Tag Archives: সিপিসি-২

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ।

এসময় ৪০ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় (২৬) নামক এক মাদক কারবারিকে আটক করতে করতে সক্ষম হয়।
সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

আটককৃত যুবক সদর দক্ষিণ উপজেলার দেবীপুর গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় সাড়ে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

আটককৃতরা হলেন, বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত. ফজল করিমের মেয়ে, শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবরের মেয়ে এবং মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় সাড়ে ৩৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

আটককৃত মাদক কারবারি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১২৫০ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

আটককৃত মাদক কারবারি কহিনুর বেগম (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন গোমতী নদীর চর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৬ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শাসনগাছা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

উক্ত অভিযানে প্রায় ১ লাখ ২৪ হাজার ৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেলসহ তাদেরকে আটক করা হয়।

চোরাকারবারিরা হলেন, কুমিল্লার শাসনগাছার কবির হোসেনের ছেলে মোঃ রনি (২১), মোঃ আবুল হাশেমের ছেলে নিরব হাসান অপু (১৯), ইন্তাজ আলীর মেয়ে জেসমিন (৩০), আড়াইওড়া গ্রামের মৃত. জামাল হোসেনের ছেলে মোঃ নাইম (২০), মুড়াপাড়া গ্রামের মৃত, মোস্তানের ছেলে ছাইম হোসেন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীনের ছেলে মোঃ কবির (২৮)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর দক্ষিণে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলোঃ যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নান এর
ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।

আটক হওয়া মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ যশোর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

সদর ও বুড়িচং থেকে ২৯ টি চোরাই গাড়িসহ চোর চক্রের ১৮ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ২৯ টি চোরাই গাড়িসহ গাড়িচোর চক্রের ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

১৮ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গাড়িসহ তাদের আটক করে।

কুমিল্লা র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ সারাদেশে গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে খুন, অর্থ দাবী, মারাত্নকভাবে আহতসহ বিভিন্ন মর্মান্তিক ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। বিগত কয়েক মাসে অসংখ্য গাড়ি চুরির অভিযোগ র‌্যাব-১১, সিপিসি-২ এর কাছে জমা হয়েছে। বেশ কয়েকজন ভুক্তভোগীর দায়েরকৃত সাধারণ ডায়েরী ও লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে।

১৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি রয়েছে বলে তথ্য পাওয়া যায়। ১৯ ফেব্রুয়ারি রাতে চোর সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা সদরের আড়াইওড়া গ্রামের মৃত. মনোহর আলীর ছেলে কাউসার আলী খলিল (৪৫); একই গ্রামের ওহাব কাজীর ছেলে মোঃ কাইয়ুম (৪২), মোঃ মুক্তার হোসেন মুসার ছেলে মোঃ সাজিদ হোসেন (২০),সদরের বাটপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নাজমুল হোসাইন রবিউল (১৯), হাড়ং গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ আবু কাউসার (৩৫), বদরপুর গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ পিয়াস (৩৩), আড়াইওড়া গ্রামের মৃত. দিদার বক্স এর ছেলে মোঃ জহির মিয়া (৪০) এবং মধ্যম মাঝিগাছা গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে মোঃ জামশেদ হোসেন (২১)।

গত ১৪ ফেব্রুয়ারি দেবিদ্বারের বাগুড় গ্রামের লতিফ সরকারের ছেলে আলীম সরকারের একটি কাভার্ড ভ্যান চুরি হয়। র‌্যাব ৮ জনের কাছ থেকে যেই কাভার্ডভ্যানটি উদ্ধার করেন, সেটিই চুরি হওয়া সেই কাভার্ড ভ্যান। এছাড়া চোর চক্রের স্বীকারোক্তিতে গাড়ি চুরির সাথে সম্পৃক্ত আরেকটি সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যের তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রাতেই সদরের চম্পকনগর, বুড়িচং উপজেলার ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত. সামসুল আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫), সদরের শিমরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হৃদয় হাসান (১৯), বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের ধনু মিয়ার ছেলে শুক্কুর আলী (২৩), বুড়িচং উপজেলার পারোয়ারা গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া @ আব্দুল আলীম (২৭), চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মোঃ মোহর আলীর ছেলে মোঃ সাইফুল (৩২), ব্রাহ্মণপাড়া উপজেলার শাহেরাবাদ গ্রামের মইনুল হোসেনের ছেলে মোঃ আল আমিন (২৪), সদরের শাসনগাছা গ্রামের আব্দুল মালেকের ছেলে মনির মিয়া (৩৯), সদরের আড়াইওড়া গ্রামের কাজী মঞ্জিলের ছেলে মজিদ (৩০), বুড়িচংয়ের পাঝয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম (৩২) এবং বুড়িচংয়ের পশ্চিম সিংহ গ্রামের শাহজাহানের ছেলে মোঃ ওমর ফারুক (২৮)।

এছাড়াও উক্ত চক্রের অন্যান্য পলাতক আসামীরা হলেন, চান্দিনার হারং গ্রামের বসত আলীর শফিক (৬০), সদরের আড়াইওড়া গ্রামের কামাল (৫২), বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার জহিরুল (৩৬), বুড়িচংয়ের দেবপুর এলাকার সোহেল (৩০), সদরের আড়াইওড়া এলাকার সেলিম (৩৫), বুড়িচংয়ের ভারেল্লা দক্ষিণ গ্রামের মৃত. সাত্তারে ছেলে জালাল (৪৫), বুড়িচংয়ের পশ্চিম সিংহ গ্রামের আদু মিয়ার ছেলে জামাল (৪৫), পিতা-আদু মিয়া, চান্দিনার মনির (৪০), চান্দিনার কাদুরি গ্রামের নজির (৩৬) ও সদরের বানাসুয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মোঃ পাবেল আহম্মেদ (৩০)।

গ্রেফতারকালে উক্ত চক্রের সদস্যদের কাছ হতে ১ টি কাভার্ড ভ্যান, ২ টি মোটরসাইকেল ও ২৬ টি ব্যাটারীচালিত গাড়িসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা র‌্যাবকে জানায়, মূলত ৩ টি গ্রুপের সমন্বয়ে তারা গাড়ি চুরি ও নতুন করে বাজারজাত করে। ১ম গ্রুপ (গ্রেফতারকৃত আসামী সাজিদ, জামশেদ, নাজমুল, মজিদ, ফারুক ও পলাতক আসামী মনির, সেলিম, সোহেল, কামাল) যাত্রীবেশে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত করে গাড়িগুলোকে টার্গেট করে এবং সুযোগ বুঝে ড্রাইভারকে জিম্মি করে বা ড্রাইভারের অনুপস্থিতে সেগুলো চুরি করে। এছাড়াও চুরিকৃত গাড়িগুলো যেন সহজে কেউ খুজে না পায় সেজন্য তারা এক এলাকা হতে গাড়িগুলো অন্য এলাকায় নিয়ে যায়। ২য় গ্রুপের (কাইয়ুম, পিয়াস, জহির, শুক্কুর ও পলাতক আসামী শফিক, জহিরুল, জালাল, জামাল, নজির) কাজ হলো চুরিকৃত গাড়িগুলো বিক্রির জন্য যে এলাকা থেকে গাড়িগুলো চুরি হয়েছে ঐ এলাকা ব্যতীত অন্য এলাকার গ্যারেজ মালিকদের নিকট গাড়িগুলো বিক্রি করা এবং তাদের নিকট পৌছে দেওয়া (যদি গাড়ি চান্দিনা থেকে চুরি করা হয় তাহলে তা ২য় গ্রুপের মাধ্যমে বুড়িচং অথবা কুমিল্লা শহরের গ্যারেজ মালিকের নিকট বিক্রি করা হয়)। মূলত চক্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে ৩য় গ্রুপের সদস্যরা। এই গ্রুপের সদস্যরা (খলিল, তাজুল, মনির, সাইফুল, জাহাঙ্গীর) ২য় গ্রুপের সদস্যদের নিকট হতে গাড়িগুলো স্বল্পমূল্যে ক্রয় করে তাদের নিজস্ব গ্যারেজে নিয়ে অতি দ্রুত গাড়িগুলোর ব্যাটারী ও অন্যান্য যন্ত্রাংশ খুলে রং পরিবর্তন করে কয়েকটি গাড়ির যন্ত্রাংশ একত্রিত করার মাধ্যমে নতুন গাড়িতে পরিণত করে এবং নতুন গাড়ি হিসেবে গ্রাহকের নিকট বিক্রি করে। নতুন গাড়িটির সাথে চুরি হয়ে যাওয়া গাড়িটির কোন মিল খুজে পাওয়া যায় না বলে এই চক্রের সদস্যরা নির্ভয়ে এই কাজ পরিচালনা করে আসছে।

আসামীদের স্বীকারোক্তিমতে আরো জানা যায়, তারা প্রায় ১০ বছর যাবৎ এই ব্যবসার সাথে সম্পৃক্ত। মূলত ৩য় গ্রুপ ২য় গ্রুপের মাধ্যমে চুরিকৃত গাড়িগুলো প্রায় ৩০-৫০ হাজার টাকা মূল্যে ১ম গ্রুপের নিকট থেকে ক্রয় করে এবং ২য় গ্রুপের সদস্যদেরকে প্রতিটি গাড়ি বাবদ ৫-১০ হাজার টাকার সম্মানী পায়। ৩য় গ্রুপ বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে পুরাতন গাড়িকে নতুন গাড়িতে পরিণত করে প্রায় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকায় গ্রাহকের নিকট বিক্রি করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী ও বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় সেনাকর্মকর্তার স্ত্রীর পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ, ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

শান্তিরক্ষী মিশনে নিহত তথাকথিত সেনা কর্মকর্তার সহধর্মিনী পরিচয়ে প্রথমে বাসা ভাড়া এবং পরবর্তীতে স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে প্রতারণার মাধ্যমে কুমিল্লা জেলার কয়েকটি পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামের মৃত. শামসুল হকের মেয়ে ও আব্দুর রহমানের স্ত্রী নুসরাত জাহান জান্নাত (২৭), একই গ্রামের আমির হোসেনের ছেলে ও জান্নাতের স্বামী আব্দুর রহমান (৩৫), মোহাম্মদ নগর গ্রামের মৃত. ইব্রাহিমের ছেলে সাহাবুদ্দিন @ আলাউদ্দিন (৪৬), একই গ্রামের আমির হোসেনের মেয়ে পারভীন আক্তার (৪৫), চাদঁপুর জেলার শাহরাস্তি উপজেলার থামপার গ্রামের হাজী বাড়ির মো: সোলায়মান মিয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের কিশোর খানের স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) এবং বরুড়া উপজেলার এগারগ্রামের জাকির হোসেন আনুর ছেলে মোঃ বশির উদ্দিন।

সময়ের সাথে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারকচক্র। সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন বাসা-বাড়ীতে সাবলেট ও কোন প্রকার প্রয়োজনীয় তথ্যাদী ব্যতিত বাসা ভাড়া নিয়ে অপরিচিত পরিবারের সাথে সু সম্পর্ক স্থাপন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকটি পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বেশ কিছু প্রতারণার চিত