Tag Archives: বরুড়া উপজেলা

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় সাড়ে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

আটককৃতরা হলেন, বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত. ফজল করিমের মেয়ে, শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবরের মেয়ে এবং মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি  অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।

ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজার মূল্যে, মাছে ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনামাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হয়েছে।

এছাড়া, ২২ কোটি ৯৫ লাখ টাকার পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি এবং ৮০ লাখ টাকার জাল বিনষ্ট হয়েছে।

বরুড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে, যা ৯০৩ হেক্টর আয়তনের।

এছাড়া, ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচং ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোট ৩ হাজার ১৬২টি, লালমাই ২ হাজার ৭টি, মনোহরগঞ্জ ২ হাজার ৩৫০টি, আদর্শ সদর ২ হাজার ৪৫২টি, মুরাদনগর ৮০০টি, চান্দিনা ২০০টি, লাকসাম ২ হাজার ৫০০টি, তিতাস ২২টি, দেবীদ্বার ৪০০টি, চৌদ্দগ্রাম ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের খামার বা পুকুর তলিয়েছে।

এছাড়া, জেলায় ১৫টি মৎস্যবীজ খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ২ দশমিক ৬৯ হেক্টর। এসব খামারে ৬২ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানিয়েছেন, বন্যায় মৎস্যখাতে ক্ষতির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বানের পানি নেমে গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা থেকে ৩০টি গাঁজার গাছসহ পেয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাত সারে ৩টায় পেয়ারা বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া নারী উপজেলার গালিমপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) আলী মর্তুজা, এ এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গালিমপুর গ্রামের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে পেয়ারা বেগমকে আটক করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সবুজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে।

এ বিষয়ে এসআই মোঃ আলী মর্তুজা জানান, পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ পেয়ারা বেগমের কাছ থেকে গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল দুপুরে উপজেলার নগরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ১৫০ পিস ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরুড়ায় পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করায় ৪ শিক্ষককে প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃ

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এদিন বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪ জন শিক্ষক পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। এ অভিযোগে ৪ শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ।

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন, ওই উপজেলার মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বল নামে একজনকে বহিষ্কার করা হয়।

মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের নিষেধাজ্ঞার বিষয়টি খেয়াল ছিল না।

বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তারা ৪ জনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। নিষেধ অমান্য করা ও দায়িত্বে অবহেলার কারণে তাদের এবারের এসএসসির সব পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কেন্দ্র পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ওই ৪ শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।’

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা এবং ৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ জুন বিকালে কুমিল্লার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৯)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩০ জুন সন্ধায় কুমিল্লার কুমার পুস্কুরনী এলাকা থেকে ৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইনের ছেলে মোঃ ইমাম উদ্দিন ওরফে শ্রাবণ (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার বরুড়া পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ২০ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা ও ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩১ কোটি ৩০ লক্ষ ৪৬ হাজার ৯২০ টাকা ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভা কার্যকালয়ে মেয়র মো. বকতার হোসেনের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআন তেলাওয়াত মাওলানা আমান উল্লাহ। উপস্থাপনা করেন পৌরসভার সচিব আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, কাউন্সিলর আবুল কাসেম, শাহিন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, জামাল হোসেন, বিল্লাল হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিস্বাস, সাধারণ সম্পাদক ইকরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনরা বেগম, ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর, আবুল কালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া বাজারের ব্যসায়ীবৃন্দ, পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে সাধারণ তহবিল,পানি সরবরাহ সংস্থা, অগ্রীম জামানত, সরকারি অনুদান, প্রারম্ভিক জের খাতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

কুমিল্লার বরুড়ায় সর্বত্র বিক্রি হচ্ছে কচুর ফুল

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কচুর ফুল। দিন দিন এ ফুল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

বুধবার (৩০ জুন) সকালে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে কৃষকদের কচুর ফুল সংগ্রহে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

জানা গেছে- কচুর পাতা, ডাটা, লতি, শিকড় সবই সবজি হিসেবে খাওয়া যায়। চিংড়ি মাছ বা নারকেলের দুধ কতভাবেই না এই সবজি আমরা খেয়ে থাকি। তবে এর ফুল খেয়েছেন কি কখনো? বর্ষাকালে কচুর ফুল ফুটে। বরুড়ার গ্রামগঞ্জে কচুর ব্যাপক চাষও হয়।

কচুর ফুল রান্না করাটা কিন্তু অনেক সহজ এবং খেতেও ভীষণ মজা। যেমন মজা তেমনি অনেক উপকারি এই ফুল। তাছাড়া প্রতি কেজি কচুর ফুল বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। ১/২ ঘন্টা কচুর ক্ষেত থেকে শত শত কেজি কচুর ফুল সংগ্রহ করতে পারছে কৃষকেরা। এতে বাজারে দাম ভালো পাওয়ায় তাদের আয় বাড়ছে, ফিরছে পরিবারে সচ্ছলতা।

কৃষক ও ডিলার জাহাঙ্গীর মিয়া জানান, কচু চাষে কৃষকরা দারুন লাভবান হচ্ছেন। কচু চাষ করে প্রথমে লতি বিক্রি করছে। ২য় ধাপে কচুর ফুল বিক্রি করছে। ৩য় ধাপে কচু বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছেন। সম্প্রতি কচুর ফুল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বাজারে এর দামও অনেক ভালো। এতে করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন।

এ বিষয়ে বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কচুর ফুল খেতে অনেক মজা। কচুর ফুলে রয়েছে অনেক গুনাগুন। এমনিতে বরুড়ায় ব্যাপক হারে কচুর চাষ হয়। বিশেষ কচুর লতি। বরুড়ার কচুর লতি দেশের গন্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশে। সম্প্রতি কচুর ফুলও জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি এটিও খুব দ্রুত দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠবে।