All posts by jitu

কুমিল্লা স্টেডিয়ামে ১৪ অক্টোবর  শুরু হতে যাচ্ছে বয়স ভিত্তিক ক্রিকেট বাছাই পর্ব

স্টাফ  রিপোর্টার:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর  উদ্যোগে  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামী ১৪ অক্টোবর  হতে যাচ্ছে প্রতি বছরের  ন্যায় বয়স ভিত্তিক বাছাই পর্ব -২০২৪/২৫।

উক্ত বাছাই পর্ব পরিচালনা করবেন চট্রগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক ও চট্রগ্রাম বিভাগীয় সহকারী কোচ শামীম ফারুকী এবং সহযোগিতায় থাকবে  কুমিল্লা  জেলা কোচ  হাবীব মোহাম্মদ মোবাল্লেগ ।

আগ্রহী খেলোয়াড়দের  নিম্নে দেওয়া করণীয় গুলো অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।

বয়স সীমা:
অনূর্ধ্ব ১৪- ০১/০৯/২০১০ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৬- ০১/০৯/২০০৮ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৮- ০১/০৯/২০০৬ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে।

করনীয়:

বয়স প্রমাণের জন্য অনলাইন জন্ম নিবন্ধন এবং স্কুল সার্টিফিকেট (পিএসসি/জেএসসি/ এসএসসি),

অটো পাশের ক্ষেত্রে স্কুল প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র এবং বাবা-মার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজের সদ্য তোলা ছবি লাগবে।

আগ্রহী খেলোয়াড়রা আগামী ১৪ অক্টোবর ( সোমবার) সকাল ৮ টায় উপরোক্ত কাগজপত্র ও খেলোয়াড়ী সরঞ্জাম নিয়ে খেলোয়াড়ী পোশাক পরিধান করে উপস্থিত থাকতে হবে।  গত বছর যাদের মেডিকেল হয়েছিল ওরাও উক্ত দিনে ট্রায়াল এর জন্য উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য  যে,  এই কার্যক্রমে কোন ধরনের অর্থের প্রয়োজন নেই। তাই কেউ কারো সাথে আর্থিক কোন লেনদেনে যাবেন না , বলে সর্তকতা বার্তা দিয়েছেন  কুমিল্লা জেলা ক্রিকেট কোচ  হাবীব মোহাম্মদ মোবাল্লেগ।

  হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা  সদরের  হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মা সমাবেশ, ফলাফল ঘোষণা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১ অক্টোবর)  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও এই বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠান সভাপতিত্ব  করেন  হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম।

এ সময়  আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, সাহিদা আক্তার, জিয়াউদ্দিন, জাফরুল আহসান,দেলোয়ার হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ আনোয়ার হোসেন, আরো উপস্হিত ছিলেন,চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল করার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন  ফাহমিদা আক্তার (চতুর্থ শ্রেণী),  নুসরাত জাহান মাহী (চতুর্থ শ্রেণী),ছফাতুন নূর (চতুর্থ শ্রেণি), মোস্তাকিম মিনার (পঞ্চম শ্রেণী),
সাফুয়ান খন্দকার আবান (পঞ্চম শ্রেণী),সৈয়দ সোহাইব বিন জাবেদ  (পঞ্চম শ্রেণী)।

সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা  সদরের  সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মা সমাবেশ, ফলাফল ঘোষণা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১ অক্টোবর)  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন   সদরের  সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও  এই বিদ্যালয়ের সভাপতি  আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন  সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সালমা বানু  ।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রোকসানা আক্তার পারভীন, মনির, নাজমুন নাহার সহ সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল করার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন   জয়া রানী দে – চতুর্থ শ্রেণী, সাদিয়া আক্তার-চতুর্থ শ্রেণী, উসমি ঘোষ – চতুর্থ শ্রেণি, নুরাত জাহান-পঞ্চম শ্রেণী, ফাতিহা নুর- পঞ্চম শ্রেণী এবং আচঁল ঘোষ -পঞ্চম শ্রেণী।

বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা সদরের  বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ,ফলাফল ঘোষণা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  সদরের  সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি  আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন  বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জাকিয়া সুলতানা।

এ সময়  আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কাজী মোসাম্মৎ খাদিজা বেগম, নার্গিস আক্তার, ফারজানেরা বেগমসহ সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল করার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম তাসফি মোস্তফা, চতুর্থ শ্রেণী,  আরিবা বিনতে আরিফ, চতুর্থ শ্রেণী, ইয়ামান সাফওয়া তাহিম,চতুর্থ শ্রেণি, জান্নাতুল ফেরদৌস, পঞ্চম শ্রেণী, তামান্না আক্তার, পঞ্চম শ্রেণী ও  নুসরাত জাহান নিহা, পঞ্চম শ্রেণী।

চাঁদপুরের হাজীগঞ্জে অশান্তির ছায়া : দেড় বছরে ১৪ খুন!

চাঁদপুরের হাজীগঞ্জে অশান্তির ছায়া : দেড় বছরে ১৪ খুন!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী শহর। সাম্প্রতিক সময়ে একের পর এক খুনের ঘটনায় রক্তাক্ত অধ্যায়ে পরিণত হয়েছে। গত ১৯ মাসে উপজেলাটিতে ঘটেছে ১৪টি খুনের ঘটনা, যা পুরো উপজেলাজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন নির্মম মৃত্যুর সংখ্যা শুধু শহরবাসীকেই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও চরম চাপে ফেলেছে। শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ভয় ও নিরাপত্তাহীনতার এক ভয়াবহ অনুভূতি।

জানা যায়, গত বছরের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মাত্র ১৯ মাসে হাজীগঞ্জে অন্তত ১৪ জন মানুষ খুনের শিকার হয়েছে। অল্প কয়েক মাসের ব্যবধানে ঘটেছে দুটি চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনা। গত কয়েক মাসেও একটি ডাবল মার্ডারের ঘটনার রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুসহ নানা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাজীগঞ্জে লাশের মিছিল বাড়ছে। চারদিকে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক এবং উৎকণ্ঠা।

গত ২০ ও ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাইমন (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার মামা সাইফুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১ জনকে আটক করা হয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বর হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় সরকার বাড়ির আক্তার হোসেন (৫৮) কে তার ছেলে সাকিব হোসেন (২৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। মামলা হলেও এখনও ছেলে আটক হয়নি। গত ৪ আগস্ট পৌরসভার টোরাগড় গ্রামের আজাদ সরকারকে (৬৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় তার ছেলে আহমেদ কবির হিমেল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২ জনকে আটক করা হলেও প্রধান আসামিরা পলাতক রয়েছে। গত ১৮ আগস্ট রাতে পৌরসভার কাজিরগাঁও রেলক্রসিংয়ে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে গাড়ির হেলপার আব্দুল মজিদ (২০) এর ৭০ শতাংশ শরীর পুড়ে যায়। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

গত ২৭ মে রাতে উপজেলার রাধাসার গ্রামের বকাউল বাড়ি আরাফাত (১২) ও তার দাদি হামিদা বেগম (৭০) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ রহস্য উন্মোচন করতে পারেনি। একজনকে আটক করা হলেও তার কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। গত ২৩ এপ্রিল হাজীগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকাস্থান থেকে হাফেজ আব্দুল্লাহ আল কাউসারের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৩ জনকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার জনতা বাজারে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ইমন বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন এবং অটোরিকশা চালাতেন। নিহতের বাবা মো. হারুনুর রশিদ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করে। তিনজন নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

উক্ত ঘটনার ১০ দিন আগে গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে চাঁদপুর লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বস্তির ঝুপড়ি ঘর থেকে মো. খলিল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। চাঁদপুর রেলওয়ে পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে গলায় গামছা মোড়ানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে ঝুপড়ি এই ঘরটিতে। গত বছরের ৬ নভেম্বর উপজেলার দোয়ালিয়া গ্রামে বালুর স্তুপের নিচ থেকে আরমান (১৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা করে তার বাবা। খুনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পিবিআই।

গত বছরের ৮ অক্টোবর হাজীগঞ্জ বাজারস্থ ট্রাক রোড রেলি অফিস অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অফিসের সামনে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রবাসী ইমরান হোসেন (৪০) কে জবাই করে হত্যা করে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক আশিক এলাহী বাবু। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাবুসহ সবাইকে আটক করে পুলিশ।

গত বছরের ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার বড়কূল গ্রামের কালা সীতা বাড়ি থেকে উত্তম (৬২) ও কাজলী (৫২) দুজনের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মেয়ে রিনা বর্মণ। এ মামলার অধিকাংশ আসামি আটক করেছে পুলিশ।গত বছরের ৭ মার্চ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের বিল থেকে মো. আকতার হোসেন (৪৫) এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আকতার মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের মিজি বাড়ির আবু তাহেরের ছেলে।

সবমিলিয়ে হাজীগঞ্জে গত ১৯ মাসে ঘটে যাওয়া ১৪টি খুনের ঘটনা পুরো উপজেলাবাসীর মধ্যে এক অভূতপূর্ব আতঙ্কের জন্ম দিয়েছে। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার ভয়ে দিন কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায়, হাজীগঞ্জ শহর সহ পুরো উপজেলায় অস্থিরতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফেরানো কঠিন হয়ে পড়বে।

এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “আমি মাত্র দায়িত্ব নিয়েছি। পর্যায়ক্রমে যেসব মামলায় এখনো রহস্য উদঘাটিত হয়নি কিংবা আসামি আটক হয়নি, সেসব বিষয়ে আমি কাজ করব।” এই ক্রমবর্ধমান হত্যাকাণ্ড বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন উপজেলার বাসিন্দারা। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা একান্ত জরুরি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরে আসবে বলে মনে করেন তারা।

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু রহমানকে ‘রাজাকার’ পাকবন্ধু বলে মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আরও বলেন, মামলার বাদী যুবলীগ নেতা মিথ্যা মামলা করেছে। এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা  সদরের  উজিরদিঘীরপাড়ে  শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত  এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও এই বিদ্যালয়ের সভাপতি   মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ।

শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম । এ সময়  বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন  ।

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের মেধাবী শিক্ষার্থীবৃন্দ হলেন  ৫ম শ্রেণী তে প্রথম হয়েছেন  মাসরুর হোসেন রুপম,
দ্বিতীয় – তোয়া আহমেদ ও তৃতীয়  হয়েছেন  নবনিতা সূত্রধর। চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছেন  আফ্রিদা হাছান লাইগা, দ্বিতীয়  হয়েছেন  মোঃ সোহান হায়দার ও  তৃতীয়  হয়েছেন  সামিয়া সুলতানা।

 দাউদকান্দিতে  মাদকসহ  একজনকে আটক করেছে  যৌথ বাহিনী

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে  মাদকসহ  মো: শরীফ নামের  একজনকে আটক করেছে  যৌথ বাহিনী । এ সময় তার কাছ থেকে তার কাছ থেকে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা  সেবন ফয়েল পেপার ও ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮ টার দিকে দাউদকান্দি উপজেলার সবজিকান্দি নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী  অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করে।

আটক হওয়া  ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, ৪ সেপ্টেম্বর  হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট  কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

২৪৭ বোতল ফেন্সিডিলসহ

২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান আটক

২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ সেপ্টেম্বর রাতে বুড়চং উপজেলার কালাকচুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ২৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একট