All posts by jitu

সন্তানদের পিতার অধিকার ফিরে পেতে অভিযুক্ত পুলিশ সদস্য মোনায়েমের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় পুলিশ সদস্য স্বামী মোনায়েমের নির্যাতনের স্বীকার হয়ে স্ত্রী ও সন্তানরা সংবাদ সম্মেলন করেছে।

আজ (২৯ সেপ্টেম্বর) রবিবার বেলা ১১ টায় বরুড়া প্রেসক্লাবে পুলিশ সদস্য মোনায়েম হোসেনের শাস্তির দাবিতে স্ত্রী ও সন্তানরা এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে ।

অভিযুক্ত আমার স্বামী মো. মোনায়েম হোসেন বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর এ এসআই পদে কক্সবাজার জেলায় ৮-এপিবিএন জামতলী ক্যাম্পে কর্মরত আছেন।

আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ালেখা পড়ায় অবস্থায় একই এলাকার মোনায়েম হোসেন আমাকে বিয়ে করার জন্য আমার পরিবারকে নানান কৌশলে ভয়-ভীতি দেখায়। তৎকালীন সময় আমার বাবা প্রবাসে থাকার কারণে আমার মা ও আত্মীয়-স্বজন একমত হয়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ২০০১ সালে বেকার থাকা অবস্থায় মোনায়েম হোসেন তখন কিছুই করতো না, আমার পরিবার তার সকল খরচ বহন করতো। এরই মধ্যে ২০০৩ সালে কনস্টেবল পদে তার পুলিশ বাহিনীতে চাকরি হয়। তার বিপি নং- ৮৩০৩০৬৪৮২০। চাকরির সুবাধে চট্টগ্রাম- চাঁদপুর সহ বিভিন্ন স্থানে এক সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করি। ভালোমতোই আমাদের সুখের ঘর সংসার চলছিল। ২০০৯ সালের পর একাধিক বার অন্য নারীদের সাথে কথা বলার বিষয় নিয়ে টুকটাক তার সাথে মনোমালিন্য হত। সর্বশেষ ২০১৯ সাল থেকে ব্যাপকভাবে পরকীয়া আসক্ত হতে শুরু করে আমার স্বামী মোনায়েম হোসেন।

আমার প্রথম সন্তান এইচএস-সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ছেলে দশম শ্রেণীর শিক্ষার্থী, তৃতীয় ছেলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট মেয়ের বয়স ২ বছর ৬ মাস। বিপত্তি বাদে ছোট মেয়েকে নিয়ে ২০২১ সালে করোনা কালিন সময়ে করোনায় আক্রান্ত থাকা অবস্থায় আমার ভুল বসত ছোট মেয়েটি কনসেপ্ট হয়। এই বিষয়টা মোনায়েম ভালো ভাবে নেয়নি, সে আমাকে বাচ্চা নষ্ট করতে বলে, সে সহ আমি এই বিষয়ে চাঁদপুর গাইনি বিশেষজ্ঞ ডা. ফাতেমা বেগম ও ডা. লতিফা নাসরিন এবং সিনিয়র নার্সের সাথে পরামর্শ নেই। তখন ডাক্তার ও নার্স আমার শারিরীক অবস্থা পর্যালোচনা করে দেখে বাচ্চা নষ্ট করতে গেলে আমার শারীরিকভাবে বড় ধরনের ঝুঁকি রয়েছে। তাই আমি বাচ্চা নষ্ট করিনি তার কথা মতো এটাই আমার বড় অপরাধ।

তার বক্তব্য হচ্ছে যেটা আমি চাইনি দুনিয়াতে আসুক সেটা কেনো আসলো, প্রকৃতপক্ষে ঘটনা হচ্ছে পরকীয়া আসক্ত লক্ষীপুর জেলার জনৈক এক বিধবা মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে। ওই মহিলার সাথে সম্পর্কের পর থেকে সে নানান অজুহাত দেখিয়ে আমাকে মানসিকভাবে চরম টর্চার করতো, এক পর্যায়ে তার অনৈতিক কর্মকান্ড নানান মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে চাঁদপুরের বাসা থেকে সন্তান নিয়ে বাড়িতে চলে আসি। ২০২১ সাল থেকে আমার ভরণপোষণ,হাসপাতালের চিকিৎসা খরচ, বাচ্চাদের লেখা পড়া ভরণপোষণ কোন কিছুই দিচ্ছে না।

আমরা তিন বোন আমাদের কোন ভাই নেই, বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি। ছেলেমেয়েদের সঙ্গে একটি বারের জন্যও মোনায়েম কথা বলে না, এমনকি তাদের পড়াশোনাও টোটালি বন্ধ করে দেয়। মানুষের থেকে ধার নিতে নিতে এখন প্রায় ১০ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ হয়ে গেছি। আর ধার নিতে পারছিনা, যতটুকু নিয়েছি তাও শোধ করতে পারছিনা। আমার চার সন্তান ঈদসহ বিভিন্ন উৎসবে বাবার আদর থেকে বঞ্চিত হয়ে কান্নাকাটি করে। আমি তাদেরকে, কি দিয়ে শান্তনা দিবো।

মোনায়েম চাকরির শুরু থেকে এ পর্যন্ত আমার পরিবারের কাছ থেকে চাকরির তদবির, প্রমোশন সহ নানান অজুহাত দিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি এই চারটি সন্তান নিয়ে এখন কি করবো দিশে হারা হয়ে আছি। জীবিত থেকেও মরার মতন অবস্থা আমার আর আমার সন্তানদের। তাদের ভরণপোষণ ইত্যাদি কোন কিছুই তার বাবা দিচ্ছে না, এমন কি একবারের জন্যও কোন খোঁজ খবর নেয়না। আমি চার সন্তান নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছি না।

মোনায়েমের পরকীয়া ও নানা নির্যাতনের বিষয়ে আমি পুলিশের কয়েকটি দপ্তরে অভিযোগ করে কোন সমাধান না পেয়ে কুমিল্লা বিজ্ঞ আমলি আদালতে মোনায়েম হোসেন এর বিরুদ্ধে মামলা দায়ের করি, মামলা নং- সি.আর ১০১/২০২৩। ওই মামলায় বিজ্ঞ আদালত মোনায়েম কে আমার সাথে সুসম্পর্ক তৈরি, তার সাথে রাখার জন্য এবং বাচ্চাদের যাবতীয় ভরণপোষণের বিষয় সঠিক ভাবে দায়িত্ব নিবে মর্মে আপোষ শর্তে তাকে জামিন দেন। আমাকে এবং আমার সন্তানদের নিয়ে কক্সবাজার একটি ভাড়া বাসায় নিয়ে যায়, ভাড়া বাসায় থাকা অবস্থায় তাকে বাসায় আসতে বললে নানান ধরনের অযুহাত দেখানো শুরু করে। তিনমাস ভাড়া বাসায় রাখার পর আমাকে জানান তার ঢাকায় দু’মাসের ট্রেনিং আছে। আমাকে এ ভাড়া বাসা ছেড়ে দিতে হবে। তার সাথে ঢাকা নিয়ে যেতে বললে সে আমাকে ট্রেনিং শেষে নিয়ে যাবে বলে আশ্বাস দেয়। দু’মাস পর তাকে বাসা নিতে বললে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। সে কোন স্বার্থ পূরণ না করায় আমি আবারও কুমিল্লা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হই। যার মামলা নং- সি, আর ১৪০৮/২০২৪। আদালত মামলা টি আমল নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অথচ মোনায়েম ক্ষমতার দাপটে গ্রেফতার না হয়ে আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, কয়েক দিন আগে আদালত থেকে জামিন নিয়েছে শুনেছি, বর্তমানে বিভিন্ন লোক মারফতে বলে বেড়াচ্ছে আমাকে ডিভোর্স করে দিয়েছে। অথচ আমি এই ধরনের কোন কাগজপত্র এখনো অবধি পাইনি। সে একজন পুলিশ কর্মকতা হয়ে বেআইনি ভাবে আমাদের হয়রানি করে যাচ্ছে।

আমার সন্তানদের ভবিষ্যৎ এবং আমার নিরাপত্তা সংক্রান্ত বিষয় বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পুলিশের আইজিপি মহোদয়ের নিকট আকুল আবেদন করছি, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

বর্তমানে এএসআই মোনায়েম হোসেন কক্সবাজার জেলার জামতলী ক্যাম্প এ ৮-এপিবিএনে কর্মরত আছেন। আইনের রক্ষক হয়ে সে তার সন্তান ও স্ত্রীর উপর যে অমানবিক আচরণ করে চলছে তার থেকে সাধারণ মানুষ কোন সেবা পাবে এটা বিশ্বাস করতে পারছি না। এসময় হেলেনা বেগম লম্পট পুলিশ সদস্য মোনায়েম হোসেনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দাবি করেন। এ বিষয়ে তিনি স্বামী ও তার সন্তানদের অধিকার ফিরে পেতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইফনুস ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)’র হস্তক্ষেপ কামনা করেছেন।

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামে একটি আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই তথ্য জানান।

রবিবার এক ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল।

তিনি লিখেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (অক্টোবর ২২ থেকে ২৫) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘হামুন’ (অক্টোবর ২১ থেকে ২৫) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত করেছিল।

তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশকে ‘সাইলেন্ট জোন’ ঘোষণা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশকে ‘সাইলেন্ট জোন’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানায়, এ সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।

বিমানবন্দরের আশেপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম দুর্নীতির অভিযোগে মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

শিক্ষকদের টাকা আত্নসাৎ, মাদ্রাসার টাকা আত্নসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সুপারের শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদরাসার অভিভাবক ও সাবেক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

রোববার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক সভাপতি এমদাদুল হক শাহী।

লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাছেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছলছাতুরির আশ্রয় ধরে আবুল কাছেম বহিস্কারের আদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি আবুল কাছেমের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

মাদ্রাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাছেম ১৯৮৭ সালের পহেলা জানুয়ারি থেকে মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বপ্রাপ্তকালে তিনি শিক্ষক-কর্মচারিদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, পরীক্ষার ফি বাবদ ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের থেকে দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকাসহ ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভুঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটি ২০১৩ সালে তদন্ত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুদ্দিন অভিযোগপত্র প্রদান করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু তাহের, পরিচালনা কমিটির সাবেক সদস্য মাওলানা আবুল হাশেম, এয়াকুব শরীফ, দাতা সদস্য শফিকুর রহমান মজুমদার, স্থানীয় আবু তাহের, মোঃ মিঠু, আবদুল বারিক, শাহজাহান, মারুফ হোসেন, মাঈন উদ্দিন, কাজী আবদুল কাদের, আবদুল হামিদ, আবাদ মিয়া, তিতা মিয়া, ছিদ্দিকুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবি করেন মাদরাসার শিক্ষার্থীরা।

লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে

“লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে ” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

“লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে ” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার:

বন্যা দুর্গত কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে রেইন সিড ও কাজী সিড এর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “লিগ্যাল একশন বাংলাদেশ” এর সৌজন্যে প্রায় ১ হাজার কৃষক পরিবারের মাঝে বিভিন্ন রকম সবজি বীজ বিতরণ করা হয়।

বুড়িচং থানার বুড়িচং সদর, ষোলনল , বাকশিমুল, রাজাপুর ও জগতপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদর, মালাপাড়া, চান্দলা, সাহেবাবাদ ইউনিয়নের কৃষকদের মাঝে এই সবজি বীজ বিতরণ করা হয়। বন্যা পরবর্তী খাদ্য সংকট নিরসনে কৃষি নির্ভর এই এলাকাতে সাময়িক খাদ্য যোগানে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিটি পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, বরবটি, লাউ ও মিষ্টি কুমড়া বীজ দেয়া হয়।

লিগ্যাল একশন বাংলাদেশ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি কৃষিবিদ ড. হাসান সিদ্দিক ডালিমের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই সময় তিনি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন ও ভবিষ্যতে যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া সংগঠনের সেক্রেটারি জহিরুল কাইয়ুম, সিনিয়র সদস্য এম এ কাইয়ুম , প্রফেসর আতিক , সাংবাদিক রেজাউল করিম দুলাল, সদস্য কাজী সাইফুল, রাজীব,মাসুম, মশিউর ,আবু মুছা জীবনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে ফিরছে

মিয়ানমার থেকে ফিরছে ৮৫ বাংলাদেশি, দেশে যাচ্ছেন ১২৩ বিজিপি

মিয়ানমার থেকে ফিরছে ৮৫ বাংলাদেশি, দেশে যাচ্ছেন ১২৩ বিজিপি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরছেন কারাভোগ শেষে, আর রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গনি ওসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয় ১২৩ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের। একই জাহাজে ফিরিয়ে আনা হবে মিয়ানমারে আটক থাকা ৮৫ জন বাংলাদেশি নাগরিককে। বন্দিদের নামানোর পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে জাহাজটি আবারও মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবে।

মুহাম্মদ আতাউল গনি আরও জানান, বাংলাদেশে ফেরত আসা ৮৫ জনের মধ্যে ২৬ জন ছিলেন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তাদের বেশিরভাগই অবৈধভাবে নৌপথে বিদেশ যাওয়ার পথে আটক হয়েছিলেন। তাদের মধ্যে ৫৬ জন কক্সবাজারের বাসিন্দা, বাকিরা নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী এবং ঢাকা জেলার বাসিন্দা।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কাজ করা হয়েছে। এর আগেও একই প্রক্রিয়ায় কয়েক দফা বন্দি বিনিময় হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে ৩৩০ জন বিজিপি, সেনা, এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিলো। ২৫ এপ্রিল ২৮৮ জন সেনা ও বিজিপি সদস্য মিয়ানমারে ফেরত যান এবং ১৭৩ জন বাংলাদেশি দেশে ফেরেন। সর্বশেষ ৮ জুন ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়, সেই সাথে ৪৫ জন বাংলাদেশি দেশে ফেরেন। এবার ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন এবং ১২৩ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য তাদের দেশে ফিরে যাচ্ছেন।

মেসির গোলে ড্র

মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি

মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি

ডেস্ক রিপোর্ট:

ইনজুরি কাটিয়ে আগের ম্যাচেই ইন্টার মিয়ামিতে ফিরেছিলেন লিওনেল মেসি। দুই মাস পর মাঠে নামলেও মেসি খুব একটা ভালো করতে পারেননি। নিউইয়র্ক এফসির বিপক্ষে ওই ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে মিয়ামিও জয় পায়নি। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

আজ রোববার ইনজুরি থেকে ফেরার পর দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মেসি। তবে শার্লট এফসির বিপক্ষে এই ম্যাচেও জয়ের মুখ দেখেনি মিয়ামি। মেসির গোলটি মূলত সমতাসূচক ছিল। যদিও তারা জিততে পারেনি, তবুও মেসির গোলে মিয়ামি হার এড়াতে সক্ষম হয়েছে। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।

এই ড্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল মিয়ামি। এর আগে, ১৭ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় ছিল।

রোববার ঘরের মাঠে ৫৭ মিনিটে গোল হজম করে মিয়ামি। শার্লটের হয়ে গোল করেন কারোল সুইডারস্কি। ১০ মিনিট পর মেসি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক লেজার শটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান। এটি চলতি মৌসুমে মিয়ামির হয়ে মেসির ১৫তম গোল।

৭৫ মিনিটে মিয়ামি একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল। শার্লটের আদিলসন মালান্দা বক্সের ভেতরে ফাউল করে হলুদ কার্ড দেখেন। কিন্তু ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টি বাতিল করেন।

এই ম্যাচে শার্লটের গোলরক্ষক কাহলিনা মেসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। তিনি ৭টি সেভ করেন, যার মধ্যে কয়েকটি শট গোল হওয়ার মতো ছিল। অন্যদিকে, মিয়ামির গোলরক্ষক ড্রেক কেলেন্ডারকে তেমন কোনো বড় ঝুঁকি নিতে হয়নি, তিনি মাত্র ২টি সেভ করেছেন।

শেষ পর্যন্ত দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।

৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিয়ামি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি সিনসিনাটি।

বুড়িচংয়ে ডেঙ্গু

বুড়িচংয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বুড়িচংয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো: আবির খান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সে উপজেলার খোদাইধুলী গ্রামের মোঃ কাউছার খানের একমাত্র ছেলে। উপজেলা সদরে অবস্থিত দারুস ছালাম মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র ছিল।

মৃত. আবিরের চাচা ফারুক খান মেম্বার জানান, মো: আবির খান উপজেলার সদরে অবস্থিত দারুস ছালাম মাদ্রাসার হেফজু বিভাগে লেখাপড়া করত। গত সপ্তাহ খানেক ধরে আবিরের জ্বর শরীরে উঠানামা করে। মাদ্রাসার শিক্ষকরা তাকে ঔষধ খাইয়ে জ্বর নিয়ন্ত্রণ করেছে। গত শুক্রবার রাতে জ্বর অধিক মাত্রায় বেড়ে গেলে রাতেই বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শনিবার বাদ মাগরিব তার নিজ বাড়ি খোদাইধুলী মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে খান বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।