All posts by jitu

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্প কাকে বেছে নিচ্ছেন ?

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্প কাকে বেছে নিচ্ছেন ?

ডেস্ক রিপোর্ট:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করতে পারেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সোমবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তালিকার শীর্ষে রয়েছেন রুবিও, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এর আগে, ভিভেক রামাস্বামীর নামও পররাষ্ট্রমন্ত্রী পদে আলোচিত হয়েছিল।

রয়টার্স জানায়, মার্কো রুবিও ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত। চীন, রাশিয়া, ইরান এবং কিউবার মতো দেশগুলোর বিষয়ে ট্রাম্প যে কঠোর নীতি অনুসরণের কথা বলেছেন, তাতে রুবিও বরাবরই সমর্থন দিয়েছেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওকে মনোনীত করার বিষয়ে ট্রাম্পের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং রুবিও নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমি সবসময়ই এই দেশের সেবা করতে আগ্রহী।”

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার প্রশাসনের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে অর্থমন্ত্রী হিসেবে বিলিওনিয়ার স্কট বেসেন্টের নাম শোনা যাচ্ছে। তিনি ট্রাম্পের পুনঃনির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন এবং অর্থনৈতিক নীতি আলোচনা প্রস্তুতিতেও সহায়তা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী পদে ক্রিস্টোফার মিলারের নামও আলোচিত হচ্ছে। ক্যাপিটল হিল দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং বর্তমানে সামরিক বাহিনী তত্ত্বাবধানের দায়িত্ব পেতে পারেন।

এছাড়া অভিবাসন নীতির অন্যতম সমর্থক টম হোম্যানকে হোমল্যান্ড সেক্রেটারি পদে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের অভিবাসন নীতির সমর্থনে তিনি সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে ‌‌আর্জন্টিনা ও মেসির জার্সি পরা ‘নিষিদ্ধ’

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে ‌‌আর্জন্টিনা ও মেসির জার্সি পরা ‘নিষিদ্ধ’

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। এর প্রথম ম্যাচে, ১৫ নভেম্বর তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচটি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের অন্তর্ভুক্ত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে, আর বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচে বিশেষ নজর থাকবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দিকে, যার খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে আসবেন।

তবে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন প্যারাগুইয়ান মেসি-ভক্তদের জন্য কিছু বিশেষ নিয়ম চালু করেছে। তারা জানিয়ে দিয়েছে যে, ‘মেসি ১০’ লেখা আর্জেন্টিনার জার্সি পরে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা স্থানীয়ভাবে সতর্কবার্তা দিয়েছি। গ্যালারির স্বাগতিক সমর্থকদের জন্য প্যারাগুয়ে বা নিরপেক্ষ জার্সি ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকবে। যারা প্রতিপক্ষ দলের জার্সি পরে আসবেন, তারা গ্যালারিতে থাকতে পারবেন না।’

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ এই নিয়মকে ‘অ্যান্টি-লিওনেল মেসি’ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভিলাসবোয়ার বক্তব্যের মাধ্যমেই এই নিয়মের পিছনে মেসির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়, তিনি বলেছেন, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও অনুমতি দেওয়া হবে না।’

এর আগে ২০২৩ সালের মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলেও প্রতিপক্ষ দলের জার্সি নির্দিষ্ট কিছু অংশে নিষিদ্ধ করেছিল।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উচ্ছেদ অভিযানের টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী রাতে ও সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল, চায়ের দোকান, স্টেশনারী, ও তরকারীর অবৈধ ব্যবসা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপষ শীল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। তারা বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী এই অভিযানে সহযোগিতা করেছেন।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই সড়ক বিভাগের আওতাধীন অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।

এবি ফুড কুমিল্লাকে

এবি ফুড কুমিল্লাকে বিভিন্ন অনিয়মের কারণে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

এবি ফুড কুমিল্লাকে বিভিন্ন অনিয়মের কারণে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগে কুমিল্লা বাগমারায় এবি ফুড কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক অবিযানটি পরিচালনা করেন।

মোবাইল কোর্টে, আদর্শ সদর উপজেলার উত্তর বাগমারা এলাকায় মেসার্স এবি ফুড প্রোডাক্টস-এর কার্যক্রম পরিদর্শন করা হয়।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগ ওঠে।

 

এসব অভিযোগে বিএসটিআই আইন ২০১৮-এর ২৭ ধারায় তাদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ফুডকালার, ফ্লেভার এবং অনুমোদনবিহীন ননফুডগ্রেড কালার ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে আরও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিতকরণের ওপর জোর দিয়ে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান এবং পরিদর্শক (মেট্রলজি) হাফিজুর রহমান।

বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের অনিয়ম দূর করে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল

উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক

উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক

ডেস্ক রিপোর্ট:

অনবদ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ‘রাইজ’ প্যাকটি চালু করা হয়েছে। এ প্যাকের মাধ্যমে তরুণরা রাইজ’ নামের এআই-সমৃদ্ধ অ্যাপে এক্সেস পাবে। যার মাধ্যমে এআই-সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।
এছাড়াও, ‘রাইজ’ প্যাকে রয়েছে বিশেষ ‘সীমাহীন ইন্টারনেট’ ফিচার। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা অব্যাহতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, এ প্রিপেইড প্যাকেজে মেয়াদ থাকার সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি’তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘রাইজ’ অ্যাপটির উদ্ভাবনী সকল ফিচার এবং এআই-সমর্থিত টুলস ও এর সম্ভাবনা সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্বনামধন্য অতিথিবৃন্দ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদারেরা।

ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে ‘রাইজ’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহারকারীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। অ্যাপটির অনন্য সব সুবিধার মধ্যে রয়েছে অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কন্টেন্ট ও গেমিফিকেশন ফিচার। ‘রাইজ’-এ তরুণরা তাদের লাইফস্টাইলের জন্য প্রয়োজনীয় ও পছন্দের এসব সেবা উপভোগ করতে পারবেন সহজেই।

এ নিয়ে ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, “ভিওন প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি শুধু সবাইকে একে অপরের সাথে যুক্তই করবে না; পাশাপাশি, তাদের সম্ভাবনারও বিকাশ ঘটাবে। আমাদের গ্রাহকদের দিনের প্রতিটি মুহূর্তে এআই-সমৃদ্ধ প্রাসঙ্গিক সেবা প্রদানে আমরা ‘অগমেন্টেড ইন্টেলিজেন্স ১৪৪০’ (এআই১৪৪০) কৌশল গ্রহণ করেছি, যা ডিজিটাল সমাধান নিয়ে আসার মাধ্যমে মানুষের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। আমাদের এ লক্ষ্য বাস্তবায়নে সুপার অ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘রাইজ’ অ্যাপের মাধ্যমে আমরা ডিজিটাল মাধ্যমে সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই—যে বাংলাদেশ হবে সম্ভাবনাময় উদ্ভাবনী সব তরুণদের।”

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, “তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির অনন্য উদাহরণ এই ‘রাইজ’ অ্যাপ। আমরা অব্যাহতভাবে ডিজিটাল সেবা প্রদানে কাজ করে যাচ্ছি, যা পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। ‘রাইজ’ অ্যাপটিতে এআই-সমৃদ্ধ ফিচার যুক্ত করার ফলে, এ অ্যাপ দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইস্টাইলের সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে; যা ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

বাংলালিংক:
বাংলালিংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত।বাংলালিংক কানেক্টিভিটি সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ভিওনের প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত।

 

কুমিল্লা জজ কোর্টের এপিপি

কুমিল্লা জজ কোর্টের এপিপি এড.মনির পাটোয়ারীকে সম্মাননা স্মারক প্রদান

কুমিল্লা জজ কোর্টের এপিপি এড.মনির পাটোয়ারীকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার:

কনকাপৈতের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন পাটোয়ারী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক ওসিকিউটর এপিপি নিযুক্ত হওয়ায় কুমিল্লাস্থ কনকাপৈত ফাউন্ডেশন এর উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করে।

কনকাপৈত ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম রাসেল এর পরিচালনায় বক্তব্য রাখেন কনকাপৈতের ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা হাসান মজুমদার,সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল,সেক্রেটারী মাইনউদ্দিন ফরায়েজী,যুগ্ন-সম্পাদক হোহাইন আহম্মেদ শাহাদাত,অর্থ সম্পাদক মু.মামুনুর রশিদ,ডা. মাহমুদুল হাসানসহ আরো অনেক।

দাউদকান্দিতে প্রাইভেটকার

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত সুমন(৪০) ও ইয়াসিন(১৮)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়েছে। আর গুরুতর আহত এক নারীসহ তিনজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ইলিয়টগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দৌলতপুর স্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পিছনে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকা আরো চারিট ব্যাটারীচালিত অটোরিকশাসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি ও অটোরিকশার চালক যাত্রীসহ ৭জন আহত হয়। দুর্ঘটনায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, একটি প্রাইভেটকা নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সিএনজি এবং দাড়িয়ে থাকা কয়েকটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও অটোরিকশার চালকসহ ৬-৭জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বাহার ও তার পরিবারের সদস্যদের

বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ছাড়াও তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা এবং ছেলে আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে বিচারক এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদকের তদন্ত চলমান।

আবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে দুদক জানতে পেরেছে যে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করছেন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করছেন। তারা দেশ ছাড়লে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। তবে গুঞ্জন রয়েছে যে অভিযুক্তদের কেউ কেউ ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন।