিলিয়নে নিয়ে যেতে পারবো।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে দেশে সর্বক্ষেত্রে বৈষম্য হয়েছে। সেই বৈষম্য শিক্ষা প্রতিষ্টানও বাদ যায়নি। সেই বৈষম্য দূর করতে দাউদকান্দিও ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করছি। পরে স্নাতক শাখায় অধিভূক্ত করার চিঠি কলেজের প্রতিষ্টিাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের হাতে তুলেদেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের
সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডা: শরীফুল ইসলাম সাফিন।

রমজান মাসে বাজার সহনশীল

রমজান মাসে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

রমজান মাসে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, রমজান মাস সামনে রেখে বাজার পরিস্থিতি সহনশীল রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, চাহিদা ও যোগানের মধ্যে একটি সুষম সমন্বয় বজায় রাখতে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও জানান, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ বশিরউদ্দীন।

সরকারের সমালোচনা করে শেখ বশিরউদ্দীন বলেন, “গত ১৫ বছরে দেশে একটি অপরাধ-ভিত্তিক সভ্যতা তৈরি হয়েছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল এবং ভীত-সন্ত্রস্ত ছিল।”

তিনি আরও বলেন, “আজ প্রতিটি সেক্টরেই অপরাধীকরণ (ক্রিমিনালাইজেশন) বিদ্যমান। সেটা ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং বা সাংবাদিকতা যাই হোক। এমনকি আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই ভয়ানক পরিস্থিতি থেকে ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো একটি সম্মানজনক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

কুমিল্লায় মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের

কুমিল্লায় মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন

কুমিল্লায় মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৬ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর ) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ।

এ সময় বক্তব্য রাখেন ৬ দলের অধিনায়কের প্রতিনিধিত্ব হয়ে শালবন টাইগার্স টিমের ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতি রাইডার্স টিমের জহিরুল হক বাবু,মেঘনা চ্যালেঞ্জার্স টিমের জুয়েল খন্দকার, ডাকাতিয়া ডায়নামাইটস টিমের সেলিম রেজা মুন্সি, গোমতী ওয়ারিয়র্স টিমের সুমন কবির, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের রাসেল সোহেল।

এ সময় শালবন টাইগার্স টিম, মেঘনা চ্যালেঞ্জার্স টিম, ময়নামতি রাইডার্স টিম, ডাকাতিয়া ডায়নামাইটস টিম, গোমতী ওয়ারিয়র্স টিম, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সহযোগী হিসেবে ছিলেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু,ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা,দৈনিক পূর্বাশার রিপোর্টার হাবিবুর রহমান মুন্না।

উল্লেখ্য,আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে। এবারের আসরে কুমিল্লায় কর্মরত ১৫০জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

শুক্রবার প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদ প্রাতিষ্ঠানিক কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ শরিফ উল্লাহ খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য