Tag Archives: অনুষ্ঠিত

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় রিফাইনারি এসোসিয়েশন, বাজার কমিটি, সরকারি/বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিসহ অংশীজনদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।


কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) উপ সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি সানাউল হক, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান ভূইয়া, রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি মাহবুব মেহেদি, রাজগঞ্জ ব্যবসায়ি সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন ইদু মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র সাহা, দৈনিক রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি কোরবান আলী, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আলী আশ্রাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মেদ, কুমিল্লা বিসিকের তরুণ উদ্যোক্তা সংগঠনের আহ্বায়ক ইজাজ আহাম্মেদ খানসহ বিএসটিআইয়ের প্রতিনিধিগণ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা এই কর্মশালার সঞ্চালনা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অংশীজনের সভা অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের দাউদকান্দির গৌরীপুর বিতরণ এলাকার গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, গ্যাসের বিল বকেয়া, গ্যাসের অবৈধ ব্যবহার রোধকল্পে জনপ্রতিনিধি, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজপতি, গ্রাহক ও জনগণের সমন্বয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরীপুর বিতরণ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক ইঞ্জি: সাইফুল আলম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, কোম্পানী সচিব এনামুল করিম চৌধুরী, মহাব্যবস্থাপক মাহবুব আলম সিদ্দিক, মর্তুজা রহমান খান, নাহিদ বানী ইসলাম, গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত, জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম । এসময় উপস্থিত গ্রাহকদের বিভিন্ন সমস্যামূলক প্রশ্নের উত্তর দেন বাখরাবাদ কর্মকর্তাবৃন্দ।

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নূরে আলম ।

এছাড়া প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সেন্সি মোঃ নুরে আলম ।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্সি মোঃ নুরে আলম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তার, মোঃ রাশেদ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান, প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার নিপা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক টগর আহমেদ, মোহাম্মদ রোমান আহমেদ, গাজী আক্তার আলম সুজন, মুন্সি ফারুক আহমেদ কলেজের প্রভাষক এমাদ উদ্দিন আহমেদ পলাশ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রশিক্ষক শারমিন শান্তা, কুমিল্লা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হক, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক নাদিয়া জাহান, স্কুলের অভিভাবক কমিটির মোঃ দেলোয়ার হোসেন টগর, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক লাভলী আক্তার, চাইল্ড কেয়ার মডেল একাডেমির অভিভাবক মোঃ হাসান ইমাম আহমেদ এবং সহকারী শিক্ষিকা ববি আক্তার।

বৃহত্তর কুমিল্লা সমিতি

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ১১ই জানুয়ারি শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনিস্টিউটে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য সমিতির সভাপতি নির্বাচিত হন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্লাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

সংগঠনের আহবায়ক আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সম্মেলনে।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,ও চাঁদপুর এই তিন জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,দরিদ্র ছেলে-মেয়েদের বিবাহ সহায়তা এবং সাধারণ মানুষের চিকিৎসা সহয়তা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সকল সদস্য, ব্যাবসায়ী, রাজনীতিবীদ,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী,বৃহত্তর কুমিল্লা কৃতিসন্তান গণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭:০০ টায় কুমিল্লা হাউসিং স্টেট জনকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ডাক্তার এন, এম শাহাজান সভাপতি, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেলিম খান সাধারণ সম্পাদক ও মোঃ জহিরুল হক জামালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

হাউজিং স্টার্ট জনকল্যাণ পরিষদ ৪৫ জন সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি।

এ সময় কুমিল্লা হাউজিং স্টেডের পাঁচটি ব্লকের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করেন।
এই কমিটি আগামী তিন বছর হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদ দায়িত্ব পালন করবে।

মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লায় প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় কুমিল্লা জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে কুমিল্লা নগরীর বালক-বালিকাদের অংশগ্রহণে প্রীতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

এ প্রতিযোগিতার অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো: মঈন উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামের শ্রীপুরে

চৌদ্দগ্রামের শ্রীপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামের শ্রীপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন ইউনিয়নের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। এতে প্রধান বক্তার আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রবিউল হোসেন মিলনের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি এএনএম আবু তাহের, কুমিল্লা মহানগর জামায়াত নেতা মেশকাত উদ্দিন ফারুক, কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন শ্রমীক কল্যানের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বশির আহমদ চৌধুরী, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বিজিবি’র বিওপি কমান্ডার দেবব্রত বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাস্টার মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সারওয়ার লিমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেডিকন স্পেশালাইজড

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ ইমরান:

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পুঁথিপত্র ভবন বাদুরতলা, কান্দিরপাড় অবস্থিত মেডিকন স্পেশালাইজড হসপিটালে মালিক, পরিচালক ও পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময়  অনুষ্ঠিত হয়।

মেডিকন হসপিটালের মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ডাঃ মীর হোসেন।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃবোরহান উদ্দিন দুলাল বলেন, উন্নত প্রযুক্তির প্রয়োজনীয় চিকিৎসা সেবার সুলভ প্রাপ্তির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মেডিকন হাসপাতাল কাজ করে যাচ্ছে।

বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অব্স, চক্ষু, নাক কান গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকগণ সেবা দিচ্ছেন।

আধুনিক অপারেশন থিয়েটার,প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ সকল ডায়াগনস্টিক সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডাঃ তাজিনা জাহান মিথিল, ডাঃ আহসান হাবীব আশিক, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন দুলাল, চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার দাস, অর্থ পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক,ডাক্তার মীর হোসেন, মোঃ আলাউদ্দিন, দিলীপ কুমার সাহা, মোঃ কামাল হোসেনকাকা, মোঃ মোবাশের হোসেন,সহ হসপিটালের কর্মচারী কর্মকর্তাগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসকগণ।

কুমিল্লায় ড্যাবের আয়োজনে

কুমিল্লায় ড্যাবের আয়োজনে নবীন চিকিৎসক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত

কুমিল্লায় ড্যাবের আয়োজনে নবীন চিকিৎসক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার আয়োজনে মেডিকেল কলেজের নবীন চিকিৎসক সংবর্ধনা ও চিকিৎসক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান টাউনের অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশর (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা.মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, নতুন বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আধুনিক বাংলাদেশ গড়তে হলে আপনি ও আমাদের সবাইকে সৎ ও দায়িত্ববান হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মেহেদী হাসান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ডাক্তার আবু নাসের, কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি ডাক্তার সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মিনহাজুর রহমান তারেক, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন । পরে রেফেল ড্র র আয়োজন করা হয়।