Tag Archives: বিজয় দিবস

কলকাতা ও ঢাকায়

কলকাতা ও ঢাকায় বিজয় দিবস উদযাপন

কলকাতা ও ঢাকায় বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট:

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩ তম বার্ষিকী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ঢাকা ও কলকাতায় উদযাপিত হয়েছে। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিফলনে, দুই দেশের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনী ও তাদের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

কলকাতা ও ঢাকায়

কলকাতায় পশ্চিমবঙ্গের গভর্নরের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবদুস সালাম চৌধুরী (অব.) এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমানের বিজয় স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

কলকাতা ও ঢাকায়

এরপর জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ডের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথেও আলাপ-আলোচনা করেছে এবং এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সময় ভারতীয় প্রবীণ এবং সিনিয়র বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করেছেন।

এদিকে, ঢাকায় ভারতীয় প্রবীণ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। এ সময় তারা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য সিনিয়র গণ্যমান্য ব্যক্তিদের সাথেও মতবিনিময় করেন এবং মুক্তিযুদ্ধে দখলদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাথে তাদের যুদ্ধের কথা-স্মৃতি রোমন্থন করেন ।
উভয়পক্ষই ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং তাদের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের পুনর্নিশ্চিত করেছে – যা ন্যায়, স্বাধীনতা ও সাম্যের চেতনায় প্রোথিত।

চৌদ্দগ্রামে বিজয় দিবস

চৌদ্দগ্রামে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) বিকেলে উপজেলার মুন্সীরহাট হাইস্কুল মাঠে তীব্র প্রতিদ্বন্ধীতায় ট্রাইবেকারে ফেলনা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে বাসন্ডা একাদশ।

এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরে আলম মিয়াজী, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, কুমিল্লা বারের এপিপি ও এ্যানরোলমেন্ট সেক্রেটারী মনির হোসেন, কুমিল্লা বারের এপিপি এ্যাড. সাঈদ হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম, কুমিল্লা বারের আইনজীবি এ্যাড. সাইফ উদ্দিন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, বাবর মোল্লা, আব্দুস সালাম মোহন, যুব বিভাগের সেক্রেটারী ইসরাফিল হোসেন প্রমুখ। ফাইনালের মুলপর্ব ২-২ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

চৌদ্দগ্রামে জিয়ামঞ্চের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

চৌদ্দগ্রামে জিয়ামঞ্চের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

চৌদ্দগ্রামে জিয়ামঞ্চের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরণ।

এসময় হিরণ মোল্লা বলেন, চৌদ্দগ্রামে দলীয় বিভেদ এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিভিন্ন পকেট কমিটি করা হচ্ছে। দলীয় ঐক্য না হলে চৌদ্দগ্রামে দলের ভবিষ্যত অন্ধকার। এমনকি দলীয় প্রার্থীর পরাজয়েরও শংকা আছে।

উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মোল্লা বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক একেএম শাহ আলম, আবুল কালাম আজাদ জালাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, যুগ্ম আহবায়ক হেলাল মোল্লা প্রমুখ।