All posts by jitu

ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাবি শাখার সভাপতি ও সেক্রেটারি জেনারেলের আত্মপ্রকাশের পর বুধবার (২ অক্টোবর) ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।

সভাপতি হিসেবে মো. আবু সাদিক (কায়েম) এবং সেক্রেটারি জেনারেলে হিসেবে এস এম ফরহাদ আগেই আত্মপ্রকাশ করেছিল। এছাড়া ১৪ সদস্যের ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর।

এছাড়া বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন।

ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা বৃদ্ধি পেয়ে ১,৪৫৬ টাকা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দাম ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৪২১ টাকা, আর তার আগের মাসে ছিল ১,৩৭৭ টাকা।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।

এর আগে গত ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে অরুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করে তার মরদেহ ৯ টুকরো করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্ত্রী মোমেনা বেগম (৫০) এবং মেয়ে লাকি আক্তারকে (২৭) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ফরদাবাদ গ্রাম থেকে অরুন মিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার বিকেল থেকে অরুন মিয়া নিখোঁজ ছিলেন। হত্যার চারদিন পর মঙ্গলবার রাতে ফরদাবাদ গ্রাম থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকি আক্তারকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

অরুন মিয়া ছিলেন ফরদাবাদ গ্রামের মৃত সুরুজ বেপারীর ছেলে। তার প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান রুবেল এ ঘটনায় সৎ মা মোমেনা বেগম ও সৎ বোন লাকি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন আরও জানান, পারিবারিক কলহের জেরে মোমেনা বেগম ও অরুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোমেনা শাবল দিয়ে অরুনের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এরপর মোমেনা তার মেয়ে লাকিকে সঙ্গে নিয়ে অরুন মিয়ার মরদেহ ৯ টুকরো করে ১১টি পলিথিনে মুড়ে পাশের মনির মিয়ার সেফটি ট্যাংকিতে ফেলে দেন। এলাকাবাসী ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দিলে সেখানে অরুন মিয়ার মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন যে ১৭ জন

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন যে ১৭ জন

ডেস্ক রিপোর্ট:

সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপ-সচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি।

জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি আট জনকে গুরুদণ্ড, চার জনকে লঘুদণ্ড ও পাঁচ জনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করেছে।

এর মধ্যে নুরজাহান খানম, মো. নুরুল করিম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, রেবেকা খান, মো. সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বীর আহমেদকে গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। হাসান হাবীব, মো. আ. কুদদূস, আব্দুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলামকে লঘুদণ্ড এবং মো. সগীর হোসেন, মো. মুনিরুজ্জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. হেমায়েত উদ্দীন, মো. তোফায়েল হোসেনকে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ করার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তা।

এ ঘটনায় সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, গত ১০ সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট (অসন্তোষ) হয়েছিল। সেটার জন্য এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এটার প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তার রিপোর্ট পাওয়া গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, সাক্ষী-প্রমাণ পাওয়া গেছে।

সিনিয়র সচিব বলেন, ১৭ জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। তিনটি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আটজনের বিষয় বলা হয়েছে, তদন্তসাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া যেতে পারে। চারজনের বিষয় বলা হয়েছে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর পাঁচজনের ব্যাপারে বলা হয়েছে, তাদের শাস্তি তিরস্কার দেওয়া যেতে পারে। তাদের সাবধান করা, যাতে ভবিষ্যতে এটা না করে।

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দির মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ঘন্টাব্যাপি চলা অবরোধে মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে সকাল সাড়ে ১০টায় ওই অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত মহাসড়ক ত্যাগ করবেন না বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ হলেও অদৃশ্য কারনে অধ্যক্ষকে অপসারণ করা হচ্ছে না। এনিয়ে গত দুই মাস ধরে আন্দোলন করেও কোন সুরাহা হচ্ছে না।

মাদরাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান জানান, অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আগের ইউএনও স্যার তদন্তে অনিয়মের প্রমান পেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছিলেন। এরপর থেকে অধ্যক্ষ শিক্ষার্থী ও শিক্ষকদের হুমকি দিচ্ছেন। তাই আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে মহাসড়কে নেমেছি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানসহ সেনাবাহিনীর সদস্য, দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানার সদস্যরা আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের কথা শোনেন। তাদের দাবী সম্পর্কে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের বরাবর বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

ইরানের হামলায়

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “বিশ্ব এখন আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব সেই আগুন নেভাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমালোচনা করে ট্রাম্প বলেন, “এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।”

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, “বিশ্ব এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের কোনো সঠিক নেতৃত্ব নেই, এবং দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুরোপুরি অনুপস্থিত।”

তিনি আরও বলেন, “প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ দায়িত্বে নেই, এবং স্পষ্ট নয় যে কে বেশি বিভ্রান্ত—বাইডেন নাকি কমলা। তাদের কাছে আসলে কী ঘটছে, তা বোঝারও ক্ষমতা নেই।”

ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ছিল না, ইউরোপে কোনো সংঘাত ছিল না এবং এশিয়ায় শান্তি ছিল। তখন মুদ্রাস্ফীতি ছিল না, আফগানিস্তানে কোনো বিপর্যয় ছিল না। তিনি বলেন, “আমাদের শান্তি ছিল। এখন সারা বিশ্বে যুদ্ধের হুমকি আর ক্ষোভ বিরাজ করছে। জো বাইডেন এবং কমলা হ্যারিসের মতো অযোগ্য নেতৃত্বের কারণে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।”

এছাড়া, আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসকে জেতাতে ইরান কাজ করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান মরিয়া হয়ে কমলাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, কারণ তারা জানে যে কমলা ক্ষমতায় থাকলে তারা আমেরিকার ওপর সুবিধা নিতে পারবে।”

তিনি আরও অভিযোগ করেন, ইরানের কারণে তার নির্বাচনি প্রচারণায় বারবার হামলা হয়েছে।

ট্রাম্প তার বিবৃতিতে আরও দাবি করেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে ৭ অক্টোবর হামাসের হামলা ঘটতো না। তিনি প্রতিশ্রুতি দেন যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে পুনরায় শান্তি ফিরিয়ে আনবেন।

তিনি বলেন, “যদি আমি প্রেসিডেন্ট হতাম, ৭ অক্টোবরের ঘটনা কখনও ঘটত না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শুরু হতো না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং অর্থনীতির মুদ্রাস্ফীতিও দেখতে হতো না। যদি আমি আবার জিতি, বিশ্বে শান্তি ফিরবে। আর যদি কমলা আরও চার বছর ক্ষমতায় থাকেন, তবে বিশ্ব আগুনে পুড়বে।”

সাবেক এমপি

সাবেক এমপি একরামকে নোয়াখালী কারাগারে প্রেরণ

সাবেক এমপি একরামকে নোয়াখালী কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন সকাল সোয়া ৭টার দিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম।

র‍্যাব জানায়, চট্টগ্রামের খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

ভারতীয় সীমান্ত

ভারতীয় সীমান্ত থেকে সাবেক মেয়র সূচনার দেবরের গাড়িসহ আটক ২

ভারতীয় সীমান্ত থেকে সাবেক মেয়র সূচনার দেবরের গাড়িসহ আটক ২

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা থেকে সাবেক মেয়র সূচনার দেবরের বিলাসবহুল গাড়িসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশন থেকে গাড়িসহ তাদের আটক করা হয়।

বিলাসবহুল গাড়ির মালিক কুমিল্লার সাবেক মেয়র আলোচিত তাহসিন বাহার সূচনার কথিত দেবর রুবেল মিয়ার বলে দাবি করছেন স্থানীয় লোকজন।

আটককৃতরা হলেন, বিলাসবহুল গাড়ির চালক কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২২)।

স্থানীয়দের ধারণা ওই বিলাসবহুল গাড়ি দিয়ে কোনো ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে নতুবা পালানোর চেষ্টায় ছিল।

স্থানীয় কয়েকজন জানান, পাহাড় ও চা বাগানবেষ্টিত মাধবপুর উপজেলার পূর্ব ও দক্ষিণ এলাকা ভারতের সীমান্তঘেঁষা নির্জন ও নিরাপদ। এখান দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সুযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা সন্দেহজনকভাবে বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করেন। আটকদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে বিলাসবহুল গাড়ির মালিক সাবেক মেয়র সূচনার আত্মীয় কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

কাতারে কর্মস্থলে

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টারঃ

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ জন প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি আমরপুর গ্রামে।

ঝিঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারে একটি মেসে ফারুক আহমদ, মোহাম্মদ আলী ও জুনেদ আহমদ একসাথে থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান। গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জুনেদ আহমেদ।

আইকিউএসির নতুন পরিচালক ও অতিরিক্ত পরিচালক নিয়োগ

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়া