,

সদর দক্ষিণে ৬৫ কেজি গাঁজাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর (তালপট্টি বাজার) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুথরাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ মাইন উদ্দিন(৩২)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।