All posts by jitu

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী। এবার এইচএসসি, আলিম পরীক্ষায় ব্রাহ্মণপাড়া থেকে মোট ২৩৭৯ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৩টি কলেজ থেকে ২০৫৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৯৮৩ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন এবং পাশের হার শতকরা ৯৭%।

আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসা থেকে ৩২৬ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১২ জন।

জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন এবং পাশের হার ৯৬%।

এইদিকে শতভাগ পাশ করেছে ৪টি কলেজ।

কলেজগুলো হলো- গোপালনগর আদর্শ কলেজ,বঙ্গবন্ধু সরকারি কলেজ,বড়ধুশিয়া আদর্শ কলেজ ও ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছে ৩ টি মাদ্রাসা। সেগুলো হলো- শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা ও মহালক্ষীপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এছাড়া এ বছর ১৩ টি কলেজের মধ্যে জিপিএ-৫ বেশি পেয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ১৪০ জন ও শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজ থেকে ১২৯ জন, মহালক্ষিপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

এই অভাবনীয় ফলাফলে খুশি শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় প্রতিষ্ঠানগুলো।

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল-২০২৪ ও নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন অধ্যাপক মো: শফিকুর রহমান।

পরে ৩ সদস্য বিশিষ্ট মনোনীত নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মাওলাকে সভাপতি এবং খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাজী কবির হোসেনকে সেক্রেটারী করে চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি মো: গোলাম মাওলার সভাপতিত্বে এবং চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাজী কবির হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পুতুল, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, আলকরা রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহীনুর আক্তার চৌধুরী, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আগা রেজাউল ইসলাম চৌধুরী, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাছুম বিল্লাহ, মো: আব্দুল কাদের, সাঙ্গীশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

কুমিল্লায় বিশ্ব মান দিবস

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

শাহ ইমরান:

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে (বি এস টি আই) এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ৫৫তম বিশ্ব মান দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামছুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ভোক্তা অধিকার দপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলমগীর খান, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ।

উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বরুড়ায় যৌথবাহিনীর অভিযান: বিদেশী ও দেশী অস্ত্রসহ একজন আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালি নামক এলাকায়  সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ব্যবসায়ি খাজা খায়ের উদ্দিনকে  (৪৮) আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল  ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে অবৈধ অস্ত্র ব্যবহারকারী খাজা খায়ের উদ্দীনকে  উদ্ধারকৃত অস্ত্রসহ বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে দুই যুবক আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার মেঘনা  উপজেলার শিবচর নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন কুমিল্লা মেঘনা উপজেলার আব্দুল হামিদের ছেলে রাফি মিয়া (২৮) ও আব্দুর রহিমের ছেলে মো: হাসান (১৬) ।

১৪ অক্টোবর তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়,  ১৪ অক্টোবর মারামারি করার দায়ে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা শিবচর নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বালু উত্তোলন নিয়ে এলাকাবাসীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টিকারী রাফি মিয়া ও মোঃ হাসানকে আটক করা হয়।

উল্লেখ্য যে, ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় এবং ২ রাউন্ড ব্ল্যাংক ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে ও একজন সৈনিক আহত হয়। পরবর্তীতে  আটক হওয়া  ব্যক্তিদের মেঘনা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

শাহাপুর এলাকায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:
ভারত হতে বাংলাদেশে পাচারের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে আটক করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা সদর উপজেলার শাহাপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ  চোরাকারবারী মনির হোসেন (৫০) কে আটক করে।

স্থানীয়রা জানান, উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল।

উল্লেখ্য, আটককৃত মাদক চোরাকারবারীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি,

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেপ্টেম্বর মাসে পূর্বের তুলনায় অপরাধ প্রবণতা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাতি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রুত বিচার, মাদকদ্রব্য মামলা পূর্বের থেকে সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় তুলে ধরা হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশের আওতায় ৩৬২ মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রুত বিচার, মাদকদ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে।

যার মধ্যে আহতের ঘটনা ১২৫টি মামলা, মাদকদ্রব্য আইনে ৬৭ টি মামলা, অস্ত্র আইনে ১০ টি মামলা, চোরাচালান ৫ টি মামলা, পশুচুরি ৩ টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এইছাড়াও খুনের ঘটনা ঘটেছে ১১ টি, নারী ও শিশু নির্যাতন ২৪টি ধর্ষণ পাঁচটি ধর্ষণ পাঁচটি। দস্যুতা ৬টি, সিঁদেল চুরি ৮ টি ও ডাকাতির দুটি ঘটনা ঘটেছে। তুলনামূলকভাবে গত দুই মাসে কুমিল্লায় অপরাধের চিত্র আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানা যায়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেপ্টেম্বর মাসে দুটি বিদেশি পিস্তল দুটি এলজি তিনটি পাইপগান, ৭৭ টি দেশীয় অস্ত্র ১৪ রাউন্ড গুলি, ১৩৯টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া র‍্যাব ১১ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে বলে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে পুলিশের অভিযানের ৩৫টি মামলায় ৬০ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আটক করেছে। বিজিবি ৮৮ মামলায় ৬ জনকে আটক করেছে, র‍্যাব ১৩ টি মামলায় ১৯ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭ টি মামলায় ২৪ জনকে আটক করেছে এবং জেলার টাস্ক ফোর্স ৩ টি মামলায় তিনজন আটক করেছে।

জেলা পুলিশের তথ্যানুযায়ী গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন অভিযানে ৩০৩কেজি ৫৫০গ্রাম গাজা, ২৪৬টা ফেন্সিডিল, ৩৩০পিস ইয়াবা
বিয়ার ২০টা ও হুইস্কি ৩৫ টি উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৬ কেজি গাঁজা, ৩টি ফেন্সিডিল
৩২১৪৫পিস ইয়াবা, বিজিবি ৪৫ কেজি গাজা ১০৪ফেন্সিডিল, ২৬৯৪পিস ইয়াবা, বিয়ার ২টা, ৭টা স্কার্ফ ও বিদেশি মদ ২টা উদ্ধার করেছে। র‍্যাব ২৯০ কেজি গাজা, ৬৪১ ফেন্সিডিল, ২৪টা বিয়ার, বিদেশি মদ ৯টি ও ২০০০পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করেছে। তবে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে গত সেপ্টেম্বর মাসে কোন গ্রেফতার বা মাদক উদ্ধার নেই বলে জানা যায়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকার এবং তুলনামূলক অপরাধ চিত্র পর্যালোচনায় যে সকল স্থানে অপরাধ বৃদ্ধি পেয়েছে তার নির্দিষ্ট করে উপস্থাপন সহ সকল অপরাধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন এছাড়া সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যে কোন অপরাধ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে নির্দেশ দেন।

এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ইসরাত জাহান ইলমা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে  এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  ব্যবসায় শিক্ষা বিভাগের  শিক্ষার্থী  ইসরাত জাহান ইলমা।

ইসরাত জাহান ইলমা কুমিল্লা  প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সির মেয়ে।

ইসরাত জাহান ইলমা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন।

 

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’

বিনোদন ডেস্ক:

আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ ৷ এবার ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং গাইলেন তিনি ৷ ‘পজিটিভ ঢাকা’ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় ৷

‘ মানবতার কল্যাণে জেগে উঠুক প্রতিটি প্রাণ এটাই পজিটিভ ঢাকার আহ্বান’ । সৃষ্টির সেবায় পজিটিভ ঢাকা এই গ্নোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি ৷ গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ ৷ সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক ৷ গানটির তত্বাবধানে রয়েছে ‘সানি আজাদ বিডি এবং মিডিয়া পাটনার ‘সময়কন্ঠ’ ৷

গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই ৷ ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যানে কাজ করে ৷ অসহায় মানুষের পাশে দাঁড়নো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা ৷ এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম ৷ সত্যিই এটা ভালো লাগার ৷

উল্লেখ্য- এর আগেও সানি আজাদ তৈরি করেছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’ ৷

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১৬ অক্টোবর

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১৬ অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়।

যারা ফলাফলে সন্তুষ্ট নন, তারা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর এবং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের ফি এবং বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, এ বছর ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৪.৩৪ শতাংশ বেশি পাস করেছে এবং ১৫,৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মোট ১,৪৫,৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৮০,৯৩৩ জন মেয়ে এবং ৬৪,৯৭৮ জন ছেলে। ১১টি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পাস করেছেন।

গত বছরের তুলনায় এ বছরের পাসের হার সামান্য কম। গত বছর পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯২,৩৬৫ জন শিক্ষার্থী।