All posts by jitu

বুড়িচংয়ে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করল বিজিবি!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন খারেরা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খারেরা বিওপি।সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খারেরা বিওপি সুবেদার মনোরঞ্জন সরকার।

বিজিবি সূত্রে জানা যায়,(৭ সেপ্টেম্বর ২০২৪)শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপির সুবেদার মনোরঞ্জন সরকার,হাবিলদার মাসুদুর রহমান, সিপাহী মোঃ জাহাঙ্গীর ও সিপাহী রায়হান সঙ্গীয় ফোর্সের টহলকালে জেলার বুড়িচং উপজেলা কুমিল্লা-বাগড়া সড়কের খারেরা এলাকা থেকে একটি নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল থেকে ২ বস্তা উদ্ধার করে।

এসময় মোটরসাইকেল জব্দ করে এবং ৩০কেজি গাঁজা উদ্ধার করে। দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। তাদের সাথে থাকা ২টি মোবাইল ফোন,৫টি সিম কার্ড ও ২৬৮০ টাকা উদ্ধার করে আসামি সহ বুড়িচং থানাতে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জামসেদ (৩৪),অপরজন হলেন কুমিল্লা সদরের শুভপুর এলাকায় বিল্লাল হোসেনের ছেলে মোঃ বিপ্লব হোসেন(২৪)।উভয়কে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে বুড়িচং থানা পুলিশ।

শোষণের বিরুদ্ধে

শোষণের বিরুদ্ধে ছাত্রসমাজ সর্বদা সোচ্চার : নাজমুল হাসান

শোষণের বিরুদ্ধে ছাত্রসমাজ সর্বদা সোচ্চার : নাজমুল হাসান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক নাজমুল হাসান বলেছেন, অন্যায় অবিচার, শোষক ও জালিমের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছে ছাত্র সমাজ। দ্বিতীয় স্বাধীনতার অর্জন যেন নতুন কোনো ফ্যাসিবাদ ম্লান না করতে পারে সেজন্য ছাত্র সমাজ প্রয়োজনে রাজপথে আবারও রক্ত দিতে প্রস্তুত আছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদের সাথে সৌজন্যে সাক্ষাতে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক নাজমুল হাসান।

তিনি বলেন, আমরা ছাত্র জনতার সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে এক স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করেছি; আমরা ছাত্রসমাজ চাই না নতুন কোনো গোষ্ঠী অনিষ্ট আচরণে মেতে ওঠুক। এই দেশে মানুষের কল্যাণ ও শান্তির কথা যারা চিন্তা না করে নিজেদের ভাগ্য খুলেছে, লুটপাট করছে,দখলদারি আচরণ করছে তাদেরকে আমরা সচেতন করে বলতে চাই আপনারা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার থেকে শিক্ষা নিন।

নাজমুল হাসান আরও বলেন, দেশের গনতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনতে, বৈষম্য দূর করতে ছাত্র-জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনারা যারা অপকর্ম করছেন এর ফলে শহীদ ভাইদের আত্মা কষ্ট পাবে। তাই সকলেই সংযত হোন।

এতে আরও বক্তব্য দেন— রাজধানী ঢাকার ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা কবি নজরুল সরকারি কলেজের প্রধান সমন্বয়ক রুপ মিয়া হোসাইন রাজ, কুমিল্লা জেলা সমন্বয়ক মেহেদী হাসান সানি, দাউদকান্দি উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম শান্ত, মাহবুব তালুকদার প্রমুখ।
পরে ঢাকা থেকে আগত সমন্বয়করা ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির দু’টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

৪৫ দিন পর পরিবারের কাছে

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

স্টাফ রিপোর্টার :

বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দী জীবনে দেখা হয়নি পরিবার, বন্ধুবান্ধবসহ কারো সাথে। দিন যতই গড়াচ্ছিলো, স্ত্রী-সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিলো। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম, জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো হবে না সাক্ষাত।

মহান আল্লাহর অশেষ রহমতে, দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর ঐকান্তিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় দ্রুত সময়ে সাজা মওকুফের পর গত শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ক্ষমাপ্রাপ্ত ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ৫৭ জনের সাথে দেশে ফিরে আসেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো: ফরিদ আহমেদ শাহীন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কন্ঠে আবেগঘন অনুভূতি সাংবাদিকদের নিকট প্রকাশ করছিলেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

তিনি আরো জানান, গত প্রায় ২০ বছর ধরে আইন-কানুন মেনে বেশ সুনামের সাথে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙ্গালীদের গ্রেফতার করে দ্রæত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এ খবর দুবাই সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবার সহ আত্মীয়-স্বজনদের মধ্যে নানাবিদ শংকা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তঃবর্তীকালীন সরকার গঠিত হয়।

পরবর্তীতে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করে বাংলাদেশ সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙ্গালীকে বেকসুর খালাস দেয়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন। সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কাকলী ফাউন্ডেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণ করার জন্য কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিনসহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন কাকলী ফাউন্ডেশনের কার্যকরী সদস্য নাসির উদ্দিন, সারজেক আলম সরকার, কাকলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসিফ সানি, সহ-সভাপতি মোঃ রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আওয়ামী লীগের পেইজে

আওয়ামী লীগের পেইজে প্রচারিত ভিডিওর প্রতিবাদে দাউদকান্দি পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপি।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেইজে প্রচারিত ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ওই ভিডিওতে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কোন নেতা কর্মীর কোন সংযুক্ত নেই। ৫আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, ওইসময় কে কোথ্যেকে দুষ্কৃতকারী এসেছে এবং আওয়ামী লীগেরও কিছু লোক লুটপাটের সাথে জড়িত ছিল। যারা রাইফেল অস্ত্র লুট করেছে তাদের কারো সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। ওইদিনের হামলা বা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিল না। ওইদিন জনগণ ছিল, জনগণ কি করেছে বিএনপি নেতারা বলতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বড় বড় অস্ত্র নিয়ে স্যারকে( ড. খন্দকার মোশাররফ হোসেন) হুমকি দিয়েছেন, স্যারের বাসা বাড়ি ভাংচুর করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনদিন দাউদকান্দিতে এধরণের ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। বিএনপি সুশৃংখল দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল, সন্ত্রাসী করেছে বলেই তাদের দলনেত্রী পালিয়ে যেতে বাদ্য হয়েছেন। আর তাদের আওয়ামী লীগের ৩০০ এমপির একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কারন কি, অবশ্যই তারা সন্ত্রাসী করেছেন। এখন দাউদকান্দির আওয়ামী লীগের কোন লোকজনকেও দেখা যাচ্ছে না। থানায় অগ্নিসংযোগ, ভাংচুর, অস্ত্র লুট সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এখন বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমেরিকা ইনক এর সভাপতি ও দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গতকাল (৮সেপ্টেম্বর) ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেইজ থেকে একমিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়। পেইজে লেখা ছিল,

“এক্সক্লুসিভ কুমিল্লার দাউদকান্দিতে, কারা লুট করেছে থানা ও পুলিশের অস্ত্র?

৫ আগস্ট বিএনপির নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থানার ভিতর আগুন জ্বালিয়ে দেয়া হয় ও পুলিশের শটগান ও রাইফেল লুট করা হয়।

ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।”

 

লুট হওয়া অস্ত্র

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লা বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা। কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতকারীরা। থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। পরে গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শীবেন বিশ্বাস জানায়, র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

কুমিল্লাসহ ২৫ জেলায়

কুমিল্লাসহ ২৫ জেলায় নতুন ডিসি

কুমিল্লাসহ ২৫ জেলায় নতুন ডিসি

ডেস্ক রিপোর্ট:

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পিকেএম এনামুল কবিরকে সিলেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহ জেলার ডিসি করা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান শেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম কুষ্টিয়া, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়াল ঝিনাইদহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. অহিদুল ইসলাম মাগুরা, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুরের ডিসি হয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়া, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামানকে জয়পুরহাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনকে কক্সবাজারের ডিসি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ইশতিয়াক আহমেদ নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা আরেফীন গাজীপুর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিরুল কায়সার কুমিল্লা, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্মাান গোপালগঞ্জের ডিসি হয়েছেন।

এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়।

এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা জানানো হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়। ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপ-সচিব পদে বদলি করা হয়।

আইফোন ১৬ সিরিজের

আইফোন ১৬ সিরিজের নতুন ফোন লঞ্চ হচ্ছে আজ

আইফোন ১৬ সিরিজের নতুন ফোন লঞ্চ হচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট:

অ্যাপল আজ তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজের নতুন ফোনগুলো বাজারে আনতে যাচ্ছে। এই উপলক্ষে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আয়োজন করা হয়েছে বিশেষ ইভেন্ট ‘ইটস গ্লোটাইম’। ইভেন্টটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এবং সরাসরি দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে।

এই ইভেন্টে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল এয়ারপড ৪ এবং অন্যান্য নতুন পণ্য উন্মোচন করা হবে। এছাড়া অ্যাপল আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ওয়াচওএস ১১, ভিশনওএস ২ এবং ম্যাকওএস সিক্রুইয়া সফটওয়্যারের নতুন ভার্সনের তারিখ ঘোষণাও করবে।

আইফোন ১৬ সিরিজে থাকবে মোট ৪টি মডেল: আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। প্রতিবারের মতোই আপগ্রেড করা হয়েছে প্রসেসর। আইফোন ১৬ এবং ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ, আর প্রো মডেলগুলোতে থাকবে আরও শক্তিশালী বায়োনিক এ১৮ প্রো চিপ।

এই সিরিজের ফোনগুলোতে যুক্ত করা হয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যাটারির ক্ষমতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। প্রো মডেল দুটিতে ৪০ ওয়াট চার্জিং সাপোর্ট এবং ২০ ওয়াট ম্যাগসেফ চার্জিং সাপোর্ট থাকবে, অন্যদিকে নন-প্রো মডেলগুলোতে ২৭ ওয়াট এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে।

সবচেয়ে উল্লেখযোগ্য নতুন ফিচার হচ্ছে ক্যাপচার বোতাম, যা ফোনের লক না খুলেই ক্যামেরা খোলার সুযোগ দেবে। এছাড়া অ্যাপল এই ইভেন্টে ওয়াচ আল্ট্রা ৩ এবং তৃতীয় প্রজন্মের সাশ্রয়ী মূল্যের অ্যাপল ওয়াচ এসই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

কুইক রেন্টালে কুইক অর্থ পাচার; বিলিয়ন বিলিয়ন ডলার গেছে ক্যাপাসিটি চার্জের নামে

স্টাফ রিপোর্টার:

রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এ কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। এ সিন্ডিকেট বিশেষ আইনে, বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা দেয়।

বছরের পর বছর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন। ক্যাপাসিটি চার্জের টাকায় ফুলে-ফেঁপে ওঠা এই বিদ্যুৎ ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দেন। যারা এ কাজে তাদের সহযোগিতা করেন সেই সিন্ডিকেটের প্রভাবশালীরাও বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দিয়েছেন। এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, ক্যাপাসিটি চার্জের বিলের নামে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ব্যবসায়ীদের ১ লাখ ৬ হাজার কোটি টাকা দিয়েছে। যার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৎকালীন সরকারের বিদ্যুৎ বিভাগের নীতিনির্ধারক এবং সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায়। ঠিক কী পরিমাণ অর্থ এখন পর্যন্ত এ কাজে বিদেশে পাচার হয়েছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ক্যাপাসিটি চার্জ বাবদ বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘নো ইলেকট্রিসিটি নো পেম