Tag Archives: অস্ত্রসহ

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ হৃদয় (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তার নিকট হতে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

আটক হওয়া হৃদয় কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মোজাফফর মিয়ার ছেলে।

র‌্যাবের সদস্যরা গতকাল রাতে এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান অভিধানে বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি বন্ধুক, একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সালাউদ্দিন উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়ারতল (বিষ্ণপুর) এলাকার মোঃ শাহজাহানের খানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে ফকিরবাজার থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ী থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এসময় তার একাধিক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় একটি বাড়িকে টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, এই টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর রবিবার (৫ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামীর দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দুইতলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বাড়িটি “লন্ডনের বাড়ি” নামে পরিচিত। জানা গেছে, ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।

মেজর মাহিন আরও জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জাম বলেন, রাতে সালাউদ্দিন খান নামীয় একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে আরিফের কাছ থেকে একটি ওপেন বোল্ট শটগান, দুটি দা, ছয়টি ধারালো ছুরি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনী অস্ত্রসহ সন্ত্রাসী খাজা খায়ের উদ্দিনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি দেশীয় রিভলবার এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিন (৪৮) আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় এবং এতে খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার মেঘনা উপজেলায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত শাহ আলম কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীর আলম মেঘনা উপজেলা যুবলীগের সদস্য । তারা আপন দুই ভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।