All posts by jitu

জাতীয় ৮টি দিবস বাতিল

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক, শিশুসহ আটটি দিবস বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে রয়েছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, এবং ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

লেবাননে ইসরাইলি হামলায়

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

ডেস্ক রিপোর্ট:

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননের বেশ কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিকভাবে পরিচালিত এই বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলার পাশাপাশি টায়ার এবং জেজিনকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননের জাহলে এবং পশ্চিম বেকা জেলায়ও বিমান হামলা চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও, মারজায়ুন জেলার খিয়াম শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছেন।

টায়ার জেলায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে।

পূর্ব লেবাননের জাহলে জেলার রিয়াক শহরে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫

এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫, রওনকের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

‘এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫, রওনকের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

স্টাফ রিপোর্টার:

রওনক জাহান রোশন। এবার এইচএসসিসহ আগের সব পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। স্বপ্ন দেখেন একদিন বড় চিকিৎসক হবেন৷ চিকিৎসক হয়ে কাজ করবেন দেশের মানুষের জন্য। রেজাল্টের পরপরই কথা হয় তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে। বলেন তার পরিবারের গল্পও।

রওনকের পরিবারের ইচ্ছে রওনক যেন বড় হয়ে দেশের জন্য কাজ করে। পরিবারের অনুপ্রেরণায় রওনক আজ এতদূর। সব সময় চেষ্টা করেছে মন দিয়ে পড়ালেখার। এইচএসসিসহ আগের বাকি সবগুলো পরিক্ষায় জিপিএ ৫ পাওয়ায় খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনরা। রওনক জাহান রোশন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের শিল্পপতি আলহাজ্ব রোশন আলী মাস্টারের চতুর্থ মেয়ে। সে এবছর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে।

এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫, ২০২০ সালে জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ ও ২০১৭ পিএসসি পরিক্ষায় বৃত্তি লাভ করেছেন।

রওনক বলেন, নিজেকে সব সময় পড়ালেখার মধ্যে ব্যস্ত রেখেছি। এ পড়ালেখার কারণে বন্ধুদের সাথে তেমন আড্ডাও দিতে পারিনি। আর এ পড়ালেখার জন্য বাবা-মার পরে বেশি সাপোর্ট দিয়েছেন আমার মেজ বোন। তিনি সবসময় আমাকে সাহস যোগিয়েছেন। আজকের এই রেজাল্টের কৃতিত্ব আমার না আমার পরিবারের। ইনশাআল্লাহ একদিন আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমি ডাক্তার হতে পারলে সব সময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করব।

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বাঁশ বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগানের পরিত্যাক্ত অবস্থায় নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে নিহত হয় আলোচিত চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান।

ওই সময় বালু খেকো সেলিম খানের খোয়া যায় নাইন এমএম পিস্তল ও গুলি।

সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম একটি প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ যৌথ বাহিনী ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার ও রবিবার ১২ ও ১৩ অক্টোবর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিন শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে দিগন্ত সমাজকল্যান পরিষদের সভাপতি দেওয়ান মইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ আবদুস সালাম, ডাঃ মোঃ ইলিয়াস আহমেদ, আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোঃ আমজাদ হোসেন, দিগন্ত সমাজকল্যান পরিষদের সহ সভাপতি সৈয়দ মইনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোঃ আমজাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জুনতলা গ্রামের শহীদ মাসুদুর রহমান এর পিতা হাফেজ অলি উল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দিগন্ত সমাজ কল্যান পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ জি এম এনামুল হক শাহিন, তানজিব হাসান তানিম, সোলাইমান আহমেদ, দেওয়ান মাহতাবউদ্দিন রাসেল, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সবুজ, রাশেদ হোসেন, মাসুদ রানা, ফয়সাল হোসেন, ইমন হোসেন, জামাল হোসেন, তরিকুল ইসলাম। দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়।

এদিন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিসিন, গাইনি, চর্ম, যৌন, সার্জারি ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন বক্তব্য শেষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য যে দিগন্ত সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, সহ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে সব সময় এগিয়ে আসেন।

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনী অস্ত্রসহ সন্ত্রাসী খাজা খায়ের উদ্দিনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি দেশীয় রিভলবার এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিন (৪৮) আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় এবং এতে খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজয় মিছিলে শহীদ

বিজয় মিছিলে শহীদ হওয়া রায়হান এইচএসসি ফলাফলেও বিজয়ী, কাঁদছে পরিবার

বিজয় মিছিলে শহীদ হওয়া রায়হান এইচএসসি ফলাফলেও বিজয়ী, কাঁদছে পরিবার

নোয়াখালী প্রতিনিধিঃ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনেও তাঁর অবদান ছিলো। জীবন উৎসর্গ করার মতো সর্বোচ্চ অবদান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তারিখেও তাঁর নিজস্ব একটা বিজয় হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে পাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নোয়াখালীর কৃতি সন্তান শহীদ মো. রায়হান।

৫ আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে নিহত হন মো. রায়হান। আজ তাঁর পরীক্ষার ফলাফল দুনিয়ার সব জানলেও নিজ চোখে দেখে যেতে পারলেন না নিজের পরীক্ষার ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা রায়হান।

মো. রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে। সে রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফল জানতে পারে তার পরিবার। ওই ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট (সোমবার) রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় বিজয় মিছিলে যোগদান করলে গুলিবিদ্ধ হন রায়হান। এরপর ৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।

রায়হানের বোন উর্মি আক্তার বলেন, আমার ভাই মেধাবী ছাত্র ছিল। তার আচার-আচরণও ভালো ছিলো। তার জন্য আমার বাবা-মা সব সময় কান্না করেন। আজ পরীক্ষার ফলাফলের খবর শুনে বাবা-মা আরো বেশি কান্না করছেন। আমার ভাই বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।

রায়হানের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? সে পাশ করসে তা দিয়ে এখন কি করবো। তার আরও ভালো রেজাল্ট করার কথা। সে মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা এখনোও কান্না করছেন। নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি৷ তাকে ঢাকায় পড়ালেখা করাইসি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।

গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম বলেন, আমাদের কলেজ থেকে এ বছর শহীদ রায়হান সহ ৩৯৪ জন বানিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ৩৮১ জন পাশ করেছে। রায়হান জিপিএ ২.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার ফলাফল আরও ভালো হওয়ার কথা। কিভাবে এত খারাপ হলো তা আমাদের জানা নাই। তবে তার মৃত্যু আমাদের এখনও কাঁদায়। সরকার যেনো তার পরিবারের সাথে থাকে সে আশা করছি।

টানা ১৩ বার শতভাগ সাফল্য

টানা ১৩ বার শতভাগ সাফল্য অর্জন করলো সোনার বাংলা কলেজ

টানা ১৩ বার শতভাগ সাফল্য অর্জন করলো সোনার বাংলা কলেজ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১৩ বার শতভাগ সাফল্য অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোনার বাংলা কলেজ থেকে ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। এদের মধ্যে ২৪৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২৩ জন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগ থেকে ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে এবং ৭৩ জন জিপিএ ফাইভ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৩ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ৪৯ জন জিপিএ ফাইভ পেয়েছে।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে বিগত ২০০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ খ্রিস্টাব্দ থেকে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ১৩ বার এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে‌।

সোনার বাংলা কলেজ থেকে ২০১২ খ্রিস্টাব্দে ২৫৮ জন, ২০১৩ খ্রিস্টাব্দে ৩০২ জন, ২০১৪ খ্রিস্টাব্দে ৩৩৭ জন, ২০১৫ খ্রিস্টাব্দে ৩৬০ জন, ২০১৬ খ্রিস্টাব্দে ৩১৯ জন, ২০১৭ খ্রিস্টাব্দে ৩১৮ জন, ২০১৮ খ্রিস্টাব্দে ৪৪৯ জন, ২০১৯ খ্রিস্টাব্দে ৩৬৩ জন, ২০২০ খ্রিস্টাব্দে ৩৬৭ জন, ২০২১ খ্রিস্টাব্দে ৪১৭ জন, ২০২২ খ্রিস্টাব্দে ৪২১ জন, ২০২৩ খ্রিস্টাব্দে ৩৭৪ জন, ২০২৪ খ্রিস্টাব্দে ৩৬৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে এবং যথাক্রমে ৬০ জন, ৬৭ জন, ১৩৩ জন, ১২৭ জন, ৯৩ জন, ৫০ জন, ৮৩ জন, ১০৪ জন, ১৬১ জন, ২৪১ জন, ৩৯৬ জন, ২৫০ জন এবং ২৪৫ জন জিপিএ ফাইভ অর্জন করেছে।
পড়ালেখার পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

সোনার বাংলা কলেজের শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ বলেন- শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন, ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ, পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক-মানসিক বিকাশে ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোপরি গাইড ও মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের নিবিড় সংযোগ ঘটিয়ে আমরা সকল শিক্ষার্থীর সাফল্য নিশ্চিত করার অবিরাম প্রচেষ্টায় আত্মনিবেদিত হয়ে কাজ করি। সুযোগ্য গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা এবং একদল মেধাবী, পরিশ্রমী, আত্মনিবেদিত শিক্ষক-শিক্ষিকার নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে আমাদের গৌরবজনক ধারাবাহিক সাফল্য। তিনি ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার সুমহান লক্ষ্যে তাঁদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অপর দিকে একই শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ এবারের ফলাফল সহ ৭ বার শত ভাগ পাশ করে সেরা কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। এবারের এইচ এস সি পরীক্ষায় মোট ৩৮৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯৪ টি জিপিএ ৫ সহ শত ভাগ কৃতকার্য হয়। এর মধ্যে উপজেলায় ১০ টি কলেজের মধ্যে এই দুটি কলেজ বরাবরের মতোই শতভাগ পাশ করেছে।

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী

ব্রাহ্মণপাড়ায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জি পি এ-৫ পেয়েছে ৩৬১ জন শিক্ষার্থী। এবার এইচএসসি, আলিম পরীক্ষায় ব্রাহ্মণপাড়া থেকে মোট ২৩৭৯ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৩টি কলেজ থেকে ২০৫৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৯৮৩ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন এবং পাশের হার শতকরা ৯৭%।

আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসা থেকে ৩২৬ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১২ জন।

জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন এবং পাশের হার ৯৬%।

এইদিকে শতভাগ পাশ করেছে ৪টি কলেজ।

কলেজগুলো হলো- গোপালনগর আদর্শ কলেজ,বঙ্গবন্ধু সরকারি কলেজ,বড়ধুশিয়া আদর্শ কলেজ ও ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছে ৩ টি মাদ্রাসা। সেগুলো হলো- শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা ও মহালক্ষীপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এছাড়া এ বছর ১৩ টি কলেজের মধ্যে জিপিএ-৫ বেশি পেয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ১৪০ জন ও শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজ থেকে ১২৯ জন, মহালক্ষিপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

এই অভাবনীয় ফলাফলে খুশি শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাà§