Tag Archives: নেতৃত্বে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

ইমতিয়াজ আহমেদ জিতু:

কমিটি বিলুপ্তির ১ মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর।

এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

এর আগে ২০২২ সালের ৩০ হাজী আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে রহিম বাদশা ও কাদের পলাশ

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে রহিম বাদশা ও কাদের পলাশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ অনুমোদিত হয়। নবগঠিত কমিটির সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ) ও সাধারণ সম্পাদক কাদের পলাশ (যমুনা টিভি/দৈনিক শপথ)।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি/চাঁদপুর খবর), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ), তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর)।

কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি ও জাগো নিউজ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস)।

কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিনি), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এস এ টিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুর জমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি/চাঁদপুর কাগজ), আবদুল ওয়াদুদ রানা (বৈশাখী টিভি)।

বিভিন্ন অনিয়মের অভিযোগে বহিস্কৃত

বিভিন্ন অনিয়মের অভিযোগে বহিস্কৃত চৌদ্দগ্রামে ওলামালীগ নেতার নেতৃত্বে মাদরাসা দখলের চেষ্টা!

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ওলামালীগ নেতা মাওলানা আবুল কাছেমের নেতৃত্বে একটি মাদরাসা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রোববার শ্রীপুর ইউনিয়নের লহরী বায়তুশ শরফ মাদরাসা এলাকায়। মাওলানা আবুল কাছেম ওই ইউনিয়নের আওয়ামী ওলামা লীগের সভাপতি।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদরাসার সুপার মাওলানা আবুল কাছেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছলছাতুরির আশ্রয় ধরে আবুল কাছেম বহিস্কারের আদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসার তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি আবুল কাছেমের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

মাদরাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাছেম ১৯৮৭ সালের পহেলা জানুয়ারি থেকে মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বপ্রাপ্তকালে তিনি শিক্ষক-কর্মচারিদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, পরীক্ষার ফি বাবদ ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের থেকে দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকাসহ ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভুঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০১৩ সালে তদন্ত করে তৎকালীন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুদ্দিন একটি অভিযোগপত্র প্রদান করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

অপরদিকে সুপার মাওলানা আবুল কাছেম উচ্চতর আদালত থেকে তাকে বরখাস্ত এবং তার পদত্যাগপত্র অবৈধ বলে রায় পায়। রায়ের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষ চলতি বছরের ১১ জুন সুপ্রীমকোর্টে আপিল করে। আপিল তথ্যটি গোপন রেখেই মাওলানা আবুল কাছেম তাকে আ’লীগ সরকারের আমলে হয়রানী করছে অজুহাত দেখিয়ে সোমবারে শসস্ত্র বাহিনী নিয়ে মাদরাসা দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিরোধ করে।

মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক শাহী বলেন, মাদরাসার তৎকালিন মাওলানা আবুল কাছেম দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তখনকার মাদরাসার সভাপতি মীর খায়রুল আলম তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে ২০১০ সালে মাওলানা আবুল কাছেম পারিবারিক সমস্যা দেখিয়ে সুপার পদ থেকে পদত্যাগ করেন। স্বেচ্ছায় পদত্যাগ করেও তিনি পদত্যাগ এবং বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি আদালতে মামলা দায়ের করেন।

এছাড়াও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ইব্রাহিম ভুঁইয়া মাওলানা আবুল কাছেমের প্রায় ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে আদালতে আরও একটি মামলা দায়ের করেন। দুইটি মামলাই উচ্চতর আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দুইটি বিচারাধীন থাকা স্বত্তেও আবুল কাছেম শসস্ত্র বাহিনী নিয়ে সোমবার মাদরাসাটি দখলের চেষ্টা করে। যা এলাকাবাসী প্রতিরোধ করে।

তিনি আরও বলেন, আবুল কাছেম ওলামা লীগের পদে থাকলেও ৫ই আগষ্টের পটপরিবর্তনের পরে জামায়াতের বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করছেন। পদ দখলে ধর্ণা দিচ্ছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নিকট।

এমদাদুল হক শাহী আরও বলেন, সুপার আবুল কাছেম এ ১৭ বছর ধরে ওলামালীগের শ্রীপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে আ’লীগ সরকারের আমলে কেউ হয়রানী করেনি।

অভিযুক্ত মাওলানা কাছেম বলেন, ‘মাদরাসাটি আমার পৈত্রিক সম্পত্তির উপর অবস্থিত। আমাকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে। আমি আদালতের রায় পাওয়ার পরে দায়িত্ব গ্রহন করতে মাদরাসায় গিয়েছি’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আবুল কাছেমের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। তবে এ ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করি নাই’।

কুসিকের মেয়র প্রার্থী সাক্কুর উঠান বৈঠকে কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে হামলা-ভাংচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা-ভাংচুর করেন কুসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল ও ওয়ার্ড আ:লীগের সভাপতি আজমির হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের।

শহ‌রের কাটাবিল প্রাইমারি স্কুলের সাম‌নে গদারমার কলোনিতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের চতুর্থ ধাপে এই নির্বাচনে মেয়র প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান ৬টায় কাটাবিল স্কুলের সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এর মধ্যেই ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে মহিলা নেত্রী পারভীন আক্তার হামলা চালায় এরপরপর ওয়ার্ড আ:লীগের বিভিন্ন নেতাকর্মীরা হামলা চালায়।

সাবেক মেয়র সাক্কুর দাবি, ওয়ার্ড আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উঠান বৈঠক শুরুর আগেই আমার স্টেজ, চেয়ার-টেবিল ভাঙচুর করে।যাতে করে এখানে আমি উঠান বৈঠক প্রোগ্রাম করতে না পারি।তারা টেবিল ঘড়ি প্রতিকের প্রচার না চালাতেও হুমকি দিয়ে যায়।

মেয়র প্রার্থী সাক্কু আরো বলেন, ‘মেয়র হিসেবে আমার বিজয় সু‌নি‌শ্চিত জে‌নেই বাস প্রতিকের প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনার কর্মীরা বেসামাল হ‌য়ে আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগ লে‌লি‌য়ে দি‌য়ে‌ আমার উঠান বৈঠ‌ক পণ্ড ক‌রি‌য়ে‌ছে। আগামী ৯ মার্চ তারিখের ভোটের মাধ্যমে এর জবাব দেবে কুমিল্লাবাসী।’