Tag Archives: সরকার

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনও রয়েছে বলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।”

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?”

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।”

জবাবদিহিতা নাই বলেই সরকার গ্যাসের দাম

জবাবদিহিতা নাই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে: রিজভী

জবাবদিহিতা নাই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

জবাবদিহিতা নাই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার যদি জবাবদিহিতার মধ্যে থাকত, তাহলে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়ানো হতো না। তিনি আরও বলেন, সীমিত আয়ের মানুষ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ, সিএনজি চালক, রিকশাচালক এবং দিনমজুরদের ওপর এই সিদ্ধান্তের ভয়ংকর প্রভাব পড়বে। প্রতি সিলিন্ডারে ১৯ টাকা দাম বাড়ানো অযৌক্তিক এবং গণবিরোধী। তিনি দাবি করেন, যদি নির্বাচিত সরকার থাকত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেয়। তবে সরকারকে সতর্ক থাকতে হবে যেন তাদের সিদ্ধান্ত গণবিরোধী না হয় এবং গরিব মানুষকে ক্ষতিগ্রস্ত না করে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে, চালের দাম কমানো যায়নি। এর মধ্যে গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে। সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে জনগণ। কিন্তু শেখ হাসিনা তা হতে দেয়নি। ছাত্র-জনতার রক্তঝরা গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণকে জাগ্রত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজ রয়েছে। গত ১৬-১৭ বছর ধরে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারেনি। জনগণের চাওয়া হলো, অন্তর্বর্তীকালীন সরকার যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে, যাতে জনগণ ভোট দিতে পারে।

তিনি বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপি বারবার বলেছে, সংস্কার করতে হলে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় কাজ করতে হবে। গণতন্ত্র মানেই জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এর জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কে সংগঠন তৈরি করবে, কে দল গঠন করবে, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। প্রধান উপদেষ্টার দায়িত্ব হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হবে এবং শেখ হাসিনার প্রেতাত্মা আবার ফিরে আসবে কিনা এমন সংশয় দেখা দেবে।

রিজভী আরও বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগকারীরা অনিশ্চয়তার কারণে সাহস পাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সরকার, তাই মানুষ অনিশ্চয়তা ও ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা দূর করতে রাজনৈতিক সরকার প্রয়োজন। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। নির্বাচিত সরকারই কেবল জবাবদিহিমূলক সরকার হতে পারে। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক সংকট, বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা এবং জাতীয় রিজার্ভ কমে যাওয়ার মতো সমস্যা দূর করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং এস এ জিন্নাহ কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকার আগামী সাধারণ নির্বাচনকে

সরকার আগামী সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায়

সরকার আগামী সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায়

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আগামী সাধারণ নির্বাচনকে একটি সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, “আমরা এটিকে একটি উদাহরণমূলক ও ঐতিহাসিক নির্বাচন হিসেবে গড়ে তুলতে চাই।”

রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা তার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি আঞ্চলিক পণ্যের বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে নরওয়ের কাছে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, “নরওয়েজিয়ান পণ্য এশিয়ায় বিতরণের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে লোক আনার প্রয়োজন না হয় এবং আমাদের যুবসমাজকে কাজে লাগানো যায়।”

অধ্যাপক ইউনূস উদাহরণ হিসেবে গ্রামীণফোনের কথা উল্লেখ করেন, যা নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম বিদেশি উদ্যোগ এবং যা পরবর্তীতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, “নরওয়ের প্রধানমন্ত্রী আপনার (ড. ইউনূস) সংস্কার উদ্যোগ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।”

তিনি বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং পরিবেশগত স্থায়িত্ব প্রচারে প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে জাহাজ পুনর্ব্যবহার শিল্প ও সবুজ জ্বালানি রূপান্তর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে পরিবর্তিত মিয়ানমার পরিস্থিতির প্রেক্ষিতে নরওয়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “শান্তি রক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে, তাই রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সাহায্য প্রয়োজন।”

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন জানান, নরওয়ে ফিলিস্তিনি ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

নরওয়ের উপ-মিশন প্রধান মেরিয়ানে রাবে কনেভেলসরুদ বাংলাদেশকে ফিলিস্তিনে মানবিক সহায়তা নিশ্চিত করতে নরওয়ে নেতৃত্বাধীন জাতিসংঘের প্রস্তাব সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক নিরাপত্তার সব শর্ত মেনে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন উপদেষ্টা সালেহউদ্দিন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে তিনি রূপপুর প্রকল্প পরিদর্শন করেন।

রূপপুর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি অনুসরণ করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা এ প্রকল্পের ইতিবাচক প্রভাব দ্রুত দেশের কাজে লাগাতে চাই।”

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বড় প্রকল্প হিসেবে মেয়াদ কিছুটা বাড়াটা স্বাভাবিক। ব্যয়ের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সুদের বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।”

এ সময় তিনি বিগত সরকার কর্তৃক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হওয়ার কথা উল্লেখ করেন এবং সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

১০০ দিনে ৮৬ হাজার ২শ' ৭৭ জনের

১০০ দিনে ৮৬ হাজার ২শ’ ৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

১০০ দিনে ৮৬ হাজার ২শ’ ৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই কর্মসংস্থানের মধ্যে ২ হাজার ৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং ৮৩ হাজার ৮০৯ জনকে প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে) নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন প্রশিক্ষণরত রয়েছেন।

এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ২৩১ জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয় এবং এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না। শিল্পকলায় ঘটে যাওয়া এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনকে প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে কোথায় সংস্কার করা প্রয়োজন, তা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাইনাস টু ফর্মুলা প্রসঙ্গে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। বিএনপি নির্বাচন চায়, এটা তাদের যৌক্তিক দাবি এবং সরকারও নির্বাচন চায়। তবে সরকার প্রথমে সংস্কার করতে চায় এবং পাশাপাশি নির্বাচনের ওপরও গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, নভেম্বর থেকে সেন্টমার্টিনে সাধারণত পর্যটকেরা যাতায়াত শুরু করে। তবে এবার কড়াকড়ির কারণে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা জমে উঠছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য ও অপতথ্যের কারণে সেন্টমার্টিন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

পরিবেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেন্টমার্টিনের ৪১ শতাংশ প্রবাল ক্ষয়প্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক কিছু জার্নালে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে প্রবাল ক্ষয় হয়ে সেন্টমার্টিন সম্পূর্ণ ডুবে যাবে, তখন পরবর্তী প্রজন্ম সেন্টমার্টিন দেখতে পাবে না। বিশ্বের অনেক দেশ এই ধরনের কোরাল দ্বীপের পরিবেশ ফিরিয়ে আনতে কয়েক মাস পর্যটন বন্ধ রাখে। আমরা তো তা করছি না; আমরা একটি মধ্যম অবস্থানে আছি। কারণ সেন্টমার্টিনের বাসিন্দারা সেখানকার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। তাই নভেম্বর মাসে পর্যটকেরা দিনে গিয়ে দিনে ফিরে আসবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা রাতে থাকতে পারবে। আর ফেব্রুয়ারি মাসে পর্যটন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাজ্যে যেতে

যুক্তরাজ্যে যেতে খালেদা জিয়াকে ভিসা সহায়তা দেবে সরকার

যুক্তরাজ্যে যেতে খালেদা জিয়াকে ভিসা সহায়তা দেবে সরকার

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এ বিষয়ে যা যা করা প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে পৌঁছানোর পর তার কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। সেখানে তার নিজস্ব সংগঠন রয়েছে এবং আমাদেরও মিশন আছে। নিয়ম অনুযায়ী যা যা করণীয়, তা সরকার করবে।

এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে হতাহতের বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ জানিয়েছে, প্রতিবেদনটি প্রস্তুত হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার রুটিন কাজ করবে। পলিসি-সিদ্ধান্ত নেওয়া হবে না, আইন হবে না, কারণ সংসদ বসবে না।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কিংবা পুলিশের বিষয়ে যদি নির্বাচন কমিশনের কিছু বলার থাকে, তারা সে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

আইনমন্ত্রী বলেন, গতকাল যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এরপরে নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। নির্বাচন কমিশন নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস তাদের প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না, সেসব নির্বাচন কমিশন করবে। যে সরকার আছে, সেই সরকার গতানুগতিক রুটিন কাজগুলো করে যাবে। আর গণতন্ত্রে মূল বক্তব্য যখন নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে।

নির্বাচনের কারণে কোনো পলিসি সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান আইনমন্ত্রী।

পলিসি বলতে আইন হবে না, বদলি হবে না, এমন কিছু-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আইন তো হবেই না, কারণ সংসদ বসবে না। কিন্তু এমন কথা আমি বলতে পারি না, এটা একটা স্বাধীন দেশ, যদি প্রয়োজন হয় যে অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে, কোনো বিশেষ কারণে বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি কারণে, সেখানে আইন হবে না এ কথা আমি বলতে পারি না।

এসময় রুটিন কাজের ব্যাখ্যা দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, গতানুগতিক অফিস চলার ব্যাপারে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন পাওয়ার ব্যাপারে, প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে। উন্নয়ন কাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে।

তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না, ল এবং নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, একটি দলের পক্ষে যা কিছু নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ আমরা করব না।

মন্ত্রিসভায় পরিবর্তন হবে না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু টেকনোক্র্যাট কোটার মন্ত্রীরাও কী থাকবেন- জানতে চাইলে তিনি বলেন, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিচার বিভাগ মোটেও আমার অধীনে না। ম্যাজিস্ট্রেটরাও না। বিচার বিভাগ স্বাধীন এবং অধস্তন আদালতগুলো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আওতায়। সুপ্রিম কোর্টের ক্ষমতায় তারা বলবে, আইন মন্ত্রণালয়ের অধীনে চলবে না। আমি বহুবার বলেছি, আইন মন্ত্রণালয় হচ্ছে, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের একটি সেতুবন্ধন।

পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্বাচন কমিশন চালাবে- জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি হচ্ছে যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য থাকে, তাহলে তারা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে এবং নির্বাচন কমিশন যেটা বলেছে, সেটা যৌক্তিক হলে নির্বাচন কমিশন সেটা করবে।

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আ.লীগ কোনোদিন সরকার গঠন করেনি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।

তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, হয়তো দুই একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ সময় ঘোষণা দেবে।

২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে পারবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

তিনি জানান, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে পারবে না বিএনপি-জামায়াত। কারণ তাদের সঙ্গে জনগণ নেই।

রোববার বিকাল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।

এর আগে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে এই কারখানার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। এর আগে বেলা ১২টার কিছু আগে এখানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়।

১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।