Tag Archives: বিএনপির

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর বিএনপির ১২ নং ওয়ার্ডের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এই কমিটির অনুমোদন দেন।

১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছেন মনিরুল ইসলাম বাচ্চু (ভিপি বাচ্চু), সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন সফিকুল ইসলাম ভিটু, সাধারণ সম্পাদক পদে রয়েছেন গাজী আরিফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাফর আহম্মদ।

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনও রয়েছে বলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।”

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?”

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।”

স্বাস্থ্যখাত নিয়ে সংস্কার প্রস্তাব

স্বাস্থ্যখাত নিয়ে সংস্কার প্রস্তাব বিএনপির

স্বাস্থ্যখাত নিয়ে সংস্কার প্রস্তাব বিএনপির

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতায় এলে ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বা অনুরূপ সর্বজনীন স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করে সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। এ লক্ষ্যে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশের কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এছাড়া সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনার আলোচনায় প্রায়ই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় সব পরিকল্পনা ও নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে প্রচলিত ও ঐতিহ্যবাহী ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা ব্যবস্থা উপেক্ষিত হয়। অতীতের এসব চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে ড. মোশাররফ হোসেন স্বাস্থ্যখাতে বিগত ১৫ বছরের অনিয়ম ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। তিনি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন।

স্বল্পমেয়াদি প্রস্তাবনা (১-৩ বছর):

প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে ইউনিয়ন সাব-সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণগত মান উন্নয়ন এবং কার্যকরী প্রাথমিক রেফারেল সেন্টার হিসেবে রূপান্তর।

প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা।

জেলা ও সদর হাসপাতাল এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ। কিডনি, ক্যানসার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসাসহ ২৪ ঘণ্টা হেল্পলাইন, জরুরি সেবা ও দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

স্বাস্থ্যসেবায় ন্যায়বিচার নিশ্চিত করতে রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন।

মধ্যমেয়াদি প্রস্তাবনা (১-৫ বছর):

স্বাস্থ্য কার্ড প্রবর্তন ও এর মাধ্যমে সুবিধা প্রদান।

দীর্ঘমেয়াদি প্রস্তাবনা:

আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

স্বাস্থ্যশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক চাহিদা পূরণে সক্ষমতা অর্জন।

স্বাস্থ্য পর্যটন উপযোগী আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ।

ড. মোশাররফ হোসেন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন ও পরিশীলনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তিনি আরও বলেন, জনকল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

ইমতিয়াজ আহমেদ জিতু:

কমিটি বিলুপ্তির ১ মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর।

এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

এর আগে ২০২২ সালের ৩০ হাজী আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম পৌরসভার বিএনপির কর্মী সমাবেশ

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম পৌরসভার বিএনপির কর্মী সমাবেশ

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার সামনে এ কর্মী সমাবেশ আয়োজন করা হয়।

পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বেলাল রহমান মজুমদার ও যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

এতে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন চেয়ারম্যান, শাহ আলম, মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, খোরশেদ আলম, মাহবুবুর রহমান মানিক, মাহবুবুল হক মনু, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক শাহ সুলতানা খোকন, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা যুবদলের জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের আফজাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি পান্না আক্তার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক সাজু, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান৷
৫ নং ওয়ার্ড সভাপতি আবদুর রশিদ কমিশনার, সাধারণ সম্পাদক ছাদেক হোসেন, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মপু, ৬ নং ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন, সহ সভাপতি মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেজবাহ উদ্দিন ফয়সাল, সদস্য সচিব আলী হায়দার মামুন, রায়হান আহমেদ সমুন, যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন রুবেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সংস্কার নিয়ে নতুন কিছু বলার নেই

সংস্কার নিয়ে নতুন কিছু বলার নেই বিএনপির: আমির খসরু

সংস্কার নিয়ে নতুন কিছু বলার নেই বিএনপির: আমির খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকেই সংস্কার নিয়ে নতুন নতুন কথা বলছেন- কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নতুন নয়। বিএনপি সংস্কারের জন্য ৩১ দফা আগে থেকেই ঘোষণা করেছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির কাউন্সিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমির খসরু বলেন, সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের আয়োজন করতে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অন্য কোনো বিকল্প নেই।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনি সংস্কার করা সম্ভব।

তিনি আরো বলেন, যে জাতীয় ঐক্যের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে, সেটাকে ধরে রাখতে হবে।

আমির খসরু বলেন, গত ১৫ বছর ধরে দেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। এখন সেই সময় এসেছে। দেশের মানুষকে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মুক্ত বাংলাদেশ গঠনের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। শেখ হাসিনা যখন পালিয়ে যাবেন, তখন বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন হবে। মানুষের আকাঙ্ক্ষা জেগেছে। নতুন ভাবনা এসেছে। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া।

তিনি বলেন, গত ১৫/১৬ বছর ধরে দেশে জনগণের কোনো ক্ষমতা ছিল না। আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছে। এখন সময় এসেছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার। অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে।

শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন। দেশের অবকাঠামো ধ্বংস করেছেন। রাজনৈতিক কাঠামোও ধ্বংস করেছেন। সেগুলো আমাদের একত্রিত হয়ে সংস্কার করতে হবে বলেও জানান এই নেতা।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটিতে

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটিতে চাঁদপুরের সাবেক এমপি রাশেদা বেগম হীরা

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটিতে চাঁদপুরের সাবেক এমপি রাশেদা বেগম হীরা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দলের মনোনীত সাবেক দুবারের সফল মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে।

গত ৩ অক্টোবর বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আহ্বায়ক এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছেন। সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, এবং নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

এ ব্যাপারে চাঁদপুরের কৃতি সন্তান ও সাবেক দুবারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, র্দীঘ দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিএনপির ১০ সদস্য বিশিষ্ট নিজস্ব প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় কমিটি অনুমোদন পেল। আমি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদিকা হিসাবে শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলআমিনের প্রতি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। আমাদের প্রতি আস্থা রেখে প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন। আমি কমিটির সকল সদস্যদের আভিনন্দন জানাচ্ছি এবং প্রশিক্ষন বিষয়ক সকল কার্যক্রমের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

জানা যায়, আলহাজ্ব রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভি.পি. এবং জি.এস. পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে তিনি ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফরে নেপাল ভ্রমণ করেন এবং টেলেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গবভনে আমন্ত্রিত হন।

১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন অক্সফম, সেভ-দি-চিলড্রেন, ভিএসওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এ যাবৎ দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি একজন লড়াকু সৈনিক। তিনি ৮ম ও ৯ম জাতীয় সংসদে তিনি জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন।

ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালো পতাকা কর্মসূচী চলাকালে ঢাকা পল্টন এলাকা থেকে সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে তৎকালীন গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশের কাজে বাঁধা সংক্রান্ত মামলায় আসামী দেখানো হয়। উক্ত মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন না-মঞ্জুর করেন। পরে উক্ত আদেশের বিরুদ্ধে ২০১৮ সালের (১৩ মার্চ) হাইকোর্টে জামিনের আবেদন জানালে আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের একটি য়ৌথ বেঞ্চে তাকে জামিন প্রদান করেন। এ মামলার হাইকোর্টে আসামী পক্ষের আইনজীবি ছিলেন প্রয়াত আইনজীবি ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট সানাউল্যাহ, হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবি অ্যাডভোকের্ট আমিনুল ইসলাম, হাইকোর্টের অ্যাডভোকের্ট সুফিয়া আক্তার হেলেনসহ অনেকেই। এছাড়াও এ মামলার সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তার স্বামী অবসরপ্রাপ্ত চট্রগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মজুমদার।

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় চলে রাতভর। সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ২-৩ জনের নিহত হওয়ার গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনও কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

স্থানীয়দের মতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় এবং মকিমাবাদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়, যার ফলে কয়েকজন আহত হন। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় পুনরায় সংঘর্ষ বাধে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সেনাবাহিনী ও পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের আটক করতে যৌথবাহিনীর অভিযান চলছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নোয়াখালীতে বিএনপির সমাবেশ, মামুনুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার ( ৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠন গুলো। সমাবেশ শুরুর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মিরা সমাবেশস্থলে জড়ো হয়।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু প্রমূখ।

সমাবেশে বক্তারা এই রায়কে সরকারে পাতানো রায় বলে আখ্যায়িত করে, এই সাজার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এই মিথ্যা রায় দিয়ে বিএনপির নেতাকর্মিদের ভয় দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

এর আগে, বৃহস্পতিবার ৩ আগস্ট এই সাজার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মাইজদী বাজারের প্রধান সড়কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। একই দিন দুপুরের দিকে নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সেখানে বক্তব্য দেন নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম জাকারিয়া। এছাড়া বুধবার রাতে তাৎক্ষণিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস নোয়াখালী জেলার উত্তর শাখার উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

একই দিন দুপুর ২টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় খেলাফত মজলিসের নেতাকর্মিরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি উলামায়ে কেরামের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ যুব খেলাফত মজলিসের নোয়াখালী শাখার সভাপতি মুফতি মাওলানা নুর উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খেলাফত যুব মজলিস নোয়াখালী শাখার সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান , ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোবারক হোসেন প্রমূখ।

মুরাদনগরে বিএনপির পদযাত্রায় গাড়িবহরে হামলা: আহত ৬০

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসের নোয়াখালীতে পদযাত্রায় অংশ গ্রহন করাতে প্রায় ৬০টি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬০ নেতাকর্মী আহত এবং ৩৫টি মাইক্রোবাস ও বাস গাড়ি ভাংচুড় করে লাকসামের সরকার দলিয় ক্যাডার বাহিনি। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালর চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে দেলোয়র হোসেন নামে এক কর্মী আহতের খবর পেয়ে ৬০ বছর বয়সী পিতা আবুল কাষেমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টায় জেলার লাকসাম উত্তর ভাইপাস সড়কের উত্তর মোড়ে
এই হামলার ঘটনায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছােসবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৬০ জন নেতা কর্মী আহত হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে আহাত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাক মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এই সরকারের পদতেক দাবী করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসের নোয়াখালীতে পদযাত্রায় অংশ গ্রহন করাতে প্রায় ৬০টি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।