Tag Archives: রূপপুর

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক নিরাপত্তার সব শর্ত মেনে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন উপদেষ্টা সালেহউদ্দিন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে তিনি রূপপুর প্রকল্প পরিদর্শন করেন।

রূপপুর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি অনুসরণ করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা এ প্রকল্পের ইতিবাচক প্রভাব দ্রুত দেশের কাজে লাগাতে চাই।”

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বড় প্রকল্প হিসেবে মেয়াদ কিছুটা বাড়াটা স্বাভাবিক। ব্যয়ের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সুদের বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।”

এ সময় তিনি বিগত সরকার কর্তৃক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হওয়ার কথা উল্লেখ করেন এবং সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

ইউরেনিয়ামের সপ্তম চালান রূপপুরে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) সপ্তম চালান রূপপুরে পৌঁছেছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

পাবনার ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।‌

তিনি আরও জানায়, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এছাড়া ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকা রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯ সেপ্টেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় প্রকল্প এলাকায়। ৫ অক্টোবর বিকেলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে জ্বালানি হস্তান্তর করেন। এর মাধ্যমে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

প্রথম চালানের এক সপ্তাহ পর গত ৬ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ১৩ অক্টোবর একই পথে ইউরেনিয়ামের তৃতীয় চালান এবং গত ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। ২৭ অক্টোবর পঞ্চম চালান ও ৩ নভেম্বর ষষ্ঠ চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা ৯১ হাজার ৪০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। আর ২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটের ভৌত এবং অবকাঠামোগত কাজ শেষ হয়েছে ৯০ শতাংশের বেশি। আর দ্বিতীয় ইউনিটের কাজের অগ্রগতি ৭০ শতাংশ।

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) চতুর্থ চালান পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মকর্তারা স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান অলক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় ইউরেনিয়াম। শুক্রবার ভোরে ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়। সাড়ে ৯টার দিকে রূপপুরে পৌঁছায়।

ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

গেলো ২৯ সেপ্টেম্বর প্রথম, ৬ অক্টোবর দ্বিতীয় এবং ১৩ অক্টোবর ইউরেনিয়ামের তৃতীয় চালান কড়া নিরাপত্তায় ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসবে।

কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছল রূপপুরে

কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছাল রূপপুরে

ডেস্ক রিপোর্ট:

আনুষ্ঠানিকভাবে প্রথম চালান হন্তান্তরের পর শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) দ্বিতীয় চালান এসে পৌঁছেছে।

প্রথমবারের মতোই কঠোর নিরাপত্তায় শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী মহাসড়ক দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। রূপপুর প্রকল্প এলাকায় ঢুকলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মীরা গাড়িগুলোকে স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আনার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করে জানায়, পথে কোথাও কোনো সমস্যা হয়নি।

প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়। পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদিত হবে।