Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে ফার্মেসীর মালিক প্রভাত চন্দ্র সুত্রধরের সহায়তায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২ হাজার ৭০০ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়াও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০ হাজার টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে(প্রতীকী ছবি)

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে।

এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন অসুস্থ হওয়ায় ৫০০ টাকা জরিমানা এবং বাকি ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানায়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. ইউনুস (৬৭), শামীম পাটোয়ারী (২৯), রিপন খান (৩০), হোসাইন হাওলাদার (২৫), মো. রাকিব, (২০), আব্দুল করিম (৩৫), ঈমান হাওলাদার (২২), দুধু মাঝি (৩২), মো. আনসার খান (৩০), দলিল মিজি (৫৬) শাহীন হাওলাদার (২০), হাসান হাওলাদার (২৯), হাবিব জমাদার (২৯), আবুল কাশেম (২৫), হারুন জামাদার (৫০), শাহজাহান পাটোয়ারী (১৮)। তাদের বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজার, দোকানঘর, সদরের বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় পাঁচটি মশারী জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে এক জেলেকে ৩ মাসের কারাদণ্ড, ৩ জনকে ২১ দিন করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, একজন ক্যান্সারের রোগী হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। জ্বর নিয়ে চিকিৎসা করতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই অবহেলা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের মেয়ে আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে সেবা নিতে আসেন। উভয় রোগীকে জরুরি বিভাগে দেখে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন।

কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করে দেন। এ ঘটনায় রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছালে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। তবুও দায়িত্বে অবহেলার কারণে ওই কর্মকর্তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।”

অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

চাঁদপুরে অরবিন্দ মার্টসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৪ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকার অপরাধে অরবিন্দ মার্ট কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে একই অপরাধে আরিশা স্টোরকে ৫ হাজার টাকা, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় একই এলাকার নিউ কটন কে ৩ হাজার টাকা, পণ্যে ক্রয়ের রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশন কে ৩ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তারের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। আগামী তিনদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

চাঁদপুর শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বিউটি স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় একই এলাকার এ ওয়ান প্লাস এবং ফাতেমা ফেব্রিক্স কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তারের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

গুরুতর দগ্ধ শিশু মেহরাব, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম পরিবার

মোঃ রাছেল,কচুয়া:
অর্থ না থাকায় চিকিৎসা করাতে পারছেন না আগুনে ঝলসে যাওয়া ৩ বছরের শিশু মেহরাব। গত বৃহস্পতিবার মনোহরপুর গ্রামের খানকা বাড়িতে খেলার ছলে গরম পানিতে পরে পিঠ ও হাতের অংশের প্রায় ২৬ ভাগ অংশ ঝলসে যায়। তার পিতা মো. মনির হোসেন শিশু মেহরাবকে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করে। কিন্তু অর্থসংকটে থাকা দিনমজুর পিতা মনির হোসেন শিশুটিকে ঢাকায় না নিয়ে বাড়িতেই টোটকা চিকিৎসা করান।

অর্থভাবে শিশুর চিকিৎসা করাতে পাচ্ছেন না এমনি খবর কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের দৃষ্টি গোছর হলে তিনি তাৎক্ষনিক শিশুটির পিতা মনির হোসেনকে ঢেকে এনে নগদ ৫ হাজার টাকা দিয়ে ঢাকায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন। এবং তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন, শিশু মেহরাবের চিকিৎসায় সমাজসেবা অফিস পাশে থাকবে।

শিশুটির মা পাখি বেগম জানান, বৃহস্পতিবার আমি ভাত রান্না করছিলাম। মেহরাব আমার পাশেই খেলা করছিল। চুলার পাশে রাখা গরম পানিতে হঠাৎ করে দৌড়ে এসে পরে যায়। সাথে সাথে তার পিঠ ও হাতের বেশিরভাগ অংশ ঝলসে যায়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে বাড়িতে কোন রকম চিকিৎসা দিচ্ছিলাম। দিন দিন আমার শিশু মেহরাবের অবস্থা অবনতি হচ্ছিল। আপনাদের সহযোগীতা কামনা করছি। দানশীল ব্যক্তি সহযোগীতা করতে শিশুটির সাথে ০১৮৭০-৩০৫৫৬৫ (নগদ একাউন্ট) তার বাবার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় সাড়ে ৩৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

আটককৃত মাদক কারবারি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।