,

তিতাসে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2018
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার তিতাস উপজেলার মেধাবীর শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স এবং শিক্ষক-শিক্ষিকাদের হট কেরিয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার গাজীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে ওই ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর খান বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আব্দুস সালাম,মো.কামাল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.আহসান উল্লাহ খাঁন,সহ-সভাপতি শাহানারা আক্তার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুল হক সরকার,বাতাকান্দি সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন,বিরামকান্দি সঃ প্রাঃবিঃ প্রধান শিক্ষক মো.হযরত আলী প্রমূখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সততা ষ্টোর উদ্বোধন করেন।